
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সুস্থতার জন্য দেশজুড়ে প্রার্থনা চলছে। রমজানের তপ্ত দুপুরে শুধু বাংলাদেশ নয়, বরং পুরো ক্রিকেট দুনিয়া এক হয়ে ছিল তাঁর দ্রুত আরোগ্যের জন্য। গতকাল সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে বিকেএসপির তিন নম্বর মাঠে পরপর দুবার হার্ট অ্যাটাক করেন তিনি। এরপর থেকে সাভারের কেপিজি হাসপাতালে ভর্তি থাকা তামিমের অবস্থা নিয়ে সবাই উদ্বিগ্ন ছিল।
উৎকণ্ঠার মাঝে বিকেলের দিকে আশার খবর আসে—তামিম কিছুটা সুস্থ হয়ে উঠেছেন। তাঁর হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ার পর দ্রুত রিং পরানো হয়। তবে চিকিৎসকদের মতে, আগামী ৪৮ ঘণ্টা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
সকালে তামিমের সর্বশেষ অবস্থা জানার জন্য ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "তামিমের অবস্থা এখন স্থিতিশীল। শেষ খবর অনুযায়ী, তিনি ঘুমাচ্ছেন।"
এদিকে, মোহামেডান ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, তামিম এখন ভালো আছেন। আজ মঙ্গলবার দুপুরে তাঁর কিছু পরীক্ষা করা হবে। যদি সবকিছু স্বাভাবিক থাকে, তবে তাঁকে সন্ধ্যা বা রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।
উল্লেখ্য, গতকাল সকালে ডিপিএল ম্যাচ চলাকালে বিকেএসপির মাঠে অল্প সময়ের ব্যবধানে দুবার হার্ট অ্যাটাক হয় তামিমের। প্রথমে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও, দ্রুততার সঙ্গে সাভারের কেপিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সিপিআর ও ডিসি শক দিয়ে তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল করা হয়। পরবর্তীতে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর হার্টে রিং পরানো হয়।
তামিমের দ্রুত সুস্থতার জন্য দেশবাসী এখনো অপেক্ষা করছে। আগামী কয়েক ঘণ্টায় তাঁর সুস্থতার পথে কতটা অগ্রগতি হয়, তা সকলের নজরে থাকবে।
সোহাগ/

অবশেষে পাকিস্তান বধের স্বপ্ন পূরণ করল বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত এক লড়াই শেষে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলো টাইগাররা। ঘরের মাঠে এই প্রথম পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় পেল বাংলাদেশ।
১ দিন আগে

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের অংশ না নেওয়া। সেই সিদ্ধান্ত ঘিরে দেশজুড়ে সমালোচনা, বিতর্ক ও নানা প্রশ্ন ওঠার পর এবার আনুষ্ঠানিক তদন্তে নেমেছে ক্রীড়া মন্ত্রণালয়।
২ দিন আগে

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে দ্বিতীয় দিনে ব্যাট-বলের লড়াই জমে উঠেছে। প্রথম ইনিংসে শক্ত ভিত গড়ে ৪১৩ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে ম্যাচে দারুণ অবস্থান তৈরি করেছে স্বাগতিক বাংলাদেশ। বড় স্কোরের চাপ নিয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান।
৪ দিন আগে

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে দারুণ অবস্থানে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সে ৪১৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় টাইগাররা। শক্ত এই স্কোরের ওপর ভর করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে রাখে বাংলাদেশ।
৪ দিন আগে

বিপিএলে দুর্নীতির বিরুদ্ধে বড় অভিযান শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তদন্তে উঠে এসেছে ম্যাচ ফিক্সিং, আন্তর্জাতিক বেটিং সিন্ডিকেটের যোগাযোগ এবং ক্রিকেটারদের দুর্নীতির প্রস্তাব দেওয়ার মতো গুরুতর অভিযোগ।
৬ দিন আগে

বাংলাদেশ ক্রিকেটে বড় পরিবর্তনের পর নতুন গতি আনতে কাজ শুরু করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির এডহক কমিটি। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পূর্বের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর গঠিত ১১ সদস্যের এই কমিটির প্রধান দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।
৬ মে ২০২৬

মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির কারণে প্রভাবিত লড়াইয়ে ৬ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল।
২ মে ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের উচ্ছ্বাসের মধ্যেই বাংলাদেশ দলের জন্য এসেছে আরও বড় প্রাপ্তি র্যাংকিংয়ে একাধিক ক্রিকেটারের উল্লেখযোগ্য উন্নতি। সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতায় ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার সব বিভাগেই টাইগারদের উত্থান স্পষ্ট হয়ে উঠেছে।
২৯ এপ্রিল ২০২৬

বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাটের আবির্ভাবের পর থেকে বিনোদন আর উত্তেজনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই ফরম্যাটকে কেন্দ্র করে ২০০৮ সালে ভারতের হাত ধরে শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), যা অল্প সময়েই বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি লিগে পরিণত হয়। বর্তমানে এই টুর্নামেন্টের ১৯তম আসর মাঠে গড়াচ্ছে, আর তারই প্রেক্ষাপটে উঠে এসেছে এক বিশেষ আলোচনা।
২৮ এপ্রিল ২০২৬