সদ্য সংবাদ
জুমার নামাজের সময় মিয়ানমারে ভূমিকম্প, মসজিদ ধসে নিহত অন্তত ২০ জন
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে শুক্রবার দুপুরে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা থাইল্যান্ড, ভারত এবং বাংলাদেশেও অনুভূত হয়। মিয়ানমারের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার মধ্যে একটি মসজিদ ধসে পড়ে অন্তত ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যম "খিত তিত" এর বরাতে বার্তাসংস্থা আনাদোলু জানায়, ভূমিকম্পের ফলে মিয়ানমারের মান্দালয় প্রদেশের ফো শিং মসজিদসহ তিনটি মসজিদ ধসে পড়ে। এক উদ্ধারকর্মী জানান, "আমরা যখন নামাজ পড়ছিলাম, মসজিদটি ধসে পড়ে। অনেক মানুষ আটকে গেছে এবং কয়েকজন মারা গেছে। তিনটি মসজিদই ধসে পড়েছে, তার মধ্যে ফো শিং মসজিদও রয়েছে।" এই ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পের প্রথমটির তীব্রতা ছিল ৭.৭, এবং দ্বিতীয়টি ছিল ৬.৪ মাত্রার। ভূমিকম্পের ফলে মান্দালয়ের ঐতিহাসিক আভা সেতু ও মান্দালয় প্রাসাদেও ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া, তুয়াঙ্গো সিটির একটি মঠ ধসে পড়লে সেখানে আশ্রিত ৫ জন উদ্বাস্তু শিশু নিহত হয়।
ভূমিকম্পের প্রভাবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। এক নির্মাণাধীন ভবন ধসে পড়লে সেখানে ৫০ জন শ্রমিক কাজ করছিলেন, যাদের মধ্যে ৭ জন বের হয়ে যেতে সক্ষম হলেও ৪৩ জন আটকে পড়েন। উদ্ধারের কাজ চলমান।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মিয়ানমারের সাগাইং শহরের ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে, ১০ কিলোমিটার গভীরে দুপুর ১২:৫০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
এ ধরনের শক্তিশালী ভূমিকম্পের পর ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রানা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভূমিকম্পের শক্তিশালী আঘাত: কম্পন ৬.৮ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে স্কেল নিয়ে সরকারের নতুন যে সিদ্ধান্ত এলো
- পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ: সর্বনিম্ন বেতন কত?
- প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় দুর্নীতি: ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদপ্তর
- নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
- হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের বিষয় যা জানা গেল
- স্বর্ণের বাজারে বিশাল মূল্যহ্রাস: দেখুন আজকের দাম (৯ জানুয়ারি)
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন, প্রশ্নপত্র দেখুন এখানে-উত্তরসহ
- নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে
- পে স্কেল বাতিল! গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন চাকরিজীবীরা
- প্রাথমিকের নিয়োগ পরীক্ষা শেষ: উত্তর দেখুন এখানে
- শক্তিশালী ভূমিকম্প: ৫.৮ মাত্রার কম্পন-উৎপত্তিস্থল কোথায়?
- নবম পে-স্কেল নিয়ে সরকারি চাকরীদের জরুরি ঘোষণা
- সর্বনিম্ন বেতন ২১ হাজার: চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটতে পারে কালকেই
- দেশের সকল সরকারিঅফিসের জন্য জারি হল জরুরি নির্দেশনা