সদ্য সংবাদ
আগামী নির্বাচনে ৩০০ আসনে জয়ের আশা এনসিপির, বললেন নাসীরুদ্দীন
নিজস্ব প্রতিবেদন: নতুন রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধনের শেষ দিনে আবেদনপত্র জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার, ২২ জুন নির্ধারিত সময়ের মধ্যেই দলটির পক্ষ থেকে পূর্ণাঙ্গ আবেদন জমা দেওয়া হয়। পরে নির্বাচন ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের শীর্ষ নেতারা।
দলটির সদস্য সচিব আখতার হোসেন জানান, নির্বাচন কমিশনের সব শর্ত পূরণ করেই আবেদন করা হয়েছে। প্রতীক হিসেবে তারা তিনটি বিকল্প চেয়েছেন—শাপলা, কলম ও মোবাইল। এর মধ্যে শাপলা প্রতীককে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এনসিপি।
দলের মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, প্রতীক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের মতামত নেওয়া হয়েছে। বেশিরভাগ মানুষ শাপলা প্রতীকের পক্ষেই রায় দিয়েছেন। এনসিপিও সেটিকেই প্রধান প্রতীক হিসেবে চায়।
সংবাদ সম্মেলনে আগামী জাতীয় নির্বাচনে বড় ধরনের সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেন নাসীরুদ্দীন। তার ভাষায়, সংস্কার কমিশন যে চারশ’ আসনের প্রস্তাব করেছে, তার মধ্যে ৩০০ আসনে জয় পাবে এনসিপি। তিনি বলেন, চ্যালেঞ্জ থাকবেই, কিন্তু সেগুলো মোকাবিলা করেই সামনে এগিয়ে যাবে দল।
আবেদন জমা দিতে দেরির বিষয়ে নাসীরুদ্দীন বলেন, বিভিন্ন জায়গায় অফিস নিতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে। কিছু রাজনৈতিক দল কৌশলে তাদের লোকজন এনসিপিতে যুক্ত করে পরে পদত্যাগ করিয়ে দেয়, এতে সময় অপচয় হয়েছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ জাতীয় নির্বাচনে শাপলা প্রতীকে ভোট দিয়ে এনসিপিকে বিজয়ী করবে, আর তারাই আগামী সরকার গঠন করবে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জানা গেল হাদীকে কারা করে গু’লি? রিকশায় ছিলেন তিনি
- ভয়াবহ ভূমিকম্প: এবার কম্পন ৬.৭ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- পে-স্কেল নিয়ে সবশেষ যে ঘোষণা: জানুন সর্বশেষ অপডেট
- নবম পে-স্কেল: চালু ১ জানুয়ারি ২০২৬ থেকে, যা জানালেন সরকারি কর্মচারীরা
- নবম পে স্কেল কাঠামো আসছে ৩ ধাপে, দেখুন কবে থেকে কার্যকর
- কানে চুল গজানো কিসের লক্ষণ? জানলে অঁতকে যাবেন
- মোহাম্মদপুরে হ’ত্যাকান্ড: বেরিয়ে এলো আঁতকে ওঠার মতো তথ্য
- হাদিকে গু’লি, হামলাকারী ২ জনের সম্পর্কে যা জানা গেল
- হাদিসহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য-এর পেছনে কার হাত?
- মোহাম্মদপুরের হ’ত্যা’কান্ড: কারন জানালেন গৃহকর্মী
- বেগম জিয়াকে নিয়ে ধোঁয়াশা: সর্বশেষ হাসপাতাল থেকে নতুন যা জানা গেল
- ভয়াবহ ভূমিকম্প: নিহত ২২২, নিখোঁজ আরও ২২ জন
- হাদির ওপর কারা করেছে হামলা, জানালেন আইজিপি
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- মোহাম্মদপুরে মা–মেয়ে হ’ত্যা’কান্ড, আঁতকে উঠার মতো তথ্য প্রকাশ করল গৃহকর্মীর স্বামী