
নিজস্ব প্রতিবেদক: দিল্লির আকাশে ধোঁয়া আর তীব্র বায়ুদূষণের কারণে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শ্বাস-প্রশ্বাস নিতে কষ্টকর, মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে। এই পরিস্থিতিতে দিল্লি প্রশাসন বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছে।
বাংলাদেশের গণঅভ্যুত্থান থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার জন্য হয়তো এটি কিছুটা সান্ত্বনা। বাইরে না যাওয়ার একটি অজুহাত তার কাছে আছে, কিন্তু দিল্লির আকাশের মতো হাসিনার ভাগ্যও গুমোট। তিনি নিজের ভবিষ্যত দেখতে পাচ্ছেন না। ভারত তাকে আশ্রয় দিলেও, তার ওপর রয়েছে নানা বিধিনিষেধ। বাইরে বের হওয়া প্রায় নিষিদ্ধ, এমনকি ফেসবুক লাইভেও তার মুখ দেখানো যাবে না।
এক সময়, যখন তিনি টিভির এয়ারটাইমের অর্ধেকটাই দখল করে রাখতেন, আজ তাকে ফেসবুকেও নাম গোপন রেখে কথা বলতে হয়। যেসব নেত্রী এক সময় হাসিনার বিরুদ্ধে কথা বলতেন, তারা এখন তাকে এড়িয়ে চলছেন, তবে তার সব সুবিধা নিতে ভুলছেন না। আদালতে দাঁড়িয়ে হাসিনা বলেন, "যারা আমার বিরুদ্ধে ভুল করেছে, তারা আর কখনো আওয়ামী লীগ করবেন না।"
এমন কঠিন পরিস্থিতিতে হাসিনার জন্য এসেছে একটি নতুন দুঃখের খবর। আন্তর্জাতিকভাবে এই তথ্যটি প্রমাণিত হতে চলেছে। জাতিসংঘের একটি প্রতিবেদন অনুযায়ী, হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলন দমনে সরকারের যে সহিংসতা ছিল, তা মানবাধিকার লঙ্ঘন হিসেবে চিহ্নিত হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ওয়ালকার তুর্ককার তুর্ক জানায়, গত বছরের সহিংসতার কারণে বাংলাদেশ একটি কঠিন সময় পার করেছে। হাসিনা সরকার বিক্ষোভকারীদের নির্মমভাবে দমন করেছে, যার ফলে দেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন নতুন ভবিষ্যতের পরিকল্পনা করছে, এবং জাতিসংঘের প্রতিবেদন এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এর আগে, ১২ ফেব্রুয়ারি জাতিসংঘের তদন্ত কমিশন বাংলাদেশের গণঅভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, হাসিনা সরকার সহিংস উপায়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এই প্রতিবেদনটি হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারে একটি বড় আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। এখন তার দেশে ফেরার সম্ভাবনা চিরকাল অনিশ্চিত হয়ে পড়েছে।
হাসিনাকে হয়তো হুমায়ূন আহমেদের নাটকের সেই বিখ্যাত সংলাপের মতো বলতে হবে, "আমার সামনে হাসবা না, আমি হাসি পছন্দ করি না, হাসি বন্ধ।"
রানা/

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া জন্মদিনের শুভেচ্ছার জবাব দিয়েছেন। জন্মদিন উপলক্ষে পাঠানো শুভেচ্ছাবার্তার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেছেন, তিনি তার বার্তাটি গভীরভাবে উপলব্ধি করেছেন।
৭ ঘণ্টা আগে

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং দলের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ বৈঠক শুরু হয়।
৭ ঘণ্টা আগে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক চাইলে যে কোনো সময় দেশ ছাড়তে পারেন এবং আবার যে কোনো সময় দেশে ফিরতেও পারেন। তবে কোনো ব্যক্তি দেশে ফেরার পর সরকার তার বিষয়ে কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের এখতিয়ার।
৯ ঘণ্টা আগে

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে নতুন কমিটি গঠনের আলোচনা আবারও জোরালো হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে পরিচালিত এসব সংগঠনের পদপ্রত্যাশীরা এখন তাকিয়ে আছেন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চলছে নানা হিসাবনিকাশ, আলোচনা ও তৎপরতা। তবে নতুন কমিটি গঠনের কথা শোনা গেলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় পদপ্রত্যাশীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
৫ দিন আগে

‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে সরকারি বাঙলা কলেজ ছাত্রদল।
৫ দিন আগে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার নতুন করে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ঢাকার দুই সিটি করপোরেশনে নিয়োগ-পদায়ন বাণিজ্য, বিভিন্ন সিটি করপোরেশনের টেন্ডার থেকে কমিশন নেওয়া এবং বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের মতো অভিযোগের কথা বলা হয়েছে। এসব অভিযোগ যাচাই করে পৃথক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৫ দিন আগে

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
৫ দিন আগে

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৬ দিন আগে

সিলেটের বিশ্বনাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা মন্তব্যকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। হামলায় আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
১১ সেপ্টেম্বর ২০২৬