
ঢাকার হযরত শাহজালালসহ দেশের আরও দুই আন্তর্জাতিক বিমানবন্দর—চট্টগ্রামের শাহ আমানত ও সৈয়দপুরে—চলমান ১৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম আজ (সোমবার) মধ্যরাত থেকেই বন্ধ হয়ে যাচ্ছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরের জন্য এসব প্রতিষ্ঠানের ইজারা নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীসেবা, নিরাপত্তা এবং ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ।
শাহজালাল বিমানবন্দরে যেসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে: এরোস ট্রেডিং, মেসার্স সজল এন্টারপ্রাইজ, মাহবুবা ট্রেডার্স, নাহার কনস্ট্রাকশন, এভিয়েশন ট্রান্সপোর্ট লিমিটেড, এ ফাইভ রোডওয়ে লিমিটেড, ওয়ার্ল্ড ট্রাস্ট ট্যুরিস্ট কার সার্ভিসেস, শিরিন এন্টারপ্রাইজ, হাওলাদার অ্যান্ড সন্স, অথৈ এন্টারপ্রাইজ, ওল্ফ করপোরেশন, আড়িয়াল ক্রিয়েটিভ স্পেস, ধানসিঁড়ি কমিউনিকেশন এবং ডিপার্টমেন্ট এস কনসালটিং।
চট্টগ্রাম বিমানবন্দরে: ফ্যালকন এজেন্সি সৈয়দপুর বিমানবন্দরে: ফ্যালকন এয়ারপোর্ট সার্ভিস টিম
বেবিচকের একজন কর্মকর্তা জানান, যাদের ইজারা মেয়াদ শেষ হয়েছে, তারা আর কার্যক্রম চালাতে পারবে না। ভবিষ্যতে এসব স্থানে কার্যক্রম চালাতে হলে নতুন নীতিমালার আওতায় আবেদন করতে হবে।
২৯ জুন বেবিচক ডাকযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে এবং ৩০ জুন আনুষ্ঠানিক নোটিশ দিয়ে এ সিদ্ধান্ত জানায়। নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর আর কোনোভাবে তাদের কার্যক্রম চলতে দেওয়া হবে না।
বিমানবন্দর-সংশ্লিষ্ট এক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একাধিক প্রতিষ্ঠান অনিয়ম, দুর্বল যাত্রীসেবা ও জবাবদিহিতার অভাবে আলোচনায় ছিল। এসব বিবেচনায় এনে এবার কড়া সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
মূল লক্ষ্য: বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানে বাণিজ্যিক কার্যক্রমে শৃঙ্খলা ও মান নিশ্চিত করা। আজ রাত থেকেই সেই উদ্যোগ বাস্তবায়নে যাচ্ছে বেবিচক।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী ও দুদকের পিপি অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান।
১ দিন আগে

দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এগোচ্ছে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যে জোর প্রস্তুতি শুরু করেছে সরকার। নতুন এই পে-স্কেলে শুধু সরকারি কর্মচারীরাই নন, আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও সুবিধা পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
১ দিন আগে

ঈদুল আজহার ছুটির আগে বিদ্যুৎ বিল পরিশোধে গ্রাহকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। সংস্থাটি জানিয়েছে, আগামী শনিবার (২৩ মে) এর মধ্যেই বিল পরিশোধ করলে কোনো ধরনের জরিমানা দিতে হবে না। তবে নির্ধারিত সময়ের পরে বিল পরিশোধ করলে অতিরিক্ত লেট পেমেন্ট (এলপিসি) চার্জ যুক্ত হবে।
১ দিন আগে

ভালো চাকরি ও উন্নত জীবনের স্বপ্ন নিয়ে রাশিয়ায় গিয়েছিলেন তারা। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত পরিণত হলো মৃত্যুর মিছিলে। ইউক্রেন যুদ্ধের ভয়াবহতায় প্রাণ হারিয়েছেন আরও দুই বাংলাদেশি যুবক। নিহতরা হলেন মাদারীপুরের সুরুজ কাজী (৩৫) এবং কিশোরগঞ্জের জাহাঙ্গীর হোসেন (২৪)।
১ দিন আগে

আসন্ন ঈদুল আজহার আগে স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর এসেছে দেশের বাজারে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে ২২ ক্যারেট স্বর্ণের দাম।
১ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আসছে বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সরকার। বিশেষ করে মূল্যস্ফীতির চাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি সুবিধা রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
২ দিন আগে

ঈদুল আজহা ঘিরে বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় মাঠে নেমেছে বিদ্যুৎ বিভাগ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আগাম রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় শনিবার (২৩ মে) দেশের কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
২ দিন আগে

দেশের সব ভূমি মালিক ও খতিয়ানধারীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। আগামী ৩০ জুনের মধ্যে চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) এবং আগের সব বকেয়া পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে জমির নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে কর পরিশোধের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
২ দিন আগে

সচিবালয়ে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো, অতিরিক্ত ব্যয়ের হিসাব এবং পেনশন সুবিধা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে জানা গেছে।
২ দিন আগে