
রিপোর্টার

বিমান হামলার ধাক্কায় বড় সংকটে পড়েছে ইরান-এর ইস্পাতশিল্প। এরই প্রেক্ষিতে দেশটি সব ধরনের ইস্পাত পণ্য রপ্তানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।
ফার্স নিউজ এজেন্সি-এর তথ্য অনুযায়ী, ইরানের কাস্টম কর্তৃপক্ষ স্ল্যাব, শিট, স্ট্রিপসহ বিভিন্ন স্টিল পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মিডল ইস্ট আই জানিয়েছে, এই সিদ্ধান্ত ২৬ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।
কাস্টমস কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইস্পাত উৎপাদন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক দিন আগে ৮ এপ্রিলের পূর্বে ইসরায়েল দাবি করে, তাদের হামলায় ইরানের প্রায় ৭০ শতাংশ ইস্পাত উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। একইসঙ্গে পেট্রোকেমিক্যাল স্থাপনা এবং পরিবহন অবকাঠামোতেও হামলা চালানো হয়।
বিশেষজ্ঞদের আশঙ্কা, ইস্পাতের মতো কৌশলগত খাতে এমন ক্ষতি ইরানের অর্থনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে এবং শিল্প পুনরুদ্ধারেও সময় লাগতে পারে।

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জেটিতে পেট্রোলিয়ামজাত পণ্য চুরির চেষ্টা করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ার কবলে পড়ে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। মধ্যরাতে রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।
৭ ঘণ্টা আগে

ভারতের রেলপথে তীব্র যানজটের কারণে কয়লা পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে সাময়িক প্রভাব পড়েছে। দেশটির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে স্বাভাবিকের তুলনায় কম কয়লা পৌঁছানোয় উৎপাদন সমন্বয় করতে হচ্ছে। ফলে বাংলাদেশে ওই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ কিছুটা কমেছে বলে জানিয়েছে আদানি পাওয়ার।
১ দিন আগে

বীরভূমের রামপুরহাটের কুশুম্বা গ্রামে বাবার বাড়ি থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ডাকাডাকি করেও তাঁর কোনো সাড়া না পাওয়ার পর পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা খুলে তাঁকে উদ্ধার করে।
২ দিন আগে

নতুন দিনের শুরুতে প্রবাসী বাংলাদেশি, বৈদেশিক মুদ্রা লেনদেনকারী এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বর্তমান বিনিময় হার। প্রতিদিনই বৈদেশিক মুদ্রার দর কিছুটা ওঠানামা করায় দেশে টাকা পাঠানো কিংবা বিদেশি মুদ্রা কেনাবেচার আগে সর্বশেষ রেট জানা প্রয়োজন।
৫ দিন আগে

নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের ভয়াবহ স্রোতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর বাংলাদেশের সম্ভাব্য ঝুঁকি নিয়েও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন অধ্যাপক হুমায়ুন আখতার। তাঁর মতে, নেপালে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশেও হুবহু একই ঘটনা ঘটবে—এমনটি বলার সুযোগ নেই। তবে দেশের পাহাড়ি এলাকায় পানি জমে থাকা, বাঁধের উপস্থিতি, ভূমিকম্পের ঝুঁকি এবং দীর্ঘদিনের পুরোনো বাঁধের কাঠামোগত দুর্বলতা থেকে হঠাৎ বিপুল পানির প্রবাহ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
৬ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর এসেছে মালয়েশিয়ার শ্রমবাজার থেকে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিমান ভাড়াসহ কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির সরকার। ফলে প্রথম ধাপে ১০ হাজার কর্মীর মালয়েশিয়া যাত্রা হবে ‘জিরো কস্টে’।
৬ দিন আগে

নেপাল-চীন সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ভয়াবহ পাহাড়ি ঢলের পর পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। বিপর্যয়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত অন্তত ৩৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপ, বরফ ও কাদার নিচে এখনো ৯০০ জনের বেশি মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২৮ আগস্ট ২০২৬

পূর্ণ সূর্যগ্রহণের রোমাঞ্চকর দৃশ্যের স্মৃতি কাটতে না কাটতেই আকাশে দেখা দিতে যাচ্ছে আরেকটি বিরল মহাজাগতিক ঘটনা। আজ রাতে শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ। গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে পৃথিবীর গাঢ় ছায়া চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ ঢেকে ফেলবে। তখন চাঁদের সামান্য যে অংশ ছায়ার বাইরে থাকবে, সেখানে ম্লান কমলা কিংবা রক্তিম আভা দেখা দিতে পারে।
২৮ আগস্ট ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আকস্মিক এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রায় ৪০০ পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজদের মধ্যে ২৯১ জনই বিদেশি নাগরিক।
২৬ আগস্ট ২০২৬