
রিপোর্টার

চীন মানেই আধুনিক প্রযুক্তি আর দ্রুতগতির ট্রেন তবে এর পাশাপাশি রয়েছে এক ভিন্ন বাস্তবতা, যা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।
দেশটির গ্রামাঞ্চলে চলাচলকারী ধীরগতির ট্রেনগুলোতে মানুষ আর পশু একসঙ্গে যাত্রা করে। ছাগল, শূকর, মুরগি সবই দেখা যায় ট্রেনের ভেতরে। সাউথ চায়না মর্নিং পোস্ট-এর এক ভিডিওতে এমনই দৃশ্য উঠে এসেছে।
সিচুয়ান প্রদেশ ও লিয়াংশান ই স্বায়ত্তশাসিত প্রিফেকচার অঞ্চলে এই ট্রেনগুলো চালু রয়েছে, যা ৩৮টি শহর ও ৯৭টি জনপদকে সংযুক্ত করে।
এই ট্রেনের ভাড়া অত্যন্ত কম মাত্র ২ ইউয়ান থেকে শুরু। ফলে কৃষক ও সাধারণ মানুষ সহজেই যাতায়াত ও পণ্য পরিবহন করতে পারেন।
বিশ্ব যখন দ্রুতগতির রেল নিয়ে ব্যস্ত, তখন এই ধীরগতির ট্রেনগুলো প্রমাণ করছে—উন্নয়ন তখনই সফল, যখন তা প্রান্তিক মানুষের জীবনেও পৌঁছে যায়।

প্রবল শক্তি নিয়ে জাপানের পূর্ব উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’। এর প্রভাবে টোকিওসহ পূর্ব জাপানের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি, ঝোড়ো বাতাস, বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগের আশঙ্কায় বিভিন্ন এলাকায় ১৯ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে

সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের রিয়ালের বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য কত, তা জানার আগ্রহ থাকে অনেকেরই।
১ দিন আগে

প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার দাম বেশ গুরুত্বপূর্ণ।
১ দিন আগে

দেশের মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন বৈদেশিক মুদ্রার দাম ওঠানামা করছে। এর মধ্যে প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে সিঙ্গাপুর ডলারের বিনিময় হারও অনেকের কাছে গুরুত্বপূর্ণ।
১ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
২ দিন আগে

সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার বা এসজিডির বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিয়ে প্রবাসী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের আগ্রহ থাকে। প্রতিদিনের বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫৩ পয়সা। এর আগের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ১ রিয়ালের হার ছিল ৩২ টাকা ৮১ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের বিনিময় হার কমেছে।
২ দিন আগে

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
৩ দিন আগে