
নিজস্ব প্রতিবেদন: বিয়ে মানেই আনন্দ, উৎসব আর নতুন জীবনের স্বপ্ন—কিন্তু ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে এক বিয়ের আয়োজন ঘিরে তৈরি হলো চরম অপ্রত্যাশিত নাটক!
নিজের মেয়ের হবু বরকে নিয়ে উধাও হয়ে গেলেন মা! বিয়ের মাত্র ১০ দিন আগে ঘটে যাওয়া এই অভাবনীয় ঘটনা ছড়িয়ে পড়ে পুরো দেশে, ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।
৪২ বছর বয়সী স্বপ্না নামের ওই নারী মেয়ের বাগদত্তা রাহুল কুমারের সঙ্গে পালিয়ে যান ৬ এপ্রিল। খবর ছড়িয়ে পড়তেই দুই পরিবারে শুরু হয় তুমুল উত্তেজনা ও বিশৃঙ্খলা। পরবর্তীতে গণমাধ্যমে ব্যাপক চর্চার পর, কয়েকদিন পরই স্বপ্না ও রাহুল পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
পুলিশের কাছে আত্মসমর্পণের সময় স্বপ্না বলেন, “আমি ওকে ভালোবাসি। ওকেই বিয়ে করব।” তার দাবি, দীর্ঘদিন ধরে স্বামী ও মেয়ে—উভয়ের কাছ থেকে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন। তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত।
অন্যদিকে রাহুল জানায়, পালানোর সিদ্ধান্ত তার নিজের ছিল না। “স্বপ্না বলেছিলেন, আমি যদি না যাই, তাহলে উনি আত্মহত্যা করবেন। আমি ভয় পেয়ে যাই। আমরা প্রথমে যাই লখনৌ, পরে মুজফ্ফরপুরে। পরে পুলিশ খোঁজ শুরু করলে আমরা ফেরার সিদ্ধান্ত নিই।”
স্বপ্নার মেয়ে শিবানীর অভিযোগ আরও জটিল করে তোলে ঘটনা। তার দাবি, মা আলমারি থেকে সাড়ে ৩ লাখ টাকা ও প্রায় ৫ লাখ টাকার সোনার গয়না নিয়ে গিয়েছেন। তবে স্বপ্না তা অস্বীকার করে জানান, “আমার কাছে কেবল একটা মোবাইল আর ২০০ রুপি ছিল। বাকি সব অভিযোগ মিথ্যে।”
এ ঘটনায় স্বপ্নার স্বামী জিতেন্দ্র কুমার বলেন, “স্ত্রী প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা রাহুলের সঙ্গে ফোনে কথা বলতেন।” স্বপ্নার দুলাভাই দিনেশ জানান, “স্বপ্নার আর আমাদের পরিবারে জায়গা নেই। যেসব টাকা ও গয়না নিয়ে গেছে, ফিরিয়ে দিলেই হবে। তবে ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।”
সাংবাদিকদের এক প্রশ্নে দ্বিধান্বিত থাকলেও রাহুল শেষে জানিয়ে দেন, “হ্যাঁ, আমি স্বপ্নাকেই বিয়ে করব।”
এ ঘটনায় এখনো পুলিশ আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে তদন্ত চলছে বলে জানা গেছে।

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেলকে বাদ দেওয়া হয়েছে—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই নির্মাতা কাজল আরেফিন অমির প্রকাশ করা একটি তালিকায় পাভেলের নাম না থাকায় নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে।
১২ ঘণ্টা আগে

ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিওকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মন্তব্য শুরু হয়েছে। তবে ভিডিওটি সত্যিই পাভেলের কি না, কিংবা এটি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
২ দিন আগে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফেরার পর তিনি ওই ঘটনার বিস্তারিত তুলে ধরেন। বাঁধনের দাবি, মেস্ত্রে শহরে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রবাসী কর্মীদের হাতে তিনি লাঞ্ছিত হন।
৫ দিন আগে

ফ্যাশন ও সৌন্দর্যের দুনিয়ায় পুরোনো দিনের কোনো ট্রেন্ডই যেন চিরতরে হারিয়ে যায় না। সময়ের সঙ্গে পোশাক, চুলের কাট, মেকআপ কিংবা ফটোগ্রাফির ধরন বদলে গেলেও কয়েক দশক পর আবারও সেই পুরোনো স্টাইল নতুন প্রজন্মের হাত ধরে ফিরে আসে। এবার সেই প্রত্যাবর্তনের মঞ্চ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম, আর সেখানে আশির দশকের রেট্রো লুক নিয়ে তৈরি হচ্ছে নতুন ধরনের ছবি।
৯ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা, হেনস্তা এবং কুৎসিত আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
৯ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে লাঞ্ছিত হওয়ার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি স্পষ্ট করে বলেছেন, কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে ফিরবেন না। একই সঙ্গে ঘটনার শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছেন এই অভিনেত্রী।
৮ সেপ্টেম্বর ২০২৬

ফ্লাইটে ভ্রমণের সময় উড়োজাহাজের ভেতরের ভিডিও ধারণ করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। সেই ভিডিওতে উড়োজাহাজটিকে প্লাস্টিকের খেলনা বিমানের সঙ্গে তুলনা করায় এবার তার বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা করেছে ভারতের একটি এভিয়েশন কোম্পানি।
৮ সেপ্টেম্বর ২০২৬

অনেক দিন ধরেই অভিনয় থেকে কিছুটা দূরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। পর্দায় নিয়মিত দেখা না গেলেও ব্যক্তিজীবন নিয়ে মাঝেমধ্যে আলোচনায় এসেছেন তিনি। সর্বশেষ ২০২৪ সালে হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘রঙিলা কিতাব’ সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন এই অভিনেত্রী। এরপর নতুন কোনো কাজে নিয়মিতভাবে তাকে দেখা যায়নি। ব্যক্তিগত জীবনেও তুলনামূলক শান্ত সময় পার করছিলেন পরীমনি।
৭ সেপ্টেম্বর ২০২৬

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। নিজের ফেসবুক পেজে দেওয়া ওই ছবিতে দেখা গেছে, গাড়ির ভেতরে রোদচশমা পরা অবস্থায় বসে আছেন তিনি। আর তার কোলে রয়েছে একটি সদ্যজাত শিশু। ছবির সঙ্গে দেওয়া পরীমনির ছোট্ট ক্যাপশনই যেন জন্ম দিয়েছে আরও বড় কৌতূহলের।
৭ সেপ্টেম্বর ২০২৬