
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন একটি ই-রিটার্ন সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে, যা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে করদাতাদের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করবে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে আগারগাঁওয়ে এনবিআরে সার্ভিস সেন্টারটি উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের হেড অব কো-অপারেশনের প্রধান মিশেল ক্রেজা। অনুষ্ঠানে এনবিআরের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, "করদাতারা যাতে দ্রুত ও মানসম্মতভাবে সেবা পেতে পারেন, সেজন্য এনবিআরের সকল লেনদেন ডিজিটাল ফর্মে রূপান্তরিত করা হবে।" তিনি উল্লেখ করেন যে, জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সার্ভিসেস ইনডেক্স অনুযায়ী, বাংলাদেশ সম্প্রতি ১১ ধাপ এগিয়েছে এবং এলডিসি দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ইজিডিআই মান অর্জন করেছে।
মিশেল ক্রেজা এনবিআরকে ই-রিটার্ন সিস্টেমের সফল বাস্তবায়ন ও সার্ভিস সেন্টার প্রতিষ্ঠার জন্য ধন্যবাদ জানান এবং অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সার্ভিস সেন্টারটি কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে। করদাতারা ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে ফোন করে বা www.etaxnbr.gov.bd এর eTax Service অপশনের মাধ্যমে ই-রিটার্ন সংক্রান্ত যে কোনো সমস্যা জানাতে পারবেন।

সৌদি আরবে কর্মরত প্রবাসীদের জন্য শ্রম ও আবাসনসংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়ে আবারও সতর্ক করেছে কর্তৃপক্ষ। বিশেষ করে বৈধ কর্মসংস্থানের বাইরে গিয়ে নিজের হিসাবে কাজ করা কিংবা অনুমোদিত নিয়োগকর্তার পরিবর্তে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে কাজ করলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে।
১৬ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন আগামী সপ্তাহেই জারি হতে পারে। নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। আগামী সোমবার অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি চলছে। ওই বৈঠকে অনুমোদন পাওয়া গেলে পরবর্তী কয়েক দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করার লক্ষ্য রয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
১৬ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনার মধ্যে আগামী ২৪ ঘণ্টায় নদ-নদীর পানি আরও বেড়ে যেতে পারে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও পানি ওঠার আশঙ্কা রয়েছে।
১৬ ঘণ্টা আগে

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন নিয়োগের সুযোগ তৈরি হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে। বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। পাঁচটি ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্ধারিত যোগ্যতা থাকলে দেশের আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৬ ঘণ্টা আগে

নতুন দিনের শুরুতে প্রবাসী বাংলাদেশি, বৈদেশিক মুদ্রা লেনদেনকারী এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বর্তমান বিনিময় হার। প্রতিদিনই বৈদেশিক মুদ্রার দর কিছুটা ওঠানামা করায় দেশে টাকা পাঠানো কিংবা বিদেশি মুদ্রা কেনাবেচার আগে সর্বশেষ রেট জানা প্রয়োজন।
১৭ ঘণ্টা আগে

পটুয়াখালীর দুমকী উপজেলায় একটি মসজিদের ভেতরের কক্ষ থেকে মো. সাইম (২০) নামে এক মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৭ ঘণ্টা আগে

দেশের বাজারে আপাতত স্থির রয়েছে সোনার দাম। সর্বশেষ গত মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল। ওই সময় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়। ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা।
১৭ ঘণ্টা আগে

নতুন জাতীয় বেতন কাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ অপেক্ষা এবার শেষ হওয়ার পথে। প্রস্তাবিত নতুন পে স্কেল আগামী সোমবারের মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভা সেদিনই প্রস্তাব অনুমোদন করলে আগামী বৃহস্পতিবারের মধ্যে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র।
১৯ ঘণ্টা আগে

নেপালে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের ভয়াবহ স্রোতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর বাংলাদেশের সম্ভাব্য ঝুঁকি নিয়েও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন অধ্যাপক হুমায়ুন আখতার। তাঁর মতে, নেপালে যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশেও হুবহু একই ঘটনা ঘটবে—এমনটি বলার সুযোগ নেই। তবে দেশের পাহাড়ি এলাকায় পানি জমে থাকা, বাঁধের উপস্থিতি, ভূমিকম্পের ঝুঁকি এবং দীর্ঘদিনের পুরোনো বাঁধের কাঠামোগত দুর্বলতা থেকে হঠাৎ বিপুল পানির প্রবাহ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
১ দিন আগে