
নিজস্ব প্রতিবেদক: সরকারের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত সংলাপে বিএনপি সন্তুষ্ট নয়—এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক এবং বিশ্লেষক ড. আসিফ নজরুল। যদিও আলোচনা শেষে বিএনপি নেতাদের মুখে হাসি ছিল, যা তাকে কিছুটা আশাবাদী করেছে।
আসিফ নজরুল বলেন, "আমরা বলেছি, যদি সম্ভব হয়, নির্বাচন ডিসেম্বরেই হোক। নাহলে জানুয়ারিতে। তবে কেউ যেন এটা ধরে না নেয় যে, জুন পর্যন্ত সময় বলার পেছনে সরকারের ক্ষমতা ধরে রাখার কোনো গোপন পরিকল্পনা আছে। আমাদের অবস্থান পরিষ্কার—ডিসেম্বর থেকে জুন, এই সময়সীমার মধ্যেই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন শেষ করতে হবে।"
তিনি জানান, আলোচনার সময় দুই পক্ষই খোলামেলা কথা বলেছে এবং একে অপরকে বোঝার চেষ্টা করেছে। "বিএনপি তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তের অভিযোগ তুলেছে। আমরা তাদের দেখিয়েছি—অনেক সিদ্ধান্ত আবার তাদের পক্ষে গিয়েছে।"
বিএনপির রাজনৈতিক হয়রানির মামলা দ্রুত নিষ্পত্তির দাবি প্রসঙ্গে তিনি বলেন, "তিন মাস আগে সরকারি আইনজীবী কার্যালয় পুনর্গঠন করা হয়েছে। ইতিমধ্যে সাত হাজারের বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে, এবং আরও ১৬ হাজার মামলা পর্যালোচনার জন্য তালিকাভুক্ত রয়েছে।"
বিচার বিলম্ব নিয়ে বিএনপির অভিযোগের জবাবে আসিফ নজরুল বলেন, "আমরা তাদের ব্যাখ্যা দিয়েছি যে, আগের সরকারের বিচার প্রক্রিয়ার তুলনায় বর্তমানে গতি অনেকটাই স্বাভাবিক। তারা আরেকটি ট্রাইব্যুনাল গঠনের অনুরোধ জানিয়েছে, এবং আমরা তাদের আশ্বস্ত করেছি—শিগগিরই তা বাস্তবায়িত হবে।"
তিনি বলেন, "বিএনপি দীর্ঘদিন ধরেই সংস্কারমুখী একটি রাজনৈতিক দল। তারা 'ঐক্যমত কমিশন'-সহ বিভিন্ন সংস্কার প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। আশা করা যাচ্ছে, আগামী দুই-তিন দিনের মধ্যে তারা কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসবে। জুলাইয়ের মধ্যে একটি গ্রহণযোগ্য চার্টার তৈরি হবে বলেও তারা আশ্বাস দিয়েছে, যা তাদের আন্তরিকতা প্রমাণ করে।"
"ডিসেম্বর থেকে জুন পর্যন্ত সময়সীমা কোনোভাবেই ক্ষমতা দীর্ঘায়নের কৌশল নয়," বলেন আসিফ নজরুল। বরং এই সময় প্রয়োজনীয় আইনি ও নীতিগত প্রস্তুতির জন্য বাস্তবিক একটি সময়সীমা। “উদাহরণস্বরূপ, ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া ২৩ বার সংশোধন করতে হয়েছে, বিভিন্ন অংশীজনের মতামত নিতে হয়েছে—এগুলো সময়সাপেক্ষ কাজ।”
তিনি আরও বলেন, “আজকের গণআন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দাবি হলো—বিচার। যারা চোখ হারিয়েছেন, যাদের শরীরে ক্ষতি হয়েছে কিংবা প্রাণ দিয়েছেন—তাদের জন্য বিচার না হলে আমরা কিভাবে জনগণের কাছে জবাবদিহি করব? তাই বিচার, সংস্কার এবং নির্বাচন—এই তিনটি বিষয় একসঙ্গেই বিবেচনায় নিতে হবে।”
আসিফ নজরুল বলেন, "প্রধান উপদেষ্টা আগেই বারবার জাতির উদ্দেশ্যে বলেছেন—নির্বাচন কোনোভাবেই জুনের পরে যাবে না। এটাই সরকারের আনুষ্ঠানিক অবস্থান। কেউ যদি ভিন্ন কিছু বলেন, সেটা যেন বিভ্রান্তির কারণ না হয়।"
আলোচনা শেষে বিএনপি নেতাদের প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, “আমি যখন তাদের মুখের দিকে তাকিয়েছি, দেখেছি—তারা অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন। মনে হয়েছে—তারা কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন। তবে কারো কাছে যেটা সন্তোষজনক মনে হতে পারে, অন্যের কাছে তা নাও হতে পারে—এটাই স্বাভাবিক।”
সোহাগ/

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও তার কন্যা জায়মা রহমানকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী ও দুদকের পিপি অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান।
১ দিন আগে

দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এগোচ্ছে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যে জোর প্রস্তুতি শুরু করেছে সরকার। নতুন এই পে-স্কেলে শুধু সরকারি কর্মচারীরাই নন, আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীরাও সুবিধা পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
১ দিন আগে

ঈদুল আজহার ছুটির আগে বিদ্যুৎ বিল পরিশোধে গ্রাহকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। সংস্থাটি জানিয়েছে, আগামী শনিবার (২৩ মে) এর মধ্যেই বিল পরিশোধ করলে কোনো ধরনের জরিমানা দিতে হবে না। তবে নির্ধারিত সময়ের পরে বিল পরিশোধ করলে অতিরিক্ত লেট পেমেন্ট (এলপিসি) চার্জ যুক্ত হবে।
১ দিন আগে

ভালো চাকরি ও উন্নত জীবনের স্বপ্ন নিয়ে রাশিয়ায় গিয়েছিলেন তারা। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত পরিণত হলো মৃত্যুর মিছিলে। ইউক্রেন যুদ্ধের ভয়াবহতায় প্রাণ হারিয়েছেন আরও দুই বাংলাদেশি যুবক। নিহতরা হলেন মাদারীপুরের সুরুজ কাজী (৩৫) এবং কিশোরগঞ্জের জাহাঙ্গীর হোসেন (২৪)।
১ দিন আগে

আসন্ন ঈদুল আজহার আগে স্বর্ণপ্রেমীদের জন্য সুখবর এসেছে দেশের বাজারে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে ২২ ক্যারেট স্বর্ণের দাম।
১ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আসছে বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সরকার। বিশেষ করে মূল্যস্ফীতির চাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি সুবিধা রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
২ দিন আগে

ঈদুল আজহা ঘিরে বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় মাঠে নেমেছে বিদ্যুৎ বিভাগ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আগাম রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় শনিবার (২৩ মে) দেশের কয়েকটি এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
২ দিন আগে

দেশের সব ভূমি মালিক ও খতিয়ানধারীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। আগামী ৩০ জুনের মধ্যে চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) এবং আগের সব বকেয়া পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে জমির নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে কর পরিশোধের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
২ দিন আগে

সচিবালয়ে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো, অতিরিক্ত ব্যয়ের হিসাব এবং পেনশন সুবিধা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে জানা গেছে।
২ দিন আগে