
আজকাল চুল পড়া একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই এই সমস্যায় ভুগছেন। প্রতিদিন ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক, তবে এর চেয়ে বেশি হলে সতর্ক হওয়া জরুরি। বিশেষ করে শীতকালে দূষণ, আবহাওয়ার পরিবর্তন ও যত্নের অভাবে চুল পড়া বেড়ে যায়।
চুল পড়া ঠেকাতে অনেকে বাজারের দামি শ্যাম্পুর পাশাপাশি ঘরোয়া পদ্ধতির সাহায্য নেন। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো পেঁয়াজের রস। বিশ্বাস করা হয়, নিয়মিত পেঁয়াজের রস মাথায় লাগালে চুল পড়া কমে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
কী বলছে গবেষণা?
২০০২ সালে ‘জার্নাল অফ ডার্মাটোলজি’-তে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, ‘অ্যালোপেসিয়া এরিয়াটা’ আক্রান্ত ৩৮ জন রোগীর মধ্যে যারা দিনে দুইবার পেঁয়াজের রস ব্যবহার করেছিলেন, তাঁদের অনেকের মাথায় নতুন চুল গজিয়েছে।
অ্যালোপেসিয়া এরিয়াটা এক ধরনের অটোইমিউন রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা চুলের গোঁড়ার কোষে আক্রমণ করে। এর ফলে মাথা বা শরীরের যেকোনো অংশে হঠাৎ করে চুল পড়ে যায়। এই রোগ নারী-পুরুষ উভয়েরই হতে পারে।
তবে সব ধরনের চুল পড়ায় কি পেঁয়াজের রস কাজ করে?
এখানেই মূল পার্থক্য। গবেষণাটি ছিল নির্দিষ্ট একটি রোগের ওপর। সাধারণ চুল পড়া বা অন্যান্য কারণে চুল ঝরার সমস্যায় পেঁয়াজের রস কতটা কার্যকর, সে বিষয়ে এখনো বৈজ্ঞানিকভাবে নিশ্চিত কিছু বলা যায় না। শুধু কিছু প্রাচীন আয়ুর্বেদিক লেখায় এর উপকারিতার উল্লেখ রয়েছে।
কীভাবে ব্যবহার করবেন পেঁয়াজের রস?
একটি পেঁয়াজ বেটে রস বের করুন
ছেঁকে নিয়ে স্ক্যাল্প ও চুলের গোঁড়ায় লাগান
১ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করুন
সপ্তাহে ৩ দিন ব্যবহার করলে ভালো ফল পেতে পারেন
তবে যদি স্ক্যাল্পে কোনো সংক্রমণ বা অ্যালার্জি থাকে, তাহলে ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
টিপস:
চুল পড়ার প্রকৃত কারণ বুঝে চিকিৎসা নেওয়াই সবচেয়ে কার্যকর
ঘরোয়া উপায়ে ফল না পেলে দ্রুত বিশেষজ্ঞের শরণাপন্ন হোন।

আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মারা গেছেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
৩ দিন আগে

একটি অ্যাপই ডেকে আনতে পারে বড় বিপদ! মোবাইলে সুবিধার জন্য ইনস্টল করা কোনো অ্যাপই হয়ে উঠতে পারে আপনার ব্যক্তিগত তথ্য চুরির কারণ। বর্তমানে মোবাইল ফোনে ব্যাংকিং, কেনাকাটা, বিনোদনসহ নানা গুরুত্বপূর্ণ কাজ করা হয়। ফলে ফোনে থাকা ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্যের পরিমাণও দিন দিন বাড়ছে। আর এই সুযোগই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা।
৬ দিন আগে

“সময় এবং স্রোত কারও জন্য অপেক্ষা করে না”—প্রবাদটি শত শত বছর ধরে সত্য প্রমাণিত হয়ে আসছে। আমাদের সবার জন্যই দিনে ২৪ ঘণ্টা সময় নির্ধারিত রয়েছে। কিন্তু কেউ এই সময়ের সঠিক ব্যবহার করে অল্প সময়ে জীবনের চূড়ায় পৌঁছে যান, আবার কেউ সারাদিন ব্যস্ত থেকেও কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেন না। এর মূল পার্থক্যটি লুকিয়ে থাকে নিখুঁত সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্টের (Time Management) ওপর।
১২ আগস্ট ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়া টেডন বাড়িতে প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে তথাকথিত সাংবাদিক মাহবুব আলমের অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। সম্প্রতি তাদের একটি অন্তরঙ্গ ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর থেকে এলাকা জুড়ে চরম আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৯ আগস্ট ২০২৬

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু অনেকেই অজান্তেই এমন কিছু অভ্যাস অনুসরণ করেন, যার কারণে খুব দ্রুত ফোনের ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১২ জুলাই ২০২৬

প্রতিটি দিনই সময়ের স্রোতে একসময় ইতিহাসের অংশ হয়ে যায়। আজকের ঘটনাই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ শনিবার, ১১ জুলাই ২০২৬। ইতিহাসের এই দিনে বিশ্বজুড়ে ঘটেছে বহু গুরুত্বপূর্ণ ঘটনা। একই দিনে জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তি, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। পাশাপাশি আজ পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।
১১ জুলাই ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির যুগে চ্যাটজিপিটি এখন বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় একটি ডিজিটাল সহকারী। পড়াশোনা, লেখালেখি, প্রোগ্রামিং থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে এটি ব্যবহার করছেন কোটি কোটি মানুষ। তবে এত সক্ষমতা থাকার পরও কিছু বিষয়ে এই প্রযুক্তি ইচ্ছাকৃতভাবেই নীরব থাকে যা অনেক ব্যবহারকারীর কাছে প্রশ্ন তৈরি করে।
৩০ এপ্রিল ২০২৬

হাসান: বিশ্বজুড়ে দ্রুত বিস্তার ঘটছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্স প্রযুক্তির। প্রযুক্তির এই অগ্রযাত্রা এখন শুধু শিল্প-কারখানা বা গবেষণাগারেই সীমাবদ্ধ নেই; ঢুকে পড়েছে রূপচর্চার জগতেও। আধুনিক প্রযুক্তির এই ধারাবাহিকতায় তৈরি হয়েছে ‘এআই স্কিন অ্যানালাইজার’, যা এআই অ্যালগরিদম ও রোবোটিক্স প্রযুক্তির সমন্বয়ে কাজ করে।
৬ মার্চ ২০২৬

নিজস্ব প্রকিবেদক: জীবনে সফলতা অর্জনের মূল চাবিকাঠি হলো ইতিবাচক মানসিকতা। জীবনে বাধা, ব্যর্থতা বা সমালোচনা আসবেই, কিন্তু সেগুলোকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করলে মানুষ তার ব্যক্তিত্ব ও দক্ষতা বিকশিত করতে পারে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি আত্মবিশ্বাস বৃদ্ধি করে, সিদ্ধান্ত গ্রহণ সহজ করে এবং মানসিক চাপ কমায়।
৩ মার্চ ২০২৬