
নিজস্ব প্রতিবেদক: জেরুজালেমে ২০২৬ সালের মধ্যে তথাকথিত 'তৃতীয় ইহুদি মন্দির' বা 'থার্ড টেম্পল' নির্মাণের পরিকল্পনা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েলের কিছু উগ্র জাতীয়তাবাদী ও ধর্মীয় সংগঠন এরই মধ্যে এ নিয়ে জোর প্রচারণা শুরু করেছে। তারা সরাসরি আল-আকসা মসজিদ ধ্বংস করে সেখানে মন্দির নির্মাণের আহ্বান জানাচ্ছে, যা মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত উদ্বেগজনক বার্তা।
আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি বসতিস্থাপনকারীদের একটি অংশ হিব্রু ভাষার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালাচ্ছে—যেখানে আল-আকসা মসজিদের স্থানে ‘থার্ড টেম্পল’ নির্মাণের আহ্বান জানানো হচ্ছে। ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় ১৯ এপ্রিল দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রচারণা শুধু ধর্মীয় উস্কানিই নয়, বরং মুসলিম ও খ্রিষ্টানদের পবিত্র স্থানে সংগঠিত হামলার পূর্বাভাস।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “এই ধরনের কর্মকাণ্ড পূর্ব জেরুজালেমের স্থিতিশীলতা ও ধর্মীয় ভারসাম্য বিনষ্ট করতে পারে।” তারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই উস্কানিমূলক তৎপরতার বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
আল-আকসা মসজিদ শুধু ইসলামের তৃতীয় পবিত্র স্থানই নয়, বরং ফিলিস্তিনি জাতীয় পরিচয়ের প্রতীক। যদিও মসজিদটির ধর্মীয় ও প্রশাসনিক দায়িত্ব জর্ডানের, তবে এর প্রবেশদ্বার ও নিরাপত্তা নিয়ন্ত্রণ করে ইসরায়েল। ঐতিহাসিকভাবে, ইহুদি ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এখানেই তাদের প্রথম ও দ্বিতীয় মন্দির ছিল, যা খ্রিস্টপূর্ব ৭০ সালে রোমানদের হাতে ধ্বংস হয়েছিল।
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তিতে তৈরি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখানো হয়েছে—আল-আকসা মসজিদ ধ্বংস করে সেখানে বিশাল ইহুদি মন্দির নির্মাণ করা হচ্ছে। ভিডিওটির শিরোনাম ছিল “আগামী বছর জেরুজালেমে”। এটি মুসলিম বিশ্বজুড়ে চরম ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে।
২০২৪ সালের আগস্টে, ইসরায়েলের চরম ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গেবির “টেম্পল মাউন্ট” প্রতিষ্ঠার ঘোষণা দেন। তিনি এর আগেও ছয়বার আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছেন, যা প্রতিবারই আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় তোলে।
বেন গেবিরের কার্যকলাপ এবং বসতিস্থাপনকারীদের বাড়তে থাকা উপস্থিতি দেখে অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন—হেব্রনের ইব্রাহিম মসজিদের মতো এখানেও মুসলিমদের অংশ ধীরে ধীরে সংকুচিত করে ফেলা হতে পারে।
ফিলিস্তিন সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো স্পষ্টভাবে হুঁশিয়ার করেছে: আল-আকসা মসজিদে যেকোনো ধরনের উসকানি বা পরিবর্তনের চেষ্টা শুধু জেরুজালেম নয়, গোটা মধ্যপ্রাচ্যে আরও ভয়াবহ সংঘাত ডেকে আনতে পারে।
ইফাত জাহান/

বিদেশি পর্যটক, দক্ষ পেশাজীবী এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আরও বেশি আকৃষ্ট করতে ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে প্রবেশ এবং বসবাসের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে একগুচ্ছ নতুন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা সম্প্রসারণ, মাত্র ৪৮ ঘণ্টায় পর্যটক ভিসা অনুমোদন, বিনিয়োগকারীদের আবাসিক ভিসার নিয়ম শিথিল করা এবং চিকিৎসাপ্রার্থীদের জন্য নতুন স্মার্ট মেডিকেল ভিসা চালুর উদ্যোগ।
৪ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন এক অস্থিরতার জন্ম দিয়েছে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড। এ ঘটনাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, খামেনির হত্যার প্রতিশোধ নেওয়া হবে এবং এই ঘটনার দায়ীরা রেহাই পাবে না।
১ দিন আগে

শ্রীলঙ্কার রাজনৈতিক অঙ্গনে আবারও তোলপাড় সৃষ্টি করেছে বহুল আলোচিত রাজাপক্ষ পরিবারের বিরুদ্ধে নতুন আইনি পদক্ষেপ। সাবেক রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষের ছেলে যোশিতা রাজাপক্ষকে অবৈধভাবে নৌবাহিনীতে নিয়োগ এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগে দেশটির সাবেক নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল অব দ্য ফ্লিট ওয়াসান্থা কারান্নাগোডাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন
১ দিন আগে

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে ভূমিকম্পের পর সুনামির আশঙ্কাও নেই বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১ দিন আগে

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেবেন না। এমন তথ্য জানিয়েছেন ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি।
১ দিন আগে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ও প্রযুক্তি বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, আসন্ন আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম বাড়তে পারে বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিষয়টি সামনে আসার পর থেকেই বিশ্বজুড়ে অ্যাপল ব্যবহারকারীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।
১ দিন আগে

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার ধারা যেন থামছেই না। গত প্রান্তিকে ১৩ বছরের মধ্যে সবচেয়ে বড় ত্রৈমাসিক দরপতনের পর নতুন বছরের দ্বিতীয়ার্ধের প্রথম দিনেও বড় ধরনের মূল্যহ্রাস দেখা গেছে। এতে বিশ্বজুড়ে বিনিয়োগকারী, স্বর্ণ ব্যবসায়ী এবং মূল্যবান ধাতুর বাজারসংশ্লিষ্টদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
২ দিন আগে

সৌদি আরবে কর্মরত লাখো প্রবাসী কর্মীর জন্য গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক একটি সিদ্ধান্ত নিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী বিদেশি কর্মীদের বৈধতা পুনর্বহাল এবং ওয়ার্ক পারমিট নবায়নের জন্য দেওয়া বিশেষ সুযোগের সময়সীমা আরও বাড়িয়ে ২০২৬ সালের শেষ দিন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
২ দিন আগে

ভয়াবহ জোড়া ভূমিকম্পের আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট পর্যবেক্ষণে। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, ভূমিকম্পের কারণে দেশটিতে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
৩ দিন আগে