
নিজস্ব প্রতিবেদক: জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি একটি টক শোতে মা হওয়ার আগ্রহ প্রকাশ করেন। এর পরপরই সামাজিক মাধ্যমে একটি শিশুর ছবি ছড়িয়ে পড়ে, যা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক।
গত ৪ জুলাই ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে তিশা বলেন,“আমি ভবিষ্যতে মা হতে চাই। এর মধ্যে বিয়েও করব। পাঁচ বছর পর নিজেকে একজন মা হিসেবে কল্পনা করি।”
তিশার এই মন্তব্যের ঠিক পরদিনই সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ফেসবুক পেজে তিনটি ছবি প্রকাশ করেন। ছবিগুলোর একটিতে তানজিন তিশাকে এক শিশুকে কোলে নিয়ে আদর করতে দেখা যায়, অন্যটিতে একটি দোলনায় দুটি শিশু বসে রয়েছে। শিশুগুলোর মুখ স্পষ্ট না হলেও, ক্যাপশনে নির্ঝর লেখেন:“সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে?”
তার দাবি, ছবিতে থাকা শিশুটি তানজিন তিশার সন্তান এবং প্রায় এক বছর আগে এক অনুসন্ধানের সময় তিনি তিশার সাবেক স্বামী ও সন্তানের বিষয়ে তথ্য পান।
তবে এসব দাবি অস্বীকার করেছেন তানজিন তিশা। তিনি জানিয়েছেন, তার সাবেক স্বামী বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন এবং আলোচ্য শিশু ঢাকায় দাদির কাছে রয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিতভাবে কোনো মন্তব্য তিনি এখনো গণমাধ্যমে দেননি।
সামাজিক মাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়ার পর অনেকেই একে ব্যক্তিগত গোপনীয়তায় অনুপ্রবেশ এবং নারীকে অপমান করার চেষ্টা হিসেবে দেখছেন। শোবিজ অঙ্গনে এই বিতর্ক ঘিরে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া—কেউ বলছেন, একজন তারকার ব্যক্তিগত জীবন নিয়ে এমন কৌতূহল অনুচিত, আবার কারো মতে, সত্য সামনে আসাই ভালো।
তানজিন তিশা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেননি।
আশা/

মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলা আবারও নিজের রূপ আর আকর্ষণীয় উপস্থিতি দিয়ে ভক্তদের নজর কেড়েছেন। এবার থাইল্যান্ডের একটি বিলাসবহুল ইয়টে বিকিনি লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী ও মডেল। সেখানে তার তোলা বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশের পরপরই তা ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
১৫ ঘণ্টা আগে

বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমের জগতে জনপ্রিয়তার এক নতুন ও অভূতপূর্ব মাইলফলক স্পর্শ করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী শামসুন্নাহার স্মৃতি, যিনি ভক্তদের কাছে পরীমণি নামেই সমধিক পরিচিত। ফেসবুক পেজে অনুসারী বা ফলোয়ারের সংখ্যায় দেশের ক্রিকেটের পোস্টার বয় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পেছনে ফেলে তিনি এখন দেশের সর্বাধিক অনুসারী থাকা শীর্ষ তারকা হিসেবে অনন্য এক রেকর্ড গড়েছেন।
৩০ জুলাই ২০২৬

সৌন্দর্য একটি ব্যক্তিনির্ভর বিষয়। একজনের কাছে যিনি সবচেয়ে সুন্দর, অন্যজনের কাছে তিনি নাও হতে পারেন। তবুও অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব, জনপ্রিয়তা, ফ্যাশন সেন্স, আন্তর্জাতিক প্রভাব এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও বিনোদনভিত্তিক তালিকায় উপস্থিতির ভিত্তিতে প্রতিবছর বিশ্বের সবচেয়ে সুন্দরী অভিনেত্রীদের নিয়ে নানা ধরনের তালিকা প্রকাশিত হয়।
১৪ জুলাই ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার নতুন কোনো সিনেমা কিংবা ব্যক্তিগত জীবনের কারণে নয়, বরং নিজের সন্তানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা ট্রল, কটূক্তি এবং রাজনৈতিক অবস্থান নিয়ে দেওয়া দীর্ঘ বক্তব্যের কারণে। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে প্রকাশিত একটি ভিডিওতে আবেগঘন কণ্ঠে নিজের ক্ষোভ, কষ্ট এবং অবস্থান তুলে ধরেছেন তিনি। ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
১২ জুলাই ২০২৬

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শুধু অভিনয়গুণেই নয়, মানবিকতা, জীবনদর্শন এবং সমাজের প্রতি দায়িত্ববোধের কারণেও দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন।
১ জুলাই ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য হঠাৎ করেই বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ফেসবুক। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে বাংলাদেশের অসংখ্য ব্যবহারকারী জনপ্রিয় এই প্ল্যাটফর্মে প্রবেশ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকের ফেসবুক অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে যাচ্ছে, আবার অনেকে নতুন করে লগইন করার চেষ্টা করেও সফল হচ্ছেন না।
১২ জুন ২০২৬

ফের মা হলেন চিত্রনায়িকা বুবলী, পিতা কে?
৫ জুন ২০২৬

প্রায় ২৫ বছরের পুরোনো পরিচয়, দীর্ঘ বিচ্ছিন্নতা, তারপর নতুন করে বন্ধুত্ব এবং শেষ পর্যন্ত প্রেম এবার সেই গল্পের পরিণতি হতে যাচ্ছে বিয়েতে। বলিউড সুপারস্টার আমির খান আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, আগামী ৫ জুলাই প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে নতুন জীবনের সূচনা করতে যাচ্ছেন তিনি।
৪ জুন ২০২৬

দেশজুড়ে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় যখন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও ক্ষোভ প্রকাশ করছেন, তখন নিজের জীবনের গোপন এক বেদনাদায়ক অধ্যায় সামনে আনলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি জানান, শৈশবে তিনিও আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন।
২১ মে ২০২৬