সদ্য সংবাদ
ইন্দোনেশিয়ায় ঈদের চাঁদ দেখা গেছে, মালয়েশিয়ায় একদিন পর উদযাপন
নিজস্ব প্রতিবেদক: ইন্দোনেশিয়ায় মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে আগামী ৬ জুন, শুক্রবার।
অন্যদিকে, প্রতিবেশী দেশ মালয়েশিয়ায় ওইদিন জাতীয় পর্যায়ে চাঁদ দেখার উদ্যোগ নেওয়া হলেও আকাশে চাঁদের দেখা মেলেনি। ফলে দেশটির ইসলামিক কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ২৯ মে থেকে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী, মালয়েশিয়ায় ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন, শনিবার।
দুইটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের চাঁদ দেখার ভিন্নতার কারণে ঈদের দিনও একদিনের ব্যবধানে পালিত হবে। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো তখনো চাঁদ দেখার অপেক্ষায় রয়েছে। বিশেষ করে সৌদি আরবে ২৭ মে সন্ধ্যায় চাঁদ দেখা গেলে, ৫ জুন পালিত হবে পবিত্র আরাফার দিন এবং পরদিন, ৬ জুন, ঈদুল আজহা উদযাপন করা হবে।
ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা এবং তার আগের দিন হজের গুরুত্বপূর্ণ রীতি আরাফাতের ময়দানে সম্পন্ন হয়।
এদিকে আমিরাত জ্যোতির্বিজ্ঞান সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে সন্ধ্যায় আমিরাতের আকাশে নতুন চাঁদ দেখার অনুকূল পরিস্থিতি রয়েছে। তার ভাষ্যমতে, চাঁদটি সেইদিন সকাল ৭টা ২ মিনিটে উদিত হয়ে সন্ধ্যায় প্রায় ৩৮ মিনিট দৃশ্যমান থাকবে।
তবে আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে চাঁদ দেখা সংক্রান্ত সিদ্ধান্ত নির্ভর করে জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর। তাই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণার অপেক্ষা করতে হবে।
আশা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পোস্টাল ব্যালটে প্রবাসীর ভোট সম্পন্ন: দেখুন ফলাফল
- মহার্ঘ ভাতা ঘোষণা: সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে ৪ থেকে ৮ হাজার টাকা
- নতুন পে-স্কেল নিয়ে বিশাল সুখবর-দেখুন চূড়ান্ত রূপরেখা বিশ্লেষণ
- রাতারাতি কমলো সোনার দাম: নতুন দর ঘোষণা বাজুসের
- টি–টোয়েন্টি বিশ্বকাপসহ আজকের খেলার সময়সূচি (৭ ফেব্রুয়ারি)
- পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন ঘোষণা সরকারি চাকরিজীবীদের
- আবারও লাফ দিল স্বর্ণের দাম: দেখুন ২২,২১,১৮ ক্যারেটের মূল্য
- নবম পে-স্কেল বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল সরকার
- আগামীকাল টানা ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- দেশে পৌঁছেছে ৪ লাখ ৭২ হাজার পোস্টাল ব্যালট-দেখুন ফলাফল
- ৩৬ দিনে ২৪ বার পরিবর্তন: জানুন আজকের স্বর্ণের দাম (৫ ফেব্রুয়ারি)
- ২৪ ঘণ্টায় স্বর্ণের দামে নাটকীয় পরিবর্তন: জানুন আজকের বাজারদর (৬ ফেব্রুয়ারি)
- দুই দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম: ভরিতে নতুন রেকর্ড
- নির্বাচন নিয়ে বড় যে ঘোষণা দিলেন সেনাপ্রধান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ ফেব্রুয়ারি)