
সহকারী শিক্ষকরা পাবেন ১২তম গ্রেড, প্রধান শিক্ষকরা উঠছেন ১০ম গ্রেডে!
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আসছে বড় সুখবর। সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করতে যাচ্ছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সহকারী শিক্ষকরা ১২তম গ্রেডে এবং প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে বেতন পাবেন। বর্তমানে তারা যথাক্রমে ১৩তম ও ১১তম গ্রেডে রয়েছেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরামর্শক কমিটির সুপারিশ ও আদালতের রায় অনুযায়ী। ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশনা পাঠানো হয়েছে। জনবল কাঠামোর ভিত্তিতে প্রস্তাব তৈরি করে তা মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।
পরামর্শক কমিটি সুপারিশ করেছে সহকারী শিক্ষক পদ বিলুপ্ত করে ‘শিক্ষক’ পদ চালু করার। এই পদে প্রাথমিক বেতন হবে ১২তম গ্রেডে, যা ১১,৩০০ টাকা থেকে শুরু হবে। দুই বছর পর স্থায়ীকরণ এবং আরও দুই বছর পর ‘সিনিয়র শিক্ষক’ হিসেবে ১১তম গ্রেডে উন্নীত হবেন শিক্ষকরা।
এছাড়া আদালতের নির্দেশ অনুযায়ী প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১০ম করার কাজও দ্রুত এগোচ্ছে। চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের লাখো প্রাথমিক শিক্ষক বেতন কাঠামোয় গুরুত্বপূর্ণ উন্নয়ন পাবেন, যা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।

ডিসেম্বর মাসে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীদের একাংশের জন্য। মহান বিজয় দিবসের সরকারি ছুটির সঙ্গে বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলেই মিলবে টানা চার দিনের অবকাশ। তবে এই সুবিধা সবাই পাবেন না। কর্মস্থলের সাপ্তাহিক ছুটির নিয়ম এবং কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভর করবে ছুটি পাওয়ার বিষয়টি।
৪ ঘণ্টা আগে

দেশের আবহাওয়ায় আপাতত বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
৫ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে তৃতীয়বারের মতো ‘আলোকিত মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার মহাজনহাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষার আয়োজন করে আলোকিত মিরসরাই যুব সংস্থা।
৬ ঘণ্টা আগে

দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি অথবা সমমান পর্যায়ে পড়ুয়া সব ছাত্রীকে সরকারি উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়নে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং অথবা মোবাইল ব্যাংকিং হিসাব খোলার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
৬ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে ৬ হাজার ৮০০ কোটি টাকার বেশি অতিরিক্ত অর্থ প্রয়োজন বলে হিসাব দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তবে মাউশির পাঠানো সেই হিসাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পায়নি। ফলে বাড়তি অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠিও পাঠানো সম্ভব হয়নি।
৭ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ের বাণিজ্যিক কেন্দ্র বারইয়ারহাটে যাত্রা শুরু করেছে দুবাই আবায়া মল। শুক্রবার (২৭ নভেম্বর) দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৭ ঘণ্টা আগে

এক দফা দাম কমার পর দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। নতুন এই দাম শুক্রবার (২৭ নভেম্বর) থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
৮ ঘণ্টা আগে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে পারেন বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠ সহযোগীরা। এ লক্ষ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের ৯টি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সমর্থকেরা। দিল্লি থেকে বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করা সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইট কিংবা স্থলপথে দেশে ফেরার বিকল্প পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। এমনকি প্রয়োজনে পায়ে হেঁটে সীমান্ত পার হওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।
৯ ঘণ্টা আগে

সৌদি আরব প্রবাসীদের জন্য আজকের রেমিট্যান্স বা সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, ১ সৌদি রিয়ালের বিনিময় হার ৩৩ টাকা ২৮ পয়সা। আগের দিন বুধবার (২৫ নভেম্বর) প্রতি রিয়ালের দর ছিল ৩৩ টাকা ৯ পয়সা।
১ দিন আগে