সরকারি বেতন ট্যাগের খবর
এই ট্যাগের খবর

১ জুলাই কার্যকর হচ্ছে পে স্কেল নাকি আবার পেছাবে? দেখুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সরকারি বিভিন্ন দপ্তরে এ নিয়ে চলছে জোর আলোচনা। চাকরিজীবীদের বড় একটি অংশ এখন নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।
২৯ মে ২০২৬, ২০:০৫ | বিস্তারিত

নবম পে স্কেলের কাউন্টডাউন শুরু, যেদিন থেকে হচ্ছে কার্যকর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষা ও নানা আলোচনার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের পথ আরও পরিষ্কার হলো। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তুতি জোরালোভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। জীবনযাত্রার বাড়তি ব্যয়, বাজারমূল্যের ঊর্ধ্বগতি এবং মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নে প্রশাসনের ভেতরে এখন চলছে ব্যাপক প্রস্তুতি।
২৬ মে ২০২৬, ২৪:১৪ | বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের বেতন ১৪৭% পর্যন্ত বাড়ছে, ব্যয় দাঁড়াচ্ছে যত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বিশাল অঙ্কের অর্থ ব্যয়ের পরিকল্পনা নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, শুধু চাকরিজীবীদের পে-স্কেল বাস্তবায়নেই প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা এবং পেনশনারদের জন্য আরও প্রায় ২৫ হাজার কোটি টাকার অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে।
১৮ মে ২০২৬, ২০:৫৯ | বিস্তারিত

নবম পে-স্কেল নিয়ে বড় সুখবর, যেদিন আসতে পারে বিশেষ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য আসতে পারে বড় সুখবর। নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বলে বিভিন্ন নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই নতুন পে-স্কেলের জন্য বিশেষ বরাদ্দের ঘোষণা আসতে পারে।
১৫ মে ২০২৬, ২২:২১ | বিস্তারিত

নবম পে স্কেল বাস্তবায়নের দাবি: সরকারি কর্মচারীরা রাজপথে নামবে যেদিন
নিজস্ব প্রতিবেদক: নবম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে আন্দোলনের পথে হাঁটছে সরকারি কর্মচারীরা। দীর্ঘ ১১ বছর ধরে নতুন পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আগামী ১২ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় ধরনের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’।
১৫ মে ২০২৬, ২০:০১ | বিস্তারিত

নবম পে স্কেল, চূড়ান্ত বাস্তবায়নের পথে
নিজস্ব প্রতিবেদক: সরকারি নতুন বেতন কাঠামো বা পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পথে এগোচ্ছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও আর্থিক সক্ষমতা বিবেচনায় পুরো কাঠামো একসঙ্গে কার্যকর না করে পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১২ মে ২০২৬, ১৯:১১ | বিস্তারিত

বেতন কাঠামো বাস্তবায়নের সময় নিয়ে যা জানা গেল, মূল বেতন বৃদ্ধি যত
নিজস্ব প্রতিবেদক: নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে নতুন অগ্রগতির ইঙ্গিত মিলেছে সরকারি পর্যায়ে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২১ এপ্রিল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ প্রণয়নে গঠিত কমিটি পুনর্গঠন করা হয়। এরপর কমিটিগুলো তাদের মতামত জমা দিয়েছে।
২ মে ২০২৬, ২০:১৯ | বিস্তারিত

আসছে ৯ম পে-স্কেল, সরকারি চাকরিজীবীদের বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারীর দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ হতে যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন তথা ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সচিব পর্যায়ের একটি উচ্চপদস্থ কমিটির সুপারিশের ভিত্তিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।
২৯ এপ্রিল ২০২৬, ২২:৪২ | বিস্তারিত

৯ম পে-স্কেল নিয়ে ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা, বাড়ছে উত্তাপ
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ এখন আরও তীব্র আকার ধারণ করছে। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা।
১৮ এপ্রিল ২০২৬, ১৩:৩৬ | বিস্তারিত

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন সংগঠনের আত্মপ্রকাশ: নেতৃত্বে রয়েছেন যারা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকুরেদের দীর্ঘদিনের দাবি পে-স্কেল বাস্তবায়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ সুরক্ষায় আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি’। শুক্রবার (৩০ জানুয়ারি) আয়োজিত এক বিশেষ আলোচনা সভার মধ্য দিয়ে সংগঠনটির ৩১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই সংগঠনটি নিজেদের অরাজনৈতিক ও কল্যাণমূলক প্ল্যাটফর্ম হিসেবে পরিচয় দিয়েছে। আহ্বায়ক কমিটির নেতৃত্বে যারা ঘোষিত আহ্বায়ক কমিটিতে— আহ্বায়ক: মো. আব্দুল মালেক সদস্য সচিব: আশিকুল ইসলাম এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন— মো. শিমুল আহমেদ, মো. শাহাবুদ্দীন মুন্সী ...
১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ | বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা বাড়ানোর উদ্যোগ প্রায় চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। নবম জাতীয় পে স্কেলের আওতায় এ ভাতা বর্তমানের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হচ্ছে, যা শিগগিরই সরকারের সর্বোচ্চ পর্যায়ে উপস্থাপন করা হবে। আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাব অনুযায়ী বৈশাখী ভাতা মূল বেতনের ৫০ শতাংশে উন্নীত করার সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে ...
২০ জানুয়ারি ২০২৬, ১৯:৩৫ | বিস্তারিত

পে স্কেল বাস্তবায়নের বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নাটোরের গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, পে স্কেল সম্পর্কিত কাজটি তদারকি করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্ট জমা দেওয়ার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর সুবিধা গ্রহণ করতে পারেন। পরিদর্শনকালে ...
১৬ জানুয়ারি ২০২৬, ২০:০৭ | বিস্তারিত

সর্বনিম্ন বেতন ২১ হাজার: চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটতে পারে কালকেই
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল চূড়ান্ত করতে আগামীকাল (১৫ জানুয়ারি) এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে জাতীয় বেতন কমিশন। দুপুর ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে এই সভা, যেখানে নতুন পে-স্কেলের মূল রূপরেখা ও সর্বনিম্ন বেতনের হার চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকের মূল আলোচ্যসূচিকমিশনের সূত্রে জানা গেছে, বৈঠকে শুধুমাত্র মূল বেতন বৃদ্ধি নয়, বরং গ্রেড সংখ্যা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং অবসরকালীন সুবিধাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ও ...
১৪ জানুয়ারি ২০২৬, ২৩:২৯ | বিস্তারিত

নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
নিজস্ব প্রতিবেদক: দেশের বিদ্যমান অর্থনৈতিক চাপ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি মাথায় রেখে আপাতত নবম বেতন কাঠামো (নতুন পে স্কেল) ঘোষণা থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি যুগোপযোগী ও বাস্তবসম্মত বেতন কাঠামোর নীতিগত রূপরেখা তৈরির কাজ থেমে নেই। এই কাজ চালিয়ে যাচ্ছে জাতীয় বেতন কমিশন, যারা ভবিষ্যৎ সরকারের জন্য একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক প্রস্তুত করছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান সরকারের মেয়াদে এই পে স্কেল আনুষ্ঠানিকভাবে ঘোষণা বা গেজেট ...
১২ জানুয়ারি ২০২৬, ১৬:২৭ | বিস্তারিত

নবম জাতীয় পে স্কেল : ফের আন্দোলনে নামছে সরকারি কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেল দ্রুত কার্যকর করার দাবিতে ফের আন্দোলনে যাচ্ছে সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জানুয়ারি মাসের মধ্যেই পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) দেশব্যাপী প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত সূচি অনুযায়ী, রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এই অনশন পালন করা হবে। একই সময় কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দেশের সব ...
১১ জানুয়ারি ২০২৬, ০১:১০ | বিস্তারিত

নবম জাতীয় পে স্কেল: সর্বশেষ যা জানা গেল-জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: হাসান: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার পরেও নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল বাস্তবায়নে এখন নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে এটি কার্যকর হওয়ার সম্ভাবনা কম। বাস্তবায়নের পথে তিনটি প্রধান বাধা ১. অর্থ উপদেষ্টার সতর্কবার্তা: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি বলেছেন, নতুন পে স্কেল প্রবর্তন একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। এর সঙ্গে দেশের আর্থিক সক্ষমতা ও প্রশাসনিক সংস্কারের গভীর সম্পর্ক রয়েছে। তাই সিদ্ধান্তটি হয়তো ...
২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৪১ | বিস্তারিত
