
নিজস্ব প্রতিবেদক: পেঁয়াজের বাজারে আবারও উর্ধ্বগতি। চট্টগ্রামের খাতুনগঞ্জে গত দুই সপ্তাহে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২৫ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন, দেশি পেঁয়াজের মৌসুম প্রায় শেষ, আর ভারত থেকে আমদানি কমে যাওয়ায় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে বাজার।
রমজান মাসে যেই পেঁয়াজ ছিল সবার নাগালে, ঈদের পর সেই চিত্র বদলে গেছে। আগে যেই পেঁয়াজ বিক্রি হতো ২৮-৩২ টাকা কেজি, এখন তা ৪৫-৫৬ টাকায় পৌঁছেছে।
পাইকাররা জানাচ্ছেন, সরবরাহ কম এবং কৃষকদের মজুতের প্রবণতা দাম বাড়ার মূল কারণ। ভারতীয় পেঁয়াজের দাম বেশি হওয়ায় সেটিও বাজারে প্রভাব ফেলছে।
এক বিক্রেতা জানান, “কৃষকেরা হালি পেঁয়াজ ধরে রাখে কারণ সারা বছর খেতে ও বিক্রি করতে হয়। তাই ধীরে ধীরে ছাড়ে, ফলে দাম বাড়ে।” আরেকজন বলেন, “ভারতীয় পেঁয়াজ আসছেই না। বাজারে যেটুকু আছে, সব দেশি। ফলে দামটা একটু বেশি।”
তবে এসব যুক্তিকে মানতে নারাজ ক্যাব (ভোক্তা অধিকার সংরক্ষণ সংগঠন)। তাদের দাবি, বাজারে কারসাজি চলছে। অধিক মুনাফার জন্য সিন্ডিকেট তৈরি করে মূল্য বাড়ানো হচ্ছে।
ক্যাবের সহ-সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, “আড়তদার, কমিশন এজেন্ট ও আমদানিকারকরা নিজেদের স্বার্থে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন। একটা অলিখিত সিন্ডিকেট সব সময়ই সক্রিয় থাকে।”
এমন অবস্থায় পেঁয়াজের বাজারে তদারকি শুরু করতে যাচ্ছে জাতীয় ভোক্তা অধিদপ্তর।
উপ-পরিচালক ফয়েজ উল্যাহ বলেন, “কৃষক শত শত বস্তা পেঁয়াজ বিক্রি করে না। তাই কার কাছ থেকে পেঁয়াজ কেনা হয়েছে, তার প্রমাণ রাখতেই হবে। না হলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়।”

অবশেষে আসছে সেই প্রতীক্ষিত সুখবর! সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুদিনের দাবি পূরণ হতে যাচ্ছে নতুন বেতন কাঠামোর মাধ্যমে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকেই শুরু হতে পারে নবম পে-স্কেলের আংশিক বাস্তবায়ন।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ এখন দৃশ্যমান রূপ নিতে শুরু করেছে।
১ দিন আগে

অন্তর্বর্তী সরকারের আমলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর জন্য বড় সুখবর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই তালিকা থেকে কাউকে বাদ দেওয়া হবে না; সকলেই যোগদানের সুযোগ পাবেন।
২ দিন আগে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর এখন শিক্ষার্থীদের মূল আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ২য় মেরিট লিস্ট।
২ দিন আগে

রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় হঠাৎ করেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
২ দিন আগে

মে মাসে এলপিজির দামে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। রবিবার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম আগের মতোই ১ হাজার ৯৪০ টাকা রাখা হয়েছে, যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
২ দিন আগে

National University Bangladesh-এ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রবিবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ASM Amanullah আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন।
২ দিন আগে

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর দীর্ঘ ১১ বছর পর অবশেষে আসতে যাচ্ছে নবম পে-স্কেল। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকেই এটি কার্যকর হতে পারে বলে জানা গেছে।
২ দিন আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ভাইরাল ট্রেন্ডে মেতে উঠেছে ব্যবহারকারীরা। নিজেদের প্রোফাইলকে এখন অনেকেই ক্রেয়ন আঁকার মতো শিশুসুলভ ও কল্পনাপ্রবণ স্টাইলে সাজিয়ে তুলছেন। রঙিন, সহজ এবং কিউট ডিজাইনের এই প্রোফাইল আর্টে যুক্ত করা হচ্ছে ফুল, তারা, মেঘ, হাসিমুখ সূর্যসহ নানা ধরনের মিষ্টি উপাদান, যা পুরো ফেসবুক নিউজফিডকেই এক ধরনের রঙিন খাতার পাতার মতো করে তুলেছে।
৩ দিন আগে