
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্চের মধ্যে বাংলাদেশে ফিরবেন। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। তবে, শেখ হাসিনা ভারতের পর থেকে কীভাবে দেশে ফিরবেন, সে বিষয়ে নাদেল বিস্তারিত কিছু জানায়নি।
৮ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিও বার্তায় নাদেল বলেন, “এ দেশ আমাদের অহংকার। আমরা কখনোই একটি জঙ্গিবাদী রাষ্ট্র হতে চাই না।” তিনি গত জানুয়ারির বই উৎসবের উদযাপন প্রসঙ্গে কথা বলেন এবং বলেন, “ড. ইউনূস সরকার শিশুদের সেই উৎসব থেকে বঞ্চিত করেছে।” তিনি অভিযোগ করেন, সরকার দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করছে এবং আওয়ামী লীগকে অপমান করার চেষ্টা করছে।
এছাড়া, বর্তমান অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেন নাদেল। তিনি বলেন, "আগামী ১ মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে অনেক পরিবর্তন আসবে।” দলের নেতা-কর্মীদের ধৈর্য ধরতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, “দেশ পরিচালনায় আওয়ামী লীগ অনেক ভুল করেছে, কিন্তু আমরা এজন্য ক্ষমাপ্রার্থী।”
নাদেল দলের নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “আপনাদের ওপর নির্যাতন হয়েছে, অনেককে হত্যা করা হয়েছে, কেউ কেউ শারীরিকভাবে বিকলাঙ্গ হয়েছেন। আমরা অনেককে সহায়তা করতে পারিনি। তবে, ধৈর্য ধরুন, মার্চের আগে আমাদের নেত্রী দেশে ফিরবেন।”
এসময় তিনি দেশের জনগণকে আওয়ামী লীগের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ঢাকার গণপরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জের তারাবো পর্যন্ত নতুন মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। ‘এমআরটি লাইন-২’ নামে প্রস্তাবিত এই প্রকল্পে ৩৫ কিলোমিটার দীর্ঘ রেলপথে থাকবে ২৪টি স্টেশন। রুটটির কিছু অংশ উড়ালপথ (ইলেভেটেড) এবং কিছু অংশ পাতালপথে (আন্ডারগ্রাউন্ড) নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্প ব্যয় ও অর্থায়ন: প্রকল্পটির
৫ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল নিয়ে আগ্রহ ও আলোচনা বাড়ছে। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামোতে ২০টি গ্রেড রাখার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত কাঠামোটি চূড়ান্তভাবে বাস্তবায়িত হলে সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন শুরু হবে ২০ হাজার টাকা থেকে এবং ১ম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন পৌঁছাবে ১ লাখ ৬০ হাজার টাকায়।
৬ ঘণ্টা আগে

এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হওয়া কিংবা শিক্ষা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের রাষ্ট্র কোনোভাবেই বোঝা হিসেবে দেখবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সম্প্রতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে
৭ ঘণ্টা আগে

দেশের বাজারে স্বর্ণের দাম আপাতত অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত মঙ্গলবার স্বর্ণের দাম সমন্বয় করে। সে সময়ে প্রতি ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করা হয়। নতুন করে কোনো দাম পরিবর্তন না হওয়ায় আজ রোববার (৩০ আগস্ট) আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে অলংকার তৈরির এই মূলবান ধাতু।
৭ ঘণ্টা আগে

সৌদি আরবে কর্মরত প্রবাসীদের জন্য শ্রম ও আবাসনসংক্রান্ত নিয়ম মেনে চলার বিষয়ে আবারও সতর্ক করেছে কর্তৃপক্ষ। বিশেষ করে বৈধ কর্মসংস্থানের বাইরে গিয়ে নিজের হিসাবে কাজ করা কিংবা অনুমোদিত নিয়োগকর্তার পরিবর্তে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে কাজ করলে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে।
১ দিন আগে

সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন আগামী সপ্তাহেই জারি হতে পারে। নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। আগামী সোমবার অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি চলছে। ওই বৈঠকে অনুমোদন পাওয়া গেলে পরবর্তী কয়েক দিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি করার লক্ষ্য রয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
১ দিন আগে

দেশের বিভিন্ন অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনার মধ্যে আগামী ২৪ ঘণ্টায় নদ-নদীর পানি আরও বেড়ে যেতে পারে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও পানি ওঠার আশঙ্কা রয়েছে।
১ দিন আগে

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন নিয়োগের সুযোগ তৈরি হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে। বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রকাশ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। পাঁচটি ক্যাটাগরির পদে অস্থায়ী ভিত্তিতে মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। নির্ধারিত যোগ্যতা থাকলে দেশের আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে

নতুন দিনের শুরুতে প্রবাসী বাংলাদেশি, বৈদেশিক মুদ্রা লেনদেনকারী এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্টদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বর্তমান বিনিময় হার। প্রতিদিনই বৈদেশিক মুদ্রার দর কিছুটা ওঠানামা করায় দেশে টাকা পাঠানো কিংবা বিদেশি মুদ্রা কেনাবেচার আগে সর্বশেষ রেট জানা প্রয়োজন।
১ দিন আগে