
রিপোর্টার

হাসান: ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে প্রেমের জটিলতায় এক ব্যক্তির মৃত্যু ঘটেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় পুলিশ এবং পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করতে চাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে মারাত্মকভাবে আহত হয়ে ৫০ বছর বয়সী সাগর মণ্ডল মারা যান।
দীর্ঘদিনের সম্পর্ক ও পারিবারিক টানাপোড়েন
নিহত সাগর মণ্ডল বিবাহিত ছিলেন। তার সঙ্গে ধানতলা থানার রেলস্টেশন সংলগ্ন ঝুপড়িতে বসবাসকারী এক বিবাহিত নারীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। জানা গেছে, ওই নারী পারিবারিক কলহের কারণে স্বামীর বাড়ি ছেড়ে সন্তানকে নিয়ে ঝুপড়িতে বসবাস করছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, সাগর মণ্ডল ওই নারী ও তার সন্তানের দেখাশোনা করতেন, যার কারণে তিনি নিজের স্ত্রী ও সন্তানদের প্রতি উদাসীন ছিলেন। এই বিষয়টি দীর্ঘদিন ধরে তাদের মধ্যে অশান্তির মূল কারণ হয়ে দাঁড়ায়।
সম্প্রতি ওই নারী সম্পর্ক ছিন্ন করতে চাইলে পরিস্থিতি আরও জটিল ও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
রেলস্টেশন সংলগ্ন অন্ধকার গলিতে হামলা
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে সাগর মণ্ডল প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে রেলস্টেশনের পাশে একটি অন্ধকার গলিতে তার সঙ্গে প্রেমিকার ছেলের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। অভিযোগ অনুযায়ী, ওই সময় প্রেমিকা সাগর মণ্ডলের যৌনাঙ্গে লাথি মেরে তাঁকে গুরুতর আহত করেন।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হত্যার অভিযোগ ও তদন্ত
ঘটনার পর নিহতের পরিবার প্রেমিকা এবং তার ছেলের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক, এবং তাদের গ্রেপ্তারে পুলিশ তল্লাশি শুরু করেছে।
নিহতের স্ত্রী অনিমা মণ্ডল অভিযোগ করেছেন, বহুবার সতর্ক করার পরও তার স্বামী সংসার ছেড়ে ওই নারীর সঙ্গে ছিলেন। তিনি দাবি করেছেন, ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাকিব: পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে অন্তত ১০টি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
১ দিন আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত এখন পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত ইতোমধ্যে ১৩ দিনে গড়িয়েছে এবং এর প্রভাব ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে। একের পর এক হামলা, পাল্টা হামলা ও সামরিক অভিযানে বহু দেশে হতাহতের ঘটনা ঘটছে।
২ দিন আগে

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান মারাত্মক সংঘাতের মাঝে যুক্তরাষ্ট্র নতুন এক নিরাপত্তা সংকটে পড়েছে। গত কয়েক দশকে নিখোঁজ হয়ে যাওয়া ৬টি মার্কিন পারমাণবিক ওয়ারহেড বা বোমা নতুন করে বিশ্বজুড়ে শঙ্কা সৃষ্টি করছে। মার্কিন সামরিক পরিভাষায় যেগুলোকে “ব্রোকেন অ্যারো” বা নিয়ন্ত্রণহীন পারমাণবিক দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়, সেগুলো শত্রু দেশের হাতে পড়লে বৈশ্বিক নিরাপত্তা গুরুতর হুমকির মুখে পড়তে পারে।
৩ দিন আগে

হাসান: কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও হঠাৎ করেই বাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি শিগগির শেষ হওয়ার সম্ভাবনার ইঙ্গিতের পর বৈশ্বিক তেলবাজারে চাপ কমেছে।
৪ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের জন্য সুখবর দিয়েছে ইরান। দেশের অনুরোধ মেনে ইরান জানিয়েছে, বাংলাদেশের তেল ও এলএনজি বহনকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে চলাচলে কোনো বাধার সম্মুখীন হবে না। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
৪ দিন আগে

সাকিব: মধ্যপ্রাচ্যে ভূ-রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত ঘোষণা নিয়ে। তিনি সম্প্রতি হরমুজ প্রণালির ওপর সরাসরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনার কথা তুলে ধরেছেন, যা বিশ্ববাজারের জ্বালানি সরবরাহকে সরাসরি প্রভাবিত করতে পারে।
৪ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে দীর্ঘদিন ধরে জ্বালানি সরবরাহ সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা কমতেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে।
৫ দিন আগে

সাকিব: ইরানে সাম্প্রতিক ইসরাইল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। হামলার পাল্টা জবাব হিসেবে তেহরান যখন ইসরাইলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তখনই আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন করে আলোচনায় উঠে এসেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য নিয়ে নানা গুঞ্জন।
৫ দিন আগে

সাকিব: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বেসরকারি খাতের কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। দেশটির শ্রম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সব শ্রমিকের মার্চ মাসের বেতন আগাম পরিশোধ করতে হবে।
৫ দিন আগে