
রিপোর্টার

নবম পে স্কেলের গেজেট দ্রুত প্রকাশের দাবিতে আন্দোলনের পথে হাঁটছে সরকারি কর্মচারীরা। দীর্ঘ ১১ বছর ধরে নতুন পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আগামী ১২ জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় ধরনের অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’।
শুক্রবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ কর্মসূচির ঘোষণা দেন। তারা জানান, দাবি পূরণ না হলে ১২ জুন থেকেই কঠোর ও ধারাবাহিক আন্দোলনের নতুন কর্মসূচি দেওয়া হবে।
সরকারি কর্মচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের দাবি জানানো হলেও এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে কর্মচারীদের মধ্যে হতাশা বাড়ছে এবং জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে ২০১৫ সালের বেতন কাঠামো দিয়ে সংসার পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসাভাড়া, চিকিৎসা ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কারণে কর্মচারীরা চরম অর্থনৈতিক চাপে রয়েছেন।
লিখিত বক্তব্যে মো. লুৎফর রহমান বলেন, “গত ১১ বছরে সম্মিলিত মুদ্রাস্ফীতি ১০৮ শতাংশে পৌঁছেছে। অথচ সরকারি কর্মচারীরা এখনও পুরোনো বেতন কাঠামোর মধ্যে সীমাবদ্ধ। তাই দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন করা জরুরি।”
তিনি আরও বলেন, দ্রুত গেজেট প্রকাশ করে কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে সরকারের সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন।
ঐক্য পরিষদের নেতারা জানান, ১২ জুনের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশব্যাপী প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের কর্মচারীদের অংশগ্রহণে এটি বড় ধরনের আন্দোলনে রূপ নিতে পারে বলেও ইঙ্গিত দেন তারা।
তাদের ভাষ্য, সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে এবার ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার। ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ নামে অনুমোদিত এই কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের প্রারম্ভিক মূল বেতনে এসেছে বড় পরিবর্তন। নতুন ব্যবস্থায় ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
৬ ঘণ্টা আগে

যৌথ মালিকানাধীন খতিয়ানের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে গিয়ে দীর্ঘদিন ধরে যে হয়রানি ও জটিলতার মুখোমুখি হতে হচ্ছে, তা নিরসনে একগুচ্ছ নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। নতুন নির্দেশনার মাধ্যমে যৌথ মালিকানার জমি নিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং পরবর্তী সময়ে জমি হস্তান্তর বা পৃথক খতিয়ান সৃষ্টির ক্ষেত্রে জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে

কারিগরি ত্রুটির কারণে ভারতে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে জাতীয় বিদ্যুৎ গ্রিডে। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং।
৯ ঘণ্টা আগে

আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজার ৭৯৬ জনকে আটক করা হয়েছে। একই সময়ে দেশটি থেকে ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে। রোববার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৩ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে এসব পদক্ষেপ নেওয়া হয়।
১০ ঘণ্টা আগে

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে যারা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় নিয়োগের সুযোগ নিয়ে এসেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির দুই পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাতে নবম জাতীয় পে স্কেল অনুমোদন হলেও এখনো প্রকাশ হয়নি প্রজ্ঞাপন। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের কথা জানানো হয়েছিল। কিন্তু ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
১৪ ঘণ্টা আগে

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বাড়তির ধারা ফিরেছে। একদিনের ব্যবধানেই দাম কমার পর শনিবার (১২ সেপ্টেম্বর) নতুন করে স্বর্ণের মূল্য বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে রোববার (১৩ সেপ্টেম্বর) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে শনিবার নির্ধারিত বাড়তি দামেই। এতে স্বর্ণ কেনার পরিকল্পনা করা ক্রেতাদের আগের তুলনায় আরও বেশি টাকা খরচ করতে হচ্ছে।
১৪ ঘণ্টা আগে

রাজধানী ঢাকাসহ দেশের চার জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এমন পরিস্থিতিতে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
১৫ ঘণ্টা আগে