সদ্য সংবাদ
ক্যানসারে আক্রান্ত দীপিকা
নিজস্ব প্রতিবেদক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর লিভার ক্যানসারের দ্বিতীয় ধাপে (স্টেজ টু) আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তিনি নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নিজের শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসার বিষয়টি।
দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে তীব্র পেটব্যথায় ভুগছিলেন দীপিকা। চিকিৎসার জন্য হাসপাতালে গেলে স্ক্যান রিপোর্টে তার লিভারে একটি টিউমার ধরা পড়ে, যার আকার ছিল টেনিস বলের মতো। পরবর্তীতে পরীক্ষায় জানা যায়, এটি একটি ম্যালিগন্যান্ট টিউমার—অর্থাৎ ক্যানসার।
নিজের পোস্টে দীপিকা লেখেন,“গত কয়েক সপ্তাহ আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি। এই সময়ে আমি পরিবার ও আপনাদের ভালোবাসা ছাড়া এক পাও চলতে পারতাম না। ইনশাআল্লাহ, আমি আরও শক্তভাবে ফিরে আসব। আমার জন্য প্রার্থনা করবেন।”
চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারটি অপসারণের পরিকল্পনা করলেও দীপিকার জ্বর না কমায় তা আপাতত স্থগিত করা হয়েছে। পাশাপাশি জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি পিত্তথলির পাথরের কারণে পেটের সমস্যায় ভুগছিলেন।
সম্প্রতি স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে একটি ইউটিউব ভিডিওতে দীপিকা এই কঠিন লড়াইয়ের কথা শেয়ার করেন। দু’জনই জানান, তারা ধৈর্য, সাহস ও বিশ্বাস নিয়ে এই সময়টি মোকাবিলা করছেন।
শোয়েব বলেন,“এই কঠিন সময়েও আমরা একে অপরকে আগলে রাখছি। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের শক্তি।”
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দীপিকা ও শোয়েব বলেন, তারা বিশ্বাস করেন—এই ভালোবাসা ও প্রার্থনাই তাদের লড়াইকে আরও সহজ করে তুলবে।
সিদ্দিকা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জানা গেল হাদীকে কারা করে গু’লি? রিকশায় ছিলেন তিনি
- ভয়াবহ ভূমিকম্প: এবার কম্পন ৬.৭ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে-স্কেল নিয়ে সবশেষ যে ঘোষণা: জানুন সর্বশেষ অপডেট
- নবম পে-স্কেল: চালু ১ জানুয়ারি ২০২৬ থেকে, যা জানালেন সরকারি কর্মচারীরা
- নবম পে স্কেল কাঠামো আসছে ৩ ধাপে, দেখুন কবে থেকে কার্যকর
- কানে চুল গজানো কিসের লক্ষণ? জানলে অঁতকে যাবেন
- মোহাম্মদপুরে হ’ত্যাকান্ড: বেরিয়ে এলো আঁতকে ওঠার মতো তথ্য
- হাদিকে গু’লি, হামলাকারী ২ জনের সম্পর্কে যা জানা গেল
- হাদিসহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য-এর পেছনে কার হাত?
- মোহাম্মদপুরের হ’ত্যা’কান্ড: কারন জানালেন গৃহকর্মী
- বেগম জিয়াকে নিয়ে ধোঁয়াশা: সর্বশেষ হাসপাতাল থেকে নতুন যা জানা গেল
- ভয়াবহ ভূমিকম্প: নিহত ২২২, নিখোঁজ আরও ২২ জন
- হাদির ওপর কারা করেছে হামলা, জানালেন আইজিপি
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- মোহাম্মদপুরে মা–মেয়ে হ’ত্যা’কান্ড, আঁতকে উঠার মতো তথ্য প্রকাশ করল গৃহকর্মীর স্বামী