
নিজস্ব প্রতিবেদক: নাটোরের তিন উপজেলায় হঠাৎ শিলাবৃষ্টি ও বৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষত, মৌসুমি ফল আম ও লিচু, পাশাপাশি রবিশস্যেরও ক্ষতি হয়েছে। এ ছাড়া অনেক কাঁচা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোরের সদর, বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় তীব্র শিলাবৃষ্টি শুরু হয়। অনেক স্থানে বৃষ্টির চেয়ে শিলার মাত্রাই ছিল বেশি। এতে আম ও লিচুর কুড়ি ঝরে গেছে এবং উঠতি চৈতালি ফসল গম, ভুট্টা ও কলারও ব্যাপক ক্ষতি হয়েছে।
সদর উপজেলার হরিশপুর এলাকার কৃষক জালাল উদ্দিন বলেন, "বিকেলে হঠাৎ শিলাবৃষ্টি শুরু হয়। আমার লিচু ও আম বাগানের ফলগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। ছোট ছোট কুঁড়িগুলো ঝরে গেছে।"
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান জানান, শিলাবৃষ্টির পরিমাণ এবং ক্ষয়-ক্ষতির হিসাব এখনই নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে, শিলাবৃষ্টির কারণে ফসলের পাশাপাশি অনেক কাঁচা ঘর-বাড়ির টিনের চালও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামীকাল স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তারা ক্ষতির পরিমাণ নির্ধারণে মাঠে কাজ শুরু করবেন।
রাকিব/

অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির দুই দিনের সঙ্গে শুধু এক দিন ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নিতে পারলেই টানা পাঁচ দিনের ছুটি পাওয়া সম্ভব হতে পারে।
২ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। মাত্র দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।
২ ঘণ্টা আগে

মালয়েশিয়ায় থাকা প্রবাসীদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা ১৩ পয়সা।
৩ ঘণ্টা আগে

সৌদি আরবে থাকা প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হারের তথ্য প্রকাশ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৬৩ পয়সা। আগের দিন ২৭ সেপ্টেম্বর ১ রিয়ালের রেট ছিল ৩২ টাকা ৫৩ পয়সা।
৩ ঘণ্টা আগে

নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। এজন্য সরকারি কর্মচারীদের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমে প্রবেশ করে ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
৩ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির সংকট তৈরি হয়েছে। এক মাসের ব্যবধানে এলপিজি আমদানি প্রায় ২৫ শতাংশ কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর প্রভাবে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে হচ্ছে ভোক্তাদের।
৩ ঘণ্টা আগে

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন না, তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে এসব প্রার্থীকে নিয়োগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণ ও রুপার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৮৪০ টাকায়।
২ দিন আগে

দেশের বাজারে সর্বশেষ নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও স্থানীয় বাজারে তেজাবি সোনার দামের ভিত্তিতে নিয়মিত স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেই অনুযায়ী, ২২, ২১ ও ১৮ ক্যারেটসহ বিভিন্ন মানের সোনার দাম বর্তমানে অপরিবর্তিত রয়েছে।
৩ দিন আগে