
রিপোর্টার

নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে নতুন অগ্রগতির ইঙ্গিত মিলেছে সরকারি পর্যায়ে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২১ এপ্রিল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ প্রণয়নে গঠিত কমিটি পুনর্গঠন করা হয়। এরপর কমিটিগুলো তাদের মতামত জমা দিয়েছে।
প্রস্তাব অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করা হতে পারে। এর অংশ হিসেবে আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাজারদর, জীবনযাত্রার ব্যয় ও উচ্চ মুদ্রাস্ফীতি বিবেচনায় নিয়ে বেতন কাঠামো পুনর্গঠনের জন্য গঠিত কমিটি তাদের প্রস্তাবনা জমা দিয়েছে। এতে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগামী ১ জুলাই থেকেই প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা পর্যায়ক্রমে বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
বর্তমানে প্রস্তাবগুলো সচিব কমিটির পর্যবেক্ষণে রয়েছে। আসন্ন বাজেটে এ খাতে বিশেষ বরাদ্দ রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উচ্চপর্যায়েই নেওয়া হবে।
উল্লেখযোগ্যভাবে, ২০১৫ সালে শেষবারের মতো অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়। এরপর ১১ বছর পার হলেও নবম পে স্কেল বাস্তবায়ন হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নতুন পে কমিশন গঠন করে। পরে কমিশন তাদের সুপারিশ জমা দেয়।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডের একজন কর্মচারীর বর্তমান মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। এতে মোট বেতন-ভাতা ৪১ হাজার ৯০৮ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন বিল জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তবে চলতি মাসের বেতন বিল প্রস্তুত করতে হবে বিদ্যমান বেতন কাঠামো অনুসরণ করেই। অর্থাৎ, নভেম্বরের বেতনে নবম জাতীয় পে স্কেলের সুবিধা যুক্ত হচ্ছে না।
১ ঘণ্টা আগে

উপজেলার ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২৭৬ জন শিক্ষকের মধ্যে মাত্র ৭০ জন নতুন স্কেল অনুযায়ী বেতন পেয়েছেন। বাকি ২০৬ জন শিক্ষক এখনো বর্ধিত বেতন থেকে বঞ্চিত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২ ঘণ্টা আগে

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ। এসব বিভাগের কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৩ ঘণ্টা আগে

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কোথাও যান চলাচল ও ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়েছে, কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চলছে। গত কয়েক দিনে দেশের অন্তত ২৮ জেলায় বোমা বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
৩ ঘণ্টা আগে

অল্প সময়ের ব্যবধানে দুটি ঘূর্ণিঝড় ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। এবার বঙ্গোপসাগরে অবস্থান করছে তৃতীয় ঘূর্ণিঝড় আকভান। তবে ধীরগতিতে এগোনোর কারণে এখনো এর প্রভাব পুরোপুরি বোঝা যাচ্ছে না। আবহাওয়াবিদদের ধারণা, শুক্রবার ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে প্রবল ঘূর্ণিঝড়টি। এরই মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন হোসেন মৃধা নামের এক ব্যক্তি। বিচ্ছেদের পর ব্যতিক্রমী আয়োজন করে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি। পাশাপাশি এলাকায় বিতরণ করেছেন এক মণ মিষ্টি। নিজের মানসিক শান্তি ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
১৮ ঘণ্টা আগে

পুলিশ লাইনের সামনের সড়কে থানার পিকআপ ভ্যান রেখে পাশের একটি রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য। খাওয়া শেষে ফিরে এসে দেখেন, ঘটনাস্থলে নেই তাদের গাড়ি। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি গাড়িতে উঠে সেটি চালিয়ে দ্রুত চলে যাচ্ছেন।
২০ ঘণ্টা আগে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানা সংলগ্ন এলাকায় একদল নেতাকর্মী হঠাৎ ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা শিল্পাঞ্চল ও মহাসড়কে নাশকতা এবং পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা চালায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।
২৩ ঘণ্টা আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর আগে মুদ্রার বিনিময় হার জেনে নেওয়া জরুরি। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনারসহ অধিকাংশ দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় মূল্য কমেছে।
১ দিন আগে