সদ্য সংবাদ
কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে নিহত ৩ ভারতীয় নাগরিক
নিজস্ব প্রতিবেদক: ভারত-পাকিস্তান সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ। জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর মঙ্গলবার রাতভর চলে দুই দেশের সেনাবাহিনীর তীব্র গুলিবিনিময়। এতে প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন ভারতীয় বেসামরিক নাগরিক। খবরটি নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি এবং রয়টার্স জানায়, রাতের আঁধারে শুরু হওয়া এই সংঘর্ষে সীমান্তের কাছাকাছি বসবাসকারী সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণেই এই হতাহতের ঘটনা।
ভারতও পাল্টা জবাব দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
এই ঘটনার ঠিক আগে, মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের কয়েকটি অঞ্চলে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলেছে পাকিস্তান সেনাবাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী, আজাদ কাশ্মীরের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরাবাদ এলাকায় বিস্ফোরণ ঘটেছে। পাকিস্তানের আইএসপিআর একে "কাপুরুষোচিত হামলা" বলে উল্লেখ করেছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আরও দাবি করেছেন, সীমান্ত লঙ্ঘনের জবাবে পাকিস্তানের বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।
কাশ্মীর সীমান্তজুড়ে চলমান গোলাগুলি, ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টাপাল্টি অভিযোগে দক্ষিণ এশিয়ায় আবারও তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করেছেন, সময়মতো কূটনৈতিক হস্তক্ষেপ না হলে দুই পারমাণবিক শক্তিধর দেশের এই উত্তেজনা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলতে পারে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জানা গেল হাদীকে কারা করে গু’লি? রিকশায় ছিলেন তিনি
- নবম পে-স্কেল: চালু ১ জানুয়ারি ২০২৬ থেকে, যা জানালেন সরকারি কর্মচারীরা
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখুন ফলাফল
- মোহাম্মদপুরে হ’ত্যাকান্ড: বেরিয়ে এলো আঁতকে ওঠার মতো তথ্য
- কানে চুল গজানো কিসের লক্ষণ? জানলে অঁতকে যাবেন
- নবম পে স্কেল কাঠামো আসছে ৩ ধাপে, দেখুন কবে থেকে কার্যকর
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২ গোলে শেষ হল ম্যাচ, দেখুন ফলাফল
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৭ মাত্রার
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচ: কোথায়, কখন-সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের ম্যাচ সরাসরি দেখুন (LIVE)
- কাল বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচ: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- মোহাম্মদপুরের হ’ত্যা’কান্ড: কারন জানালেন গৃহকর্মী
- চলছে ব্রাজিল বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ভয়াবহ ভূমিকম্প: এবার কম্পন ৬.৭ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- লাইভ স্কোর: ৩০ মিনিটে ব্রাজিল ২-০ গোলে এগিয়ে, খেলা দেখুন এখানে