
নিজস্ব প্রতিবেদক: সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণসহ তিন দফা দাবিতে আগামীকাল সোমবার (২৭ মে) থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন। এই কর্মসূচি পালন করবেন প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ।
রোববার (২৬ মে) দুপুরে গণমাধ্যমে তিনি বলেন, “আমরা ৫ থেকে ১৫ মে পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছি। এরপর ১৭ মে থেকে দুই ঘণ্টা ও ২১ মে থেকে অর্ধদিবস কর্মবিরতি পালন করি। পূর্বঘোষণা অনুযায়ী, আগামীকাল থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু হচ্ছে।”
শিক্ষকরা যেসব দাবি তুলে ধরেছেন:
১. সহকারী শিক্ষক পদকে ‘অ্যান্ট্রি পজিশন’ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার প্রক্রিয়ার জটিলতা দূর করা।
৩. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির নিশ্চয়তা ও দ্রুত পদোন্নতির বাস্তবায়ন।
বর্তমানে সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পাচ্ছেন, যেখানে প্রধান শিক্ষকদের বেতন নির্ধারিত ১১তম গ্রেডে। এই বৈষম্যই আন্দোলনের মূল কারণ বলে জানান শিক্ষকরা। যদিও সরকারের গঠিত অন্তর্বর্তী কনসালটেশন কমিটি ১২তম গ্রেডের সুপারিশ করেছে, শিক্ষকরা সেটিকে ‘অযৌক্তিক’ বলে প্রত্যাখ্যান করেছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩.৫ লাখের বেশি সহকারী শিক্ষক রয়েছেন। তাদের দাবি পূরণে সরকার কী পদক্ষেপ নেয় এবং এই কর্মবিরতি কতদিন চলবে, এখন সেই দিকেই নজর সবার।
সোহাগ/

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীতে নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। এ উপলক্ষে আগামীকাল ৩০ মে শনিবার ঢাকা-১৪ আসন বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হবে।
২৩ ঘণ্টা আগে

দেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সরকারি বিভিন্ন দপ্তরে এ নিয়ে চলছে জোর আলোচনা। চাকরিজীবীদের বড় একটি অংশ এখন নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।
১ দিন আগে

নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতির মধ্যেই দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর সামনে আসছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো কার্যকর হলে দেশের প্রায় ৪ লাখ ৭৮ হাজার শিক্ষক ও কর্মচারী আর্থিকভাবে সরাসরি উপকৃত হতে পারেন। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর এই খবর শিক্ষা অঙ্গনে নতুন আশার জন্ম দিয়েছে।
১ দিন আগে

যশোরে খেলতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে দুই শিশু। পুকুরপাড়ে পড়ে থাকা কৌটাসদৃশ একটি বস্তু নিয়ে নাড়াচাড়া করার সময় হঠাৎ বিস্ফোরণে গুরুতর আহত হয় তারা।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবরের আভাস মিলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকে নবম জাতীয় বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন এবং সরকারি প্রজ্ঞাপন জারির পর। সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন এই বেতন কাঠামো বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি সুবিধা পেতে পারেন নিম্ন গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তরা।
৩ দিন আগে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়তে শুরু করেছে দেশের বিভিন্ন মহাসড়কে। রাজধানী ছেড়ে প্রিয়জনের কাছে ফিরতে হাজারো মানুষ যখন একসঙ্গে পথে নেমেছেন, তখন সেই চাপ গিয়ে পড়েছে অন্যতম গুরুত্বপূর্ণ যমুনা সেতু–সংযুক্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে।
৩ দিন আগে

ফ্রান্স সফরে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বুধবার (২৭ মে) সকাল সোয়া ৭টায় রাজধানী ঢাকা থেকে তিনি ফ্রান্সের রাজধানী প্যারিস–এর উদ্দেশে যাত্রা করেন।
৩ দিন আগে

মুসলিম উম্মাহর সবচেয়ে আনন্দের দিনগুলোর একটি ঈদুল আজহা। ত্যাগ, আনুগত্য ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে প্রতি বছর জিলহজ মাসের ১০ তারিখে আসে কোরবানির এই ঈদ। এই দিনটিকে ঘিরে মুসলমানদের মধ্যে থাকে বিশেষ প্রস্তুতি, আর দিনের শুরু হয় ঈদের নামাজের মাধ্যমে।
৩ দিন আগে

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতাল–এ এক রাতের ব্যবধানে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ ও আলোচনার মধ্যে প্রাথমিক তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার ইঙ্গিত পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার (২৮ মে) দুপুরে হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমন তথ্য জানান অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।
৩ দিন আগে