
নিজস্ব প্রতিবেদক: আজ ১৯ মার্চ ২০২৫, প্রবাসী ভাইদের জন্য আজকের আমেরিকান ডলার বিনিময় রেট। মনে রাখবেন, মুদ্রার বিনিময় মূল্য যেকোনো সময় ওঠানামা করতে পারে। তাই প্রবাসী ভাইয়েরা আপনাদের দেশের টাকা পাঠানোর আগে রেট জেনে নিন। ডলার আন্তর্জাতিক কারেন্সি হওয়ায় এর রেট সবার জন্য গুরুত্বপূর্ণ। আপনাদের সুবিধার্থে আমরা প্রতিদিনই ডলার রেট আপডেট করি।
আপনি চাইলে আমাদের ওয়েবসাইট বা নিকটস্থ ব্যাংক থেকে রেট জেনে টাকা পাঠাতে পারেন। যখন বৈদেশিক মুদ্রার রেট বাড়ে, তখন দেশে টাকা পাঠালে বেশি টাকা পাওয়া যায়।
আপডেট সময়ঃ- রাত ১২:০০ মিনিট
তারিখ: ১৯/০৩/২০২৫ - ১ আমেরিকান ডলার = ১২১.৪৭ টাকা।
গতকাল ১৮/০৩/২০২৫ - ১ আমেরিকান ডলার = ১২১.৬৪ টাকা।
টাকা হুন্ডির মাধ্যমে রেমিটেন্স পাঠানো একটি অবৈধ পদ্ধতি, সুতরাং এই পথে টাকা পাঠানো থেকে বিরত থাকুন। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে আপনার টাকার নিরাপত্তা নিশ্চিত থাকে এবং বাংলাদেশের রেমিটেন্স বাড়ানোর মাধ্যমে দেশের উপকার হয়।
বিশেষ দ্রষ্টব্য: আমরা প্রতিদিনই টাকার রেট আপডেট করি। সপ্তাহে প্রতিদিন রেট একই থাকে না, বিভিন্ন দিন রেট পরিবর্তিত হতে পারে। সুতরাং, সেদিন আপনি ভালো রেট পেলে সেই দিন টাকা পাঠানোই আপনার জন্য সবচেয়ে উপকারি হবে। দয়া করে রেট দেখার সময় তারিখ মিলিয়ে দেখুন, কারণ অনেক সময় আগের দিনের রেট দেখে ভুল তথ্য মনে হয়। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।

নতুন দিনের শুরুতে প্রবাসী বাংলাদেশি, বৈদেশিক মুদ্রা লেনদেনকারী এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বর্তমান বিনিময় হার। প্রতিদিনই বৈদেশিক মুদ্রার দর কিছুটা ওঠানামা করায় দেশে টাকা পাঠানো কিংবা বিদেশি মুদ্রা কেনাবেচার আগে সর্বশেষ রেট জানা প্রয়োজন।
৬ ঘণ্টা আগে

নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের ভয়াবহ স্রোতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর বাংলাদেশের সম্ভাব্য ঝুঁকি নিয়েও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন অধ্যাপক হুমায়ুন আখতার। তাঁর মতে, নেপালে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশেও হুবহু একই ঘটনা ঘটবে—এমনটি বলার সুযোগ নেই। তবে দেশের পাহাড়ি এলাকায় পানি জমে থাকা, বাঁধের উপস্থিতি, ভূমিকম্পের ঝুঁকি এবং দীর্ঘদিনের পুরোনো বাঁধের কাঠামোগত দুর্বলতা থেকে হঠাৎ বিপুল পানির প্রবাহ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
১ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর এসেছে মালয়েশিয়ার শ্রমবাজার থেকে। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিমান ভাড়াসহ কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির সরকার। ফলে প্রথম ধাপে ১০ হাজার কর্মীর মালয়েশিয়া যাত্রা হবে ‘জিরো কস্টে’।
১ দিন আগে

নেপাল-চীন সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে ভয়াবহ পাহাড়ি ঢলের পর পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। বিপর্যয়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত অন্তত ৩৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপ, বরফ ও কাদার নিচে এখনো ৯০০ জনের বেশি মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
২ দিন আগে

পূর্ণ সূর্যগ্রহণের রোমাঞ্চকর দৃশ্যের স্মৃতি কাটতে না কাটতেই আকাশে দেখা দিতে যাচ্ছে আরেকটি বিরল মহাজাগতিক ঘটনা। আজ রাতে শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ। গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে পৃথিবীর গাঢ় ছায়া চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ ঢেকে ফেলবে। তখন চাঁদের সামান্য যে অংশ ছায়ার বাইরে থাকবে, সেখানে ম্লান কমলা কিংবা রক্তিম আভা দেখা দিতে পারে।
২ দিন আগে

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। বুধবার দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আকস্মিক এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রায় ৪০০ পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজদের মধ্যে ২৯১ জনই বিদেশি নাগরিক।
৩ দিন আগে

নেপাল ও তিব্বত সীমান্ত-সংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যার সঙ্গে পাহাড়ধস ও তুষারধসে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা গেছে, মাত্র কয়েক মিনিটের মধ্যে কীভাবে বিশাল মাটি ও পলির দেয়াল গড়িয়ে এসে মুহূর্তের মধ্যে পুরো এলাকা ঢেকে ফেলছে। প্রাণ বাঁচাতে মানুষকে ছোটাছুটি করে পালানোর চেষ্টা করতেও দেখা গেছে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কালো মাটি ও পলির প্রবল স্রোত সবকিছু গ্রাস করে নেয়।
৩ দিন আগে

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতকের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের সময় নবজাতক পরিচর্যা কক্ষে থাকা ১৬ শিশুর মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় হাসপাতালজুড়ে নেমে এসেছে শোকের আবহ।
৩ দিন আগে

দক্ষিণ পেরুতে হঠাৎ শক্তিশালী ভূমিকম্প। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে আঘাত হানা এই ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী লিমাসহ দেশটির বিভিন্ন এলাকা। ভূমিকম্পটির মাত্রা নিয়ে দুই সংস্থার হিসাবে ভিন্নতা পাওয়া গেলেও উভয় হিসাবেই এটি শক্তিশালী ভূমিকম্প। এখন পর্যন্ত অবশ্য কোনো প্রাণহানি বা বড় ধরনের স্থাপনা ধ্বংসের খবর পাওয়া যায়নি।
২১ আগস্ট ২০২৬