সদ্য সংবাদ
দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে
নিজস্ব প্রতিবেদক: শনিবার ১৪ জুন দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর ১টার মধ্যেই কিশোরগঞ্জ, নরসিংদী, হবিগঞ্জ ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে।
এসব এলাকায় বসবাসকারীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে, বিশেষ করে খোলা জায়গা ও উঁচু স্থানে অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
আজকের সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায়ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাত তুলনামূলক বেশি হতে পারে।
এদিকে দেশের বিভিন্ন এলাকায় চলমান তাপপ্রবাহ কিছুটা কমে আসতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ফলে গরমের তীব্রতা কিছুটা হ্রাস পাবে এবং মানুষ কিছুটা স্বস্তি অনুভব করতে পারে।
আগামীকাল রোববার, ১৫ জুন বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। একই সঙ্গে দিনের তাপমাত্রাও আরও কিছুটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।
আশা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- সতর্কতা: ২৪ ঘণ্টা থেকে ৭ দিনের ভিতর ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- আজ শবে বারাত: নামাজের নিয়ম, দোয়াসহ জানুন সকল ফজিলতপূর্ণ আমল
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ
- টানা তিন দিনের কর্মসূচি আন্দোলনকারীদের: পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- নবম পে স্কেল নিয়ে নতুন ঘোষণা সরকারের
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আজকের বাজারে স্বর্ণের দাম: (৪ ফেব্রুয়ারি)
- দেশে ফের শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তিস্থল-কতো মাত্রার কম্পন?
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়