
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য ন্যূনতম বিশেষ ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ ২২ জুন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ এবং অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার এ সিদ্ধান্তের কথা জানান।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এই ভাতা বৃদ্ধিসহ অন্যান্য সামাজিক সুরক্ষা কার্যক্রমে ব্যয় নির্বাহের জন্য ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অতিরিক্ত ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এতে করে এ খাতে মোট বরাদ্দ দাঁড়াচ্ছে ৯১ হাজার ২৯৭ কোটি টাকা।
সরকারি কর্মকর্তাদের মতে, বরাদ্দকৃত এই অর্থ মূলত সরকারি কর্মচারীদের বিশেষ ভাতা এবং অবসরপ্রাপ্তদের পেনশন সুবিধা বৃদ্ধিতে ব্যয় করা হবে।
এছাড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাদের নিট পেনশন ১৭,৩৮৮ টাকা বা তার বেশি, তারা মোট পেনশনের উপর ১০ শতাংশ হারে বিশেষ ভাতা পাবেন। অন্যদিকে, যাদের নিট পেনশন এই পরিমাণের কম, তারা পাবেন ১৫ শতাংশ হারে বিশেষ ভাতা।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ এবং এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বিশেষ ভাতা বিষয়ে পৃথক আদেশ জারি করা হবে।
এর আগে আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭.৯০ লাখ কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়। চলতি মাসের শুরুতে উত্থাপিত প্রস্তাবিত বাজেটে কিছু সংশোধন এনে এই চূড়ান্ত বাজেট গৃহীত হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, এবারের বাজেটে ফ্ল্যাট ও ভবনে বিনিয়োগের মাধ্যমে অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাজেটের এই সিদ্ধান্ত গৃহীত হয়, যা ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।

দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য বড় সুখবর আসতে যাচ্ছে। আগামী ৭ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে।
১ দিন আগে

ঈদুল আজহা এলেই কুরবানির পশুর বাজারে দেখা যায় নানা চমক। তবে এবার নারায়ণগঞ্জের বন্দরে যা ঘটেছে, তা যেন পুরো দেশের নজর কাড়ে। বিশ্ব রাজনীতির আলোচিত নেতাদের নামে নামকরণ করা হয়েছে কুরবানির পশুর ‘ডোনাল্ড ট্রাম্প’, ‘নেতানিয়াহু’, ‘নরেন্দ্র মোদি’। আর সেই নামেই এখন ভাইরাল পুরো খামার।
১ দিন আগে

দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে হাম পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে প্রায় এক হাজার মানুষ হাম সন্দেহে শনাক্ত হয়েছেন।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো কমানো হলো সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
১ দিন আগে

সিলেট টেস্টের প্রথম দিনটা যেন পুরোপুরি লিটন দাসের গল্প! একের পর এক উইকেট হারিয়ে যখন বড় বিপর্যয়ের মুখে বাংলাদেশ, তখন ব্যাট হাতে দেয়াল হয়ে দাঁড়ান এই উইকেটরক্ষক ব্যাটার। তার দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াইয়ে টিকে থাকলো টাইগাররা।
১ দিন আগে

কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা বিভাগ জনগণের প্রাণের দাবি, এই দাবি পূরণ করা হবে।” একই সঙ্গে এ অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও দিয়েছেন তিনি।
১ দিন আগে

দেশের আবহাওয়া পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে। রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ৯ অঞ্চলে আজ রাতের মধ্যেই ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বিশ্বের বিভিন্ন দেশে কঠোর পরিশ্রম করে অর্জিত অর্থ দেশে পাঠিয়ে তারা দেশের রেমিটেন্স প্রবাহ সচল রাখছেন। তাই প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সহজেই জানতে পারেন কোন দেশের টাকা আজ বাংলাদেশি টাকায় কত দামে বিনিময় হচ্ছে।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য আসতে পারে বড় সুখবর। নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বলে বিভিন্ন নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই নতুন পে-স্কেলের জন্য বিশেষ বরাদ্দের ঘোষণা আসতে পারে।
২ দিন আগে