
জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান হঠাৎ ঠান্ডাজনিত সমস্যায় অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। ঈদের আগের রাতে হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি আজ (৯ জুন) বিকেল ৫টার দিকে নিজেই গণমাধ্যমে নিশ্চিত করেন এই অভিনেতা।
তিনি বলেন, “আমি এখনো হাসপাতালে আছি, তবে ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। শুরুতে মনে হয়েছিল অন্য কোনো জটিলতা হতে পারে। কিন্তু বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত করেছেন—আমার কোভিড কিংবা ডেঙ্গু কিছুই হয়নি। তারপরও আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।”
হাসপাতালে কাটানো এই ঈদ প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, “জীবনে এই প্রথম হাসপাতালের রোগীদের সঙ্গে ঈদ করেছি। এটি একেবারেই নতুন এক অভিজ্ঞতা। আল্লাহপাক আমাকে এই অভিজ্ঞতাটিও দেখালেন। কারও যেন আমার জন্য অযথা দুশ্চিন্তা না হয়—সবাই শুধু আমার জন্য দোয়া করবেন।”
ভক্তদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, “এই মুহূর্তে আমাকে ফোন না করাই ভালো। বিশ্রামে আছি, তাই কথা কম বলতে চাই।”
এদিকে, এবারের ঈদেই মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত নতুন চলচ্চিত্র ‘উৎসব’। তানিম নূরের পরিচালনায় পারিবারিক গল্পে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী এবং জয়া আহসানসহ অনেকে।

দেশজুড়ে আলোচিত শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় যখন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও ক্ষোভ প্রকাশ করছেন, তখন নিজের জীবনের গোপন এক বেদনাদায়ক অধ্যায় সামনে আনলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি জানান, শৈশবে তিনিও আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন।
১ দিন আগে

রাজধানীর খিলক্ষেত থানাধীন মস্তল এলাকা থেকে ছিনতাইকারীর কবলে পড়ে পরিচালক সোহেল খানের আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ নগদ এক লক্ষ টাকা ছিনতাইয়ে অভিযোগ উঠেছে।
১ দিন আগে

দীর্ঘ বিতর্ক, সেন্সর জটিলতা এবং তারকাদের আপত্তির পর অবশেষে স্বস্তির খবর পেল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা। নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরের এই আলোচিত সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শনের আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
১ দিন আগে

শোবিজ অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছেন সহকর্মী, বন্ধু ও ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক আবেগঘন পোস্টে স্মরণ করা হচ্ছে তাকে। তবে উপস্থাপক ও লেখক রুম্মান রশীদ খানের একটি স্মৃতিচারণ বিশেষভাবে আলোচনায় এসেছে।
৫ দিন আগে

বলিউডে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু এখন ককটেল ২। এই ছবিতে একসঙ্গে কাজ করছেন দুই জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও কৃতি স্যানন। দুই ভিন্ন ধারার সফল অভিনেত্রীর একসঙ্গে কাজ করা নিয়ে যেমন দর্শকের আগ্রহ তৈরি হয়েছে, তেমনি তাদের সম্পর্ক নিয়েও গুঞ্জন ছড়িয়েছে।
৮ মে ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে নারী বাউল শিল্পীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়ার পর এবার প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বাউল শিল্পী হাসিনা সরকার।
৭ মে ২০২৬

জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন তার ব্যক্তিজীবন নিয়ে একসময় আলোচনায় ছিলেন। ২০১১ সালে স্থপতি এনামুল করিম নির্ঝরের সঙ্গে বিয়ে হলেও মাত্র দুই বছরের মধ্যেই তাদের বিচ্ছেদ ঘটে।
৩ মে ২০২৬

বৃষ্টিতে শুটিং বন্ধ, আর সেই সুযোগেই লাইভে এসে সহকর্মীদের মজার ছলে ‘মুখোশ উন্মোচন’-এর ঘোষণা দিলেন মৌসুমী হামিদ।
৩ মে ২০২৬

দর্শকপ্রিয়তা আর প্রভাব দুই ক্ষেত্রেই এক অনন্য উচ্চতায় পৌঁছেছে থ্রি ইডিয়টস। মুক্তির এত বছর পরও রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমা আজও সমানভাবে জনপ্রিয়, যেখানে আমির খান, শরমন যোশি, আর মাধবন ও কারিনা কাপুর-এর অভিনয় দর্শকদের মনে অমলিন হয়ে আছে।
২৮ এপ্রিল ২০২৬