
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি "জয় বাংলা ব্রিগেড" নামে একটি অনলাইন প্ল্যাটফর্মে ভার্চুয়াল মিটিংয়ে শেখ হাসিনা এবং তার সহযোগীরা সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেখানে গৃহযুদ্ধের মাধ্যমে বাংলাদেশে পলাতক শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল করার পরিকল্পনা তৈরি করা হয়। অংশগ্রহণকারীরা দাবি করেছেন, তারা শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে জীবনভর যুদ্ধ করতে প্রস্তুত। মিটিংয়ে ৫৭৭ জন ব্যক্তি দেশ-বিদেশ থেকে যোগদান করেন।
এরপর, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার, ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের হয়। মামলায় শেখ হাসিনা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বি আলমসহ ৭২ জনকে আসামি করা হয়েছে।
ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এই মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শেখ হাসিনা "জয় বাংলা ব্রিগেড" নামক অনলাইন প্ল্যাটফর্মে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, যার মাধ্যমে তারা অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে চেয়েছিলেন।
ফারুকী আরও জানান, সিআইডির এক কর্মকর্তা বিষয়টি জানতে পেরে আদালতে মামলা দায়ের করেছেন এবং সিআইডিকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত বছরের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত এই অনলাইন মিটিংয়ে "জয় বাংলা ব্রিগেড" গঠন করা হয়েছিল। সেখানে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসানোর প্রত্যয় ব্যক্ত করা হয়। মিটিংয়ে ৫৭৭ জন অংশগ্রহণ করেন। সিআইডির তদন্তে জানা গেছে, ড. রাব্বি আলমের সঞ্চালনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য নেতাকর্মীরা এমন কথাবার্তা বলেন, যা রাষ্ট্রদ্রোহিতার অপরাধের সুস্পষ্ট উপাদান রয়েছে।
তারা বৈধ সরকারকে শান্তিপূর্ণভাবে পরিচালনা করতে না দিয়ে, বর্তমান সরকারকে উৎখাত করার জন্য গৃহযুদ্ধের পরিকল্পনা করেন। এতে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহীতার অপরাধের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
রিজোয়ান/

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আফসানা আক্তার রাহি (১৪) নামে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।
২০ ঘণ্টা আগে

মোবাইল ফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন ধরনের সাইবার প্রতারণার অভিযোগ উঠেছে। সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও ট্রাফিক পুলিশের নাম ব্যবহার করে পাঠানো সন্দেহজনক খুদে বার্তা পাচ্ছেন। এসব বার্তায় দাবি করা হচ্ছে, ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে এবং জরিমানা পরিশোধের জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
১ দিন আগে

পারিবারিক বিরোধ ও আর্থিক লেনদেনের জের ধরে গোপনে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় রোববার (৭ জুন) গভীর রাতে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে অভিযুক্ত স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও এসেছে স্বস্তির বার্তা। কয়েক দফা মূল্যবৃদ্ধির পর এবার উল্লেখযোগ্য হারে কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। ফলে দেশের বাজারে স্বর্ণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
১ দিন আগে

সরকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের ব্যক্তিগত দপ্তরে দায়িত্ব পালনকারী সহকারী একান্ত সচিবদের (এপিএস) জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে। সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তার বেতন ও ভাতা সংক্রান্ত বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিভাগ, যা ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে-স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি এসেছে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা নিয়েছে সরকার। নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই ২০২৬ থেকে নবম পে-স্কেলের আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে। এ লক্ষ্যে বাজেটে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১ দিন আগে

রাতের নিস্তব্ধতা হঠাৎই ভেঙে দেয় ভূমিকম্পের ঝাঁকুনি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোববার রাত ১১টা ৪০ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে বাসা-বাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।
১ দিন আগে

দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের আরও ভেতরে অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
২ দিন আগে

ইউরোপের দেশ সান মারিনোর বিপক্ষে দারুণ লড়াই করে ২–১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার (৫ জুন) মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল উত্তেজনাপূর্ণ লড়াই।
৩ দিন আগে