
সম্প্রতি বিতর্কিত মন্তব্য ও বিদ্বেষমূলক বক্তব্যের জেরে তীব্র জনরোষের মুখে পড়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও রিপাবলিক বাংলা টিভির সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। কলকাতার রাজপথে এখন ক্ষুব্ধ মানুষের ঢল। শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ এতটাই চরমে পৌঁছেছে যে, সাধারণ মানুষ তাকে সামনে পেলে গণধোলাই দিতে প্রস্তুত।
শুভেন্দুর বক্তব্যে প্রতিবেশী দেশগুলোর প্রতি অপমানজনক ইঙ্গিত, ধর্মীয় বিদ্বেষ এবং সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তায় ক্ষুব্ধ কলকাতার হিন্দু-মুসলিম সবাই। অনেকেই বলছেন, তিনি ‘হিন্দু হিন্দু’ বলে চিৎকার করে সমাজে বিভেদ তৈরি করছেন। এমনকি তাকে নিয়ে কটাক্ষ করে কেউ কেউ বলছেন, “এই মানুষটি রোজ নিয়ম করে গোবর-গোমূত্র পান করেন।”
শুধু শুভেন্দু নয়, তার পাশে থাকা রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জনকেও ছাড় দিচ্ছে না জনতা। তার বিরুদ্ধে অভিযোগ, সাংবাদিকতার নামে তিনি চিৎকার, অশালীন ভাষা ও অঙ্গভঙ্গি ব্যবহার করে মানুষের মধ্যে ঘৃণা ছড়াচ্ছেন। অনেকেই তাকে ‘হকার সাংবাদিক’ বলেও কটাক্ষ করছেন।
রিপাবলিক বাংলা টিভির অফিসের সামনে বিক্ষোভ করে সাধারণ মানুষ দাবি তুলেছেন, এই চ্যানেলটি বিজেপি ও আরএসএসের মুখপাত্র হিসেবে কাজ করছে। তারা আরও বলেন, ময়ূখের আচরণ শুধু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কই নষ্ট করছে না, বরং ভারতের সংবিধান ও গণতন্ত্রকেও আঘাত করছে।
এই দুই বিতর্কিত ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। জনরোষ এখন আগুনের মতো ছড়িয়ে পড়ছে—আর কেউই আর চুপ করে থাকতে রাজি নয়।
আলম/

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের মুদ্রা বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানো থেকে শুরু করে মাসিক আয় ও সঞ্চয়ের হিসাব—সবকিছুতেই সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য বড় ভূমিকা রাখে। আজ ১৩ সেপ্টেম্বর সৌদি রিয়ালের বিনিময় হারেও রয়েছে কিছুটা ওঠানামা। আন্তর্জাতিক মুদ্রা বিনিময় তথ্যসূত্র অনুযায়ী, বর্তমানে ১ সৌদি রিয়ালের বিপরীতে প্রায় ৩২ টাকা ৮৫ পয়সা পাওয়া যাচ্ছে।
৬ ঘণ্টা আগে

১৩ সেপ্টেম্বর ২০২৬, রোববার বাংলাদেশি টাকায় মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রায় ১ রিংগিত = ৩০ টাকা ২৮ পয়সা। আজকের বাজারতথ্য অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে প্রায় ৩০ দশমিক ২৭৫ বাংলাদেশি টাকা পাওয়া যাচ্ছে।
৭ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার আজকের বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, আমেরিকা ও অন্যান্য অঞ্চলের উল্লেখযোগ্য দেশগুলোর মুদ্রার বর্তমান দর তুলে ধরা হয়েছে। তবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থির নয়; বাজার পরিস্থিতি ও লেনদেনের সময় অনুযায়ী দিনের যেকোনো সময় এতে পরিবর্তন আসতে পারে। তাই দেশে টাকা পাঠানোর আগে সর্বশেষ বিনিময় হার যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
৭ ঘণ্টা আগে

‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে সরকারি বাঙলা কলেজ ছাত্রদল।
৯ ঘণ্টা আগে

সাময়িক জরুরি ব্যয় মেটাতে গ্রাহকদের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ‘ই-পেমেন্ট ক্রেডিট’ সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সুদের পরিবর্তে নির্ধারিত ফি-ভিত্তিক এই ঋণসুবিধার মাধ্যমে গ্রাহকেরা প্রয়োজনীয় বিভিন্ন সেবা ও বিলের অর্থ পরিশোধ করতে পারবেন। ফলে হাতে নগদ টাকা না থাকলেও নির্দিষ্ট সময়ের জন্য এই সুবিধা ব্যবহার করে জরুরি পেমেন্ট করা সম্ভব হবে।
১ দিন আগে

সিলেটের বিশ্বনাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা মন্তব্যকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। হামলায় আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
২ দিন আগে

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে হারিয়ে যাওয়া বিরল প্রজাতির রিং-টেইলড লেমুরের সন্ধান ভারতের গুজরাটের জামনগরে মিলেছে বলে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ঘটনায় প্রাণীগুলো কীভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে গেল এবং এর পেছনে কোনো আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারচক্র কাজ করেছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
২ দিন আগে

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা তেলাপোকাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন অভিনব এক জৈব-রোবট প্রযুক্তি, যার নাম দেওয়া হয়েছে ‘প্যারা-বর্গ’। জীবন্ত প্রাণীর স্বাভাবিক চলাচলের ক্ষমতার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই সাইবর্গ ভবিষ্যতে দুর্যোগের সময় ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষ উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভবন ধসে পড়ার মতো পরিস্থিতিতে সরু ও দুর্গম জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে প্রযুক্তিটি নতুন সম্ভাবনা তৈরি করেছে।
২ দিন আগে

অ্যাপলের বহুল প্রতীক্ষিত ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ আয়োজন ঘিরে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপার্তিনোর স্টিভ জবস থিয়েটারে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন প্রজন্মের একাধিক প্রযুক্তিপণ্য উন্মোচনের কথা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে সামনে এসেছে অ্যাপলের প্রথম ভাঁজযোগ্য আইফোন, যেটিকে আপাতত ‘আইফোন ডুও’ নামে উল্লেখ করা হচ্ছে।
৪ দিন আগে