
নিজস্ব প্রতিবেদক: আজ ১১ এপ্রিল ২০২৫, প্রবাসী ভাইদের জন্য আজকের আমেরিকান ডলার বিনিময় রেট। মনে রাখবেন, মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় ওঠানামা করতে পারে। তাই প্রবাসী ভাইয়েরা আপনাদের দেশের টাকা পাঠানোর আগে রেট জেনে নিন। ডলার আন্তর্জাতিক কারেন্সি হওয়ায় এর রেট সবার জন্য গুরুত্বপূর্ণ। আপনাদের সুবিধার্থে আমরা প্রতিদিনই ডলার রেট আপডেট করি।
আপনি চাইলে আমাদের ওয়েবসাইট বা নিকটস্থ ব্যাংক থেকে রেট জেনে টাকা পাঠাতে পারেন। যখন বৈদেশিক মুদ্রার রেট বাড়ে, তখন দেশে টাকা পাঠালে বেশি টাকা পাওয়া যায়।
আপডেট সময়ঃ- রাত ১২:০০ মিনিট
তারিখ: ১১/০৪/২০২৫ - ১ আমেরিকান ডলার = ১১৯.০৭ টাকা।
গতকাল ১০/০৪/২০২৫ - ১ আমেরিকান ডলার = ১২২.০২ টাকা।
টাকা হুন্ডির মাধ্যমে রেমিটেন্স পাঠানো একটি অবৈধ পদ্ধতি, সুতরাং এই পথে টাকা পাঠানো থেকে বিরত থাকুন। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে আপনার টাকার নিরাপত্তা নিশ্চিত থাকে এবং বাংলাদেশের রেমিটেন্স বাড়ানোর মাধ্যমে দেশের উপকার হয়।
বিশেষ দ্রষ্টব্য: আমরা প্রতিদিনই টাকার রেট আপডেট করি। সপ্তাহে প্রতিদিন রেট একই থাকে না, বিভিন্ন দিন রেট পরিবর্তিত হতে পারে। সুতরাং, সেদিন আপনি ভালো রেট পেলে সেই দিন টাকা পাঠানোই আপনার জন্য সবচেয়ে উপকারি হবে। দয়া করে রেট দেখার সময় তারিখ মিলিয়ে দেখুন, কারণ অনেক সময় আগের দিনের রেট দেখে ভুল তথ্য মনে হয়। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।
সোহাগ/

ভবিষ্যৎ প্রজন্মকে ধূমপানের ক্ষতি থেকে রক্ষা করতে বড় ধরনের আইনগত পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। ‘তামাক ও ভেপ বিল’ নামে নতুন একটি আইন পাসের মাধ্যমে দেশটি এমন এক নীতি গ্রহণ করেছে, যার ফলে নির্দিষ্ট বয়সের পর জন্ম নেওয়া কেউই জীবনে কখনো সিগারেট কিনতে পারবে না।
১২ ঘণ্টা আগে

অবশেষে জয় হলো দীর্ঘ দুই দশকের লড়াইয়ের। ২২ বছরের অপেক্ষা, দাবি আর সংগ্রামের পর ইন্দোনেশিয়ার পার্লামেন্টে পাস হলো ‘গৃহকর্মী সুরক্ষা আইন’। এই আইনের মাধ্যমে দেশের প্রায় ৪২ লাখ গৃহকর্মী প্রথমবারের মতো পাচ্ছেন স্বীকৃতি, অধিকার এবং নিরাপত্তার নিশ্চয়তা।
১২ ঘণ্টা আগে

চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে আবারও লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা জারি করেছে ইসরায়েল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
১ দিন আগে

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে বাংলাদেশ এক জটিল ও সংকটময় সময় পার করছে। বন্ধুপ্রতিম সম্পর্ক থাকা সত্ত্বেও হরমুজ প্রণালীতে পরপর দুইবার বাংলাদেশের তেলবাহী জাহাজ ফিরিয়ে দিয়েছে ইরান। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সংশ্লিষ্ট মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। অনেকেই এটিকে সরকারের কূটনৈতিক ব্যর্থতা এবং পররাষ্ট্রনীতির অস্পষ্ট অবস্থানের ফলাফল হিসেবে দেখছেন।
২ দিন আগে

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তিকে সামনে রেখে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও তৎপরতা দেখা যাচ্ছে। এই প্রেক্ষাপটে পাকিস্তানে নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র, যা পরিস্থিতিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
২ দিন আগে

বিশ্ব অর্থনীতির চরম অস্থিতিশীলতা এবং শক্তিশালী মার্কিন ডলারের সাঁড়াশি চাপে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের দরপতনের মুখে পড়েছে সোনা। সোমবার (২০ এপ্রিল) সপ্তাহের শুরুতেই মূল্যবান এই ধাতুর দাম উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, যা সাধারণ বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে। মূলত মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধাবস্থা তৈরি হওয়া এবং ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা ছেড়ে ডলারের দিকে ঝুঁকছেন বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা।
২ দিন আগে

জাপানের ইওয়াতে প্রিফেকচার উপকূলবর্তী সমুদ্র এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের পর দেশটির উত্তর-পূর্ব উপকূলজুড়ে বিস্তীর্ণ এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
২ দিন আগে

তুরস্কের আন্তালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে হরমুজ প্রণালিতে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ চলাচলসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ।
২ দিন আগে

ইসলামাবাদে সম্ভাব্য আলোচনার আগেই কঠোর অবস্থান নিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত কোনো প্রতিনিধিদল পাকিস্তানে পাঠানো হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই অবস্থান তুলে ধরা হয়েছে।
৩ দিন আগে