
নিজস্ব প্রতিবেদক: প্রকৃতি মাঝে মাঝে যেন নিজেই প্রতিশোধ নিতে আসে—এমন ঘটনাই ইতিহাসে বারবার দেখা গেছে। বর্তমানে ইসরায়েলে চলমান ভয়াবহ দাবানল তেমনই একটি স্মরণ করিয়ে দিচ্ছে। একাধিক স্থানে ছড়িয়ে পড়া আগুন এখন ইসরায়েলের জনজীবনকে আতঙ্কিত করে তুলেছে।
জেরুজালেমের আশপাশের কিছু এলাকায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও, দেশের অন্যান্য অঞ্চলে এখনো আগুনের তাণ্ডব অব্যাহত রয়েছে। প্রবল তাপপ্রবাহ এবং বাতাসের কারণে দ্রুত বনাঞ্চল থেকে বসতি এলাকায় আগুন ছড়িয়ে পড়ছে, যার ফলে মানুষের জীবন ও সম্পদ হুমকির মুখে পড়েছে। কিছু এলাকার যান চলাচলও বন্ধ রয়েছে।
ইসরায়েলি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, প্রায় ২০ ঘণ্টার কঠোর পরিশ্রমের পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ১০০টিরও বেশি অগ্নিনির্বাপক ইউনিট, ৬টি বিমান এবং সেনাবাহিনীর প্রযুক্তিগত সহায়তায় এই বিপর্যয় মোকাবিলা করা হয়।
ফায়ার কমিশনার রিয়াল কসপি জানান, অন্তত পাঁচটি ভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে বেইতমীর অঞ্চল এবং রাবিন পার্কের আশপাশে বিমান ও স্থল অভিযানের মাধ্যমে আগুনের বিস্তার রোধ করার চেষ্টা করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ২৪৭১ একর বনাঞ্চল পুড়ে গেছে। আগুনের নিয়ন্ত্রণে আসতে ইসরায়েলি বিমানবাহিনী একটি উচ্চ মানের আকাশচিত্র তৈরি করেছে, যা ফায়ার সার্ভিসের কৌশল নির্ধারণে সহায়তা করেছে।
প্রতিবছর গ্রীষ্মকালে ইসরায়েল মারাত্মক দাবানলের সম্মুখীন হয়। এক সরকারি প্রতিবেদনে দেখা গেছে, ২০২২ সালে দাবানলের মাত্র ৯% এবং ২০২৩ সালের ১৪% ঘটনার তদন্ত শেষ করা সম্ভব হয়েছে। এমনকি ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে শুরু হওয়া অনেক তদন্ত এখনো অসমাপ্ত রয়েছে।
ইতিহাস সাক্ষ্য দেয়, ১৯৮৯ থেকে শুরু করে ২০১০, ২০১৫, ২০২১, ২০২৩ এবং সর্বশেষ ২০২৫—প্রতি দুই-তিন বছর পর পর ইসরায়েলে এই ধরনের ভয়াবহ দাবানলের ঘটনা ঘটে চলেছে।
—খালিদুল/

ভারত ও ইন্দোনেশিয়ার কৌশলগত সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার পথে একটি বড় অগ্রগতি হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে দুই দেশ ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অ্যাস্ট্রা দূরপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। সংশ্লিষ্ট মহলের মতে, এই সমঝোতা শুধু দুই দেশের সামরিক সম্পর্কই নয়, বরং পুরো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
২ দিন আগে

বিদেশি পর্যটক, দক্ষ পেশাজীবী এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আরও বেশি আকৃষ্ট করতে ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে প্রবেশ এবং বসবাসের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে একগুচ্ছ নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সম্প্রসারণ, মাত্র ৪৮ ঘণ্টায় পর্যটক ভিসা অনুমোদন, বিনিয়োগকারীদের আবাসিক ভিসার নিয়ম শিথিল করা এবং চিকিৎসাপ্রার্থীদের জন্য নতুন স্মার্ট মেডিকেল ভিসা চালুর উদ্যোগ।
৪ জুলাই ২০২৬

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক অস্থিরতার জন্ম দিয়েছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড। এ ঘটনাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, খামেনির হত্যার প্রতিশোধ নেওয়া হবে এবং এই ঘটনার দায়ীরা রেহাই পাবে না।
৩ জুলাই ২০২৬

শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে আবারও তোলপাড় সৃষ্টি করেছে বহুল আলোচিত রাজাপক্ষ পরিবারের বিরুদ্ধে নতুন আইনি পদক্ষেপ। সাবেক রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষের ছেলে যোশিতা রাজাপক্ষকে অবৈধভাবে নৌবাহিনীতে নিয়োগ এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগে দেশটির সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অব দ্য ফ্লিট ওয়াসান্থা কারান্নাগোডাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন
৩ জুলাই ২০২৬

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে ভূমিকম্পের পর সুনামির আশঙ্কাও নেই বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
৩ জুলাই ২০২৬

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেবেন না। এমন তথ্য জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি।
৩ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও প্রযুক্তি বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, আসন্ন আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম বাড়তে পারে বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিষয়টি সামনে আসার পর থেকেই বিশ্বজুড়ে অ্যাপল ব্যবহারকারীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।
৩ জুলাই ২০২৬

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার ধারা যেন থামছেই না। গত প্রান্তিকে ১৩ বছরের মধ্যে সবচেয়ে বড় ত্রৈমাসিক দরপতনের পর নতুন বছরের দ্বিতীয়ার্ধের প্রথম দিনেও বড় ধরনের মূল্যহ্রাস দেখা গেছে। এতে বিশ্বজুড়ে বিনিয়োগকারী, স্বর্ণ ব্যবসায়ী এবং মূল্যবান ধাতুর বাজারসংশ্লিষ্টদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
২ জুলাই ২০২৬

সৌদি আরবে কর্মরত লাখো প্রবাসী কর্মীর জন্য গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক একটি সিদ্ধান্ত নিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী বিদেশি কর্মীদের বৈধতা পুনর্বহাল এবং ওয়ার্ক পারমিট নবায়নের জন্য দেওয়া বিশেষ সুযোগের সময়সীমা আরও বাড়িয়ে ২০২৬ সালের শেষ দিন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
২ জুলাই ২০২৬