
নিজস্ব প্রতিবেদন; একসময় ধারণা ছিল—চুল শুধু বয়স বাড়লে পাকে। কিন্তু এখন দেখা যাচ্ছে, অনেক তরুণই ২০ থেকে ৩০ বছর বয়সেই চুলে পাক ধরছে। এটি শুধু শারীরিক নয়, মানসিকভাবেও প্রভাব ফেলে। তাহলে কেন এমনটা হচ্ছে? আর কীভাবে এটি প্রতিরোধ করা যায়?
কম বয়সে চুল পাকার কয়েকটি মূল কারণ রয়েছে:
১. বংশগত বা জেনেটিক কারণপরিবারে যদি কারও কম বয়সে চুল পাকার ইতিহাস থাকে, তাহলে আপনারও একই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি।
২. অপুষ্টিকর খাদ্যাভ্যাসভিটামিন বি১২, আয়রন, প্রোটিন ও ফলিক অ্যাসিডের অভাবে মেলানিন উৎপাদন কমে যায়, ফলে চুল তার স্বাভাবিক রঙ হারায়।
৩. অতিরিক্ত মানসিক চাপদুশ্চিন্তা, টেনশন, ঘুমের অভাব ইত্যাদি হরমোনে প্রভাব ফেলে, যা চুল পাকার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
৪. চুলে কেমিক্যালযুক্ত পণ্য ব্যবহারহেয়ার জেল, কালার বা পারমানেন্ট স্ট্রেইটening-এর মতো কেমিক্যাল ব্যবহারে চুলের স্বাভাবিক গঠন নষ্ট হয়।
৫. হরমোন ও থাইরয়েড সমস্যাহরমোনের ভারসাম্য নষ্ট হলে ত্বক, চুল ও নখে তার প্রভাব পড়ে। বিশেষ করে থাইরয়েড সমস্যা থাকলে চুল সহজেই পাকে।
চুল পাকা প্রতিরোধে যা করতে পারেন:
১. পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণপ্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন দুধ, ডিম, বাদাম, শাকসবজি ও ফলমূল। বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স ও আয়রনসমৃদ্ধ খাবার খেতে হবে।
২. ঘরোয়া তেল ম্যাসাজনারকেল তেলের সঙ্গে আমলা গুঁড়ো মিশিয়ে হালকা গরম করে মাথায় ম্যাসাজ করুন। সপ্তাহে ২-৩ দিন এই পদ্ধতি অনুসরণ করলে ভালো ফল মিলবে।
৩. মানসিক চাপ কমানোনিয়মিত মেডিটেশন বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত ঘুম ও মানসিক প্রশান্তি বজায় রাখুন।
৪. প্রাকৃতিক হেয়ার প্যাক ব্যবহারমেহেদি, কফি, আমলার রস ও লেবুর রস দিয়ে তৈরি প্রাকৃতিক হেয়ার প্যাক ব্যবহার করুন।
৫. চিকিৎসকের পরামর্শ নেওয়াচুল হঠাৎ করে বেশি পাকা শুরু করলে কিংবা অন্য কোনো শারীরিক সমস্যা থাকলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
সবশেষে বলা যায়, কম বয়সে চুল পাকা এখন খুব সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে নিয়মিত যত্ন, স্বাস্থ্যকর জীবনযাপন এবং পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। চুল যেমন সৌন্দর্যের অংশ, তেমনি এটি পরিচয় ও আত্মবিশ্বাসেরও প্রতিফলন। তাই চুলের যত্নে সচেতন হওয়া জরুরি।
–সোহাগ/

সুস্থ থাকতে শুধু অসুস্থ হওয়ার পর চিকিৎসা নিলেই হয় না, প্রতিদিনের জীবনযাপনেও সচেতন হতে হয়। অনিয়মিত খাবার, শারীরিক পরিশ্রমের অভাব, ধূমপান ও পর্যাপ্ত ঘুম না হওয়ার মতো অভ্যাস হৃদ্রোগ ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে। তাই সুস্থ থাকতে দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস গড়ে তোলা জরুরি।
৫ দিন আগে

প্রতিটি মা-বাবার স্বপ্ন থাকে সন্তান বড় হয়ে একজন ভালো মানুষ হবে। পড়াশোনায় ভালো করার পাশাপাশি তার মধ্যে থাকবে সততা, দায়িত্ববোধ, মানবিকতা ও অন্যের প্রতি সম্মান। কিন্তু একটি শিশুকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা শুধু বিদ্যালয়ের দায়িত্ব নয়। পরিবারের পরিবেশ, মা-বাবার আচরণ এবং ছোটবেলার শিক্ষা তার ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৬ নভেম্বর ২০২৬

সুস্থ থাকতে শুধু ওষুধ কিংবা চিকিৎসার ওপর নির্ভর করলেই হয় না। প্রতিদিনের জীবনযাপনে কিছু সাধারণ অভ্যাসের প্রভাব পড়ে শরীর ও মনের ওপর। অনিয়মিত ঘুম, দীর্ঘ সময় বসে থাকা, অস্বাস্থ্যকর খাবার এবং শারীরিক পরিশ্রমের অভাব ধীরে ধীরে নানা স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।
৬ নভেম্বর ২০২৬

গর্ভাবস্থার প্রথম তিন মাস মা ও গর্ভের শিশুর বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে শিশুর মস্তিষ্ক, মেরুদণ্ডসহ বিভিন্ন অঙ্গের প্রাথমিক গঠন শুরু হয়। তাই গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই মায়ের পুষ্টি, প্রয়োজনীয় পরীক্ষা, ওষুধ গ্রহণ এবং দৈনন্দিন জীবনযাপনের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি।
২৯ অক্টোবর ২০২৬

মাসিক নির্ধারিত সময়ে না হওয়া, কয়েক মাস বন্ধ থাকা কিংবা স্বাভাবিকের তুলনায় বেশি বা কম রক্তপাত—এসব সমস্যায় অনেক নারী উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে সব সময় মাসিকের তারিখে সামান্য পরিবর্তন মানেই বড় কোনো অসুস্থতা নয়। বয়স, মানসিক চাপ, ওজনের পরিবর্তন, হরমোনের ওঠানামা এবং কিছু শারীরিক সমস্যার কারণে মাসিক চক্রে পরিবর্তন আসতে পারে।
২৯ অক্টোবর ২০২৬

মাথাব্যথা হচ্ছে না, মাথা ঘুরছে না, শরীরও স্বাভাবিক—তাহলে কি রক্তচাপ ঠিক আছে? এমন ধারণা থেকে অনেকেই দীর্ঘদিন রক্তচাপ পরীক্ষা করেন না। অথচ উচ্চ রক্তচাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, অনেকের ক্ষেত্রেই এটি কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই থাকতে পারে। নিয়মিত পরীক্ষা না করলে সমস্যাটি অজানা থেকে যেতে পারে।
২৯ অক্টোবর ২০২৬

উচ্চ রক্তচাপ এমন একটি স্বাস্থ্যসমস্যা, যা অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন কোনো স্পষ্ট লক্ষণ ছাড়াই থাকতে পারে। এ কারণে অনেকে বুঝতেই পারেন না যে তাঁদের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি। কিন্তু দীর্ঘদিন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে হৃদ্রোগ, স্ট্রোক ও কিডনির সমস্যার ঝুঁকি বাড়তে পারে।
১৪ অক্টোবর ২০২৬

বিশ্বজুড়ে পুরুষের প্রজনন স্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক গবেষণায় গত ৫০ বছরে পুরুষদের গড় টেস্টোস্টেরনের মাত্রা প্রায় অর্ধেকে নেমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। একই সঙ্গে শুক্রাণুর সংখ্যা ও মান কমে যাওয়ার বিষয়টিও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। এ কারণে কেউ কেউ পরিস্থিতিকে ‘স্পার্মাগেডন’ বা পুরুষের প্রজনন সংকট হিসেবে বর্ণনা করছেন।
৪ অক্টোবর ২০২৬

অগ্ন্যাশয়ের ক্যানসারকে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ এই রোগের শুরুর দিকের লক্ষণগুলো বেশ সাধারণ হওয়ায় অনেকেই সেগুলোকে তেমন গুরুত্ব দেন না। ফলে রোগটি শনাক্ত হওয়ার আগেই শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যেতে পারে।
২২ সেপ্টেম্বর ২০২৬