
নিজস্ব প্রতিবেদক: আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি নির্ধারিত হতে পারে—এমন আভাস এসেছে প্রধান উপদেষ্টা ও তাঁর কার্যালয় থেকে। তবে বিএনপি এখনও এই সময়সীমা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয়।
এই অনিশ্চয়তার মাঝেই আগামীকাল (বুধবার) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে বিএনপি। দলটির স্পষ্ট বক্তব্য—এই বৈঠকে যদি নির্দিষ্ট ও গ্রহণযোগ্য নির্বাচনী রোডম্যাপ মেলে, তাহলে তারা নির্বাচনের প্রস্তুতি ও কৌশল নির্ধারণে অগ্রসর হবে। অন্যথায়, দলটি আন্দোলনের পথেই হাঁটবে।
বিএনপি নেতারা বলছেন, তারা বৈঠকে প্রধান উপদেষ্টাকে তাঁর পূর্বঘোষিত প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেবেন—ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা জনগণের সামনে স্পষ্টভাবে ঘোষণা করা হবে। একইসঙ্গে, তারা চাইছে নির্বাচন কমিশনও অবিলম্বে প্রস্তুতি শুরু করুক।
এদিকে, সামাজিক মাধ্যমে একটি মহল ড. ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার পক্ষে মত দিচ্ছে—যা বিএনপিকে আরও সন্দিহান করে তুলেছে। সরকারের তরফ থেকেও এ বিষয়ে এখনো পরিষ্কার বার্তা না আসায় অনিশ্চয়তা আরও বেড়েছে।
বিএনপি নেতাদের দাবি, শেখ হাসিনার সরকারের পতনের পর রাজনৈতিক সংস্কারের সুযোগ তৈরি হলেও, কিছু দল সেই সুযোগে নিজেদের স্বার্থে এজেন্ডা চাপিয়ে দিতে চাচ্ছে—যাদের জনসমর্থন অত্যন্ত সীমিত। বিএনপি আগেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়ে জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা স্পষ্ট করেছে।
তারা আশঙ্কা করছে, প্রধান উপদেষ্টা নির্বাচনের পক্ষে থাকলেও, তাঁর আশপাশের কিছু ‘আওয়ামীঘেঁষা প্রভাবশালী’ ব্যক্তি তাঁকে অন্য পথে চালিত করতে পারেন। এই কারণেই বৈঠকটি বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অনুষ্ঠেয় এই বৈঠকের ফলাফলের উপরই নির্ভর করছে—বিএনপি নির্বাচনমুখী হবে, নাকি আন্দোলনের ময়দানে নামবে।
রিপোর্ট: আরেফিন/

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে।
৬ ঘণ্টা আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার এবং তা কার্যকর করার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
৭ ঘণ্টা আগে

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অপেক্ষায় থাকা স্নাতক ডিগ্রিধারীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস। প্রতিষ্ঠানটির ট্রান্সপোর্ট বিভাগে অফিসার ও সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
৭ ঘণ্টা আগে

দেশের বাজারে নতুন দরে বিক্রি হচ্ছে সোনা ও রুপা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন মূল্যে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। আগের দরের তুলনায় প্রতি ভরিতে এই মানের সোনার দাম বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।
৭ ঘণ্টা আগে

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল বিক্রি করা হবে। আজ রোববার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দাম জানানো হয়েছে।
৮ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
১৮ ঘণ্টা আগে

সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার বা এসজিডির বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিয়ে প্রবাসী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের আগ্রহ থাকে। প্রতিদিনের বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
১৮ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
১৯ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
১৯ ঘণ্টা আগে