
সিনিয়ার রিপোর্টার

সৌদি আরবে কর্মরত লাখো প্রবাসী শ্রমিকের জন্য এসেছে স্বস্তির বার্তা। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় নতুন এক বিধিমালা জারি করেছে, যার ফলে কর্মীরা এখন হজ পালনের জন্য সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত বেতনসহ ছুটি পাবেন। এই সিদ্ধান্তকে শ্রমিকদের ধর্মীয় অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বুধবার (২৯ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, নতুন নিয়ম অনুযায়ী একজন কর্মী টানা ১০ থেকে ১৫ দিনের মধ্যে হজ ছুটি নিতে পারবেন।
এই ছুটির সময়সীমার মধ্যেই ঈদুল আজহার সরকারি ছুটিও অন্তর্ভুক্ত থাকবে, ফলে কর্মীরা নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন।
তবে এই সুবিধা পেতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। কর্মীকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অন্তত দুই বছর ধারাবাহিকভাবে কর্মরত থাকতে হবে। পাশাপাশি, এই হজ ছুটি একজন কর্মী তার চাকরি জীবনে মাত্র একবারই গ্রহণ করতে পারবেন।
আরও একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো যদি কেউ আগে হজ পালন করে থাকেন, তাহলে তিনি এই সুবিধা পাবেন না।
নতুন বিধিমালায় আরও বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে একসঙ্গে কতজন কর্মী হজ ছুটি পাবেন, সেই সিদ্ধান্ত নেবে নিয়োগকর্তা। তবে কর্মীদের কাজে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়টি নিশ্চিত করেই এই সুবিধা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ মনে করছে, এই উদ্যোগের মাধ্যমে দেশটিতে কর্মরত মুসলিম শ্রমিকদের ধর্মীয় দায়িত্ব পালন আরও সহজ হবে। একই সঙ্গে তাদের শ্রম অধিকারও আরও সুসংহত হবে, যা প্রবাসী কর্মীদের জন্য একটি বড় ইতিবাচক পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
২১ ঘণ্টা আগে

সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার বা এসজিডির বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিয়ে প্রবাসী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের আগ্রহ থাকে। প্রতিদিনের বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
২১ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
২২ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫৩ পয়সা। এর আগের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ১ রিয়ালের হার ছিল ৩২ টাকা ৮১ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের বিনিময় হার কমেছে।
২৩ ঘণ্টা আগে

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
১ দিন আগে

স্বপ্নের দেশ ইতালিতে কাজের সুযোগ পেতে পারেন বাংলাদেশিরা। ২০২৭ সালের জন্য ইতালিতে বিদেশি কর্মী প্রবেশের যে ব্যবস্থা করা হয়েছে, সেখানে বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে ইতালিতে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ পাবেন। এর মধ্যে ২০২৭ সালের জন্য নির্ধারিত কোটা ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন।
২ দিন আগে

মালয়েশিয়ার মুদ্রা রিংগিটের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার প্রতিদিনই কিছুটা ওঠানামা করে। সেই ধারাবাহিকতায় ১৮ সেপ্টেম্বর ২০২৬-এর হালনাগাদ তথ্য অনুযায়ী, মধ্য-বাজার বিনিময় হারে ১ মালয়েশিয়ান রিংগিটের মূল্য প্রায় ৩০ টাকা ১০ পয়সা।
২ দিন আগে

আন্তর্জাতিক মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার কিছুটা ওঠানামা করে। এর ধারাবাহিকতায় সৌদি আরবের মুদ্রা সৌদি রিয়াল (এসএআর)-এর বিপরীতে বাংলাদেশি টাকার মূল্যও পরিবর্তিত হচ্ছে। সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশে থাকা পরিবারের সদস্যদের জন্যও রিয়ালের সর্বশেষ বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ।
২ দিন আগে

আন্তর্জাতিক মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার পরিবর্তিত হয়। এর প্রভাব পড়ে সিঙ্গাপুর ডলার ও বাংলাদেশি টাকার বিনিময় হারেও। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠানো কিংবা সিঙ্গাপুর ডলার ভাঙানোর ক্ষেত্রে তাই প্রতিদিনের হালনাগাদ বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ।
২ দিন আগে