
রিপোর্টার

দেশের শেয়ারবাজার ও বীমা খাতে দীর্ঘদিনের অনিয়ম, অস্থিরতা এবং দুর্বল তদারকি ব্যবস্থার অবসান ঘটাতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যেই জাতীয় সংসদে পাস হয়েছে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল, যা ভবিষ্যতে এই দুই খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে কণ্ঠভোটের মাধ্যমে বিল দুটি গৃহীত হয়।
পাস হওয়া বিল দুটি হলো—‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল, ২০২৬’। এখন রাষ্ট্রপতির স্বাক্ষরের পর এগুলো আইনে পরিণত হবে।
সংসদে বিল দুটি উত্থাপন করে অর্থমন্ত্রী বলেন, দেশের শেয়ারবাজারকে সময়োপযোগী ও আধুনিক কাঠামোয় নিয়ে যেতে হলে নিয়ন্ত্রক সংস্থাগুলোর ক্ষমতা বৃদ্ধি অপরিহার্য। একই সঙ্গে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত রাখতে কার্যকর নজরদারি ব্যবস্থার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে শেয়ারবাজারে স্বচ্ছতা, জবাবদিহি এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এই সংশোধনীগুলো অত্যন্ত প্রয়োজনীয়।
বিল দুটি নিয়ে আলোচনার সময় বিরোধী দলীয় সদস্যরা শেয়ারবাজারে বিদ্যমান অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিরোধী সদস্য রুমিন ফারহানা শেয়ারবাজারে লুটপাটের অভিযোগ তুলে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।
তবে বিরোধীদের পক্ষ থেকে বিল দুটি বাছাই কমিটিতে পাঠানোর যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
পরবর্তীতে অর্থমন্ত্রী বিল দুটি পাসের প্রস্তাব উত্থাপন করলে সংসদে উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনে তা গৃহীত হয়। এর ফলে শেয়ারবাজার ও বীমা খাতে নতুন নিয়ন্ত্রণ কাঠামো কার্যকর হওয়ার পথ উন্মুক্ত হলো।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সংশোধনীর মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থাগুলোর তদারকি ক্ষমতা আরও শক্তিশালী হবে। ফলে আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সহজ হবে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে ইতিবাচক পরিবর্তন আসবে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৭ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
৮ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
৯ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে