
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি ঘিরে দলে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। এই অসন্তোষের জেরে দলটির চার শীর্ষস্থানীয় নেতা পদত্যাগ করেছেন।
শুক্রবার (১৬ মে) দুপুরে উলিপুর শহরের হাজী সুপার মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারীরা হলেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান নূরেচ্ছোবাহ স্টার, উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান এবং সদস্য আমিনুল ইসলাম।
সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম ফুলু অভিযোগ করেন, উপজেলা আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী গত ১৭ বছর ধরে দলের কেন্দ্রীয় কোনো কর্মসূচিতে অংশ নেননি। বরং তিনি আওয়ামী লীগপন্থী ব্যক্তিদের কমিটিতে স্থান দিয়ে নিজের অবস্থান সুরক্ষিত করেছেন। তিনি আরও দাবি করেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমানকে প্যানেল মেয়র পদে বসিয়ে দলবদলকারীদের প্রভাবিত করার চেষ্টা হয়েছে।
তারা অভিযোগ করেন, নতুন কমিটিতে এমন অনেককে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ঘনিষ্ঠ এবং কয়েকজনের বিরুদ্ধে মামলা রয়েছে। উল্লেখযোগ্য অভিযোগের তালিকায় আছেন—৬৩ নম্বর মামলার আসামি শহিদুল রহমান, আওয়ামী লীগ হয়ে নির্বাচনী কার্যক্রমে যুক্ত থাকা সাইফুল ইসলাম বাদল ও রফিকুল ইসলাম। এমনকি বাদলকে সম্প্রতি আওয়ামী লীগ প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডের প্রচারেও দেখা গেছে বলে দাবি করেন তারা।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “কমিটি ভারসাম্য রক্ষা করেই গঠন করা হয়েছে। যাদের ব্যক্তিগত অসন্তোষ রয়েছে, তারাই অভিযোগ করছেন। তবে এখন পর্যন্ত কোনো লিখিত পদত্যাগপত্র আমার হাতে আসেনি।”
পদত্যাগী নেতাদের এই সংবাদ সম্মেলনে সমর্থন জানাতে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজলসহ আরও অনেকে।

রাজাকার-আলবদরের সন্তানেরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
১৭ ঘণ্টা আগে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
৫ দিন আগে

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ দিন আগে

গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন পৌরসভার নির্বাচনকে ঘিরে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে
৭ নভেম্বর ২০২৬

মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার ২০২৬ সালের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৭ নভেম্বর ২০২৬

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
২৪ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাতে থানায় যান তিনি। এ সময় ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হলে তিনি তা অস্বীকার করেন।
২৩ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী উদ্যোগ ও ‘ফৌজদারি অপরাধের’ অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক দাবি করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
২০ অক্টোবর ২০২৬

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৪ অক্টোবর ২০২৬