Land Registration Bangladesh ট্যাগের খবর
এই ট্যাগের খবর

জমি খুঁজে পাচ্ছেন না? দাগ নম্বর ও নকশা দেখে নিজেই বের করবেন যে উপায়ে
নিজস্ব প্রতিবেদক: দলিল আছে, খতিয়ানেও জমির তথ্য পাওয়া যাচ্ছে, কিন্তু সরেজমিনে গিয়ে সেই জমি কোথায় তা শনাক্ত করতে পারছেন না? এমন পরিস্থিতিতে অনেকেই জমি হারিয়ে গেছে কিংবা অন্য কেউ দখল করে নিয়েছে বলে আশঙ্কা করেন। তবে জমির অবস্থান খুঁজে না পাওয়ার পেছনে পুরোনো ও নতুন দাগ নম্বরের অমিল, মৌজা নকশা বুঝতে ভুল কিংবা সীমানা নিয়ে জটিলতার মতো একাধিক কারণ থাকতে পারে।
২৬ অক্টোবর ২০২৬, ১৪:৩৯ | বিস্তারিত

জমি কেনার আগে ৭টি কাগজ যাচাই করুন, নইলে হারাতে পারেন টাকা
নিজস্ব প্রতিবেদক: জমি কেনার পরিকল্পনা করছেন? জমির দাম, অবস্থান ও যোগাযোগব্যবস্থা দেখেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। জমির মালিকানা নিয়ে বিরোধ, জাল দলিল, ভুল খতিয়ান কিংবা আগের মালিকের দায় থাকলে ভবিষ্যতে বড় ধরনের আইনি জটিলতায় পড়তে পারেন। এমনকি জমি কেনার পরও নিজের মালিকানা প্রতিষ্ঠা করতে দীর্ঘদিন আদালতে ঘুরতে হতে পারে।
২৫ অক্টোবর ২০২৬, ১৪:৪১ | বিস্তারিত

জমির দলিল তুলতে কি কি লাগে এবং কত টাকা? জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: জমির দলিল হারিয়ে গেলে কিংবা পুরোনো জমির মালিকানার প্রমাণ প্রয়োজন হলে সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিলের নকল সংগ্রহ করা যায়। জমি কেনাবেচা, জমি নিয়ে বিরোধ, মামলা কিংবা অন্যান্য আইনি প্রয়োজনে এই নকল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দলিলের নকল তুলতে কত টাকা খরচ হবে, তা নির্ভর করে দলিলের পৃষ্ঠা বা শব্দসংখ্যা, সরকারি ফি এবং জরুরি ভিত্তিতে নকল সংগ্রহের প্রয়োজন রয়েছে কি না, তার ওপর।
২৩ অক্টোবর ২০২৬, ২০:৩৫ | বিস্তারিত

নিজের নামে জমির দলিল, তবু দখলে অন্য কেউ? ফেরাতে যা করবেন
নিজস্ব প্রতিবেদক: নিজের নামে জমির বৈধ দলিল রয়েছে, অথচ সেই জমিতে ঘর তুলে বসবাস করছেন অন্য কেউ, করছেন চাষাবাদ কিংবা জমি ছাড়তে চাইছেন না—এমন সমস্যায় পড়লে কী করবেন? শুধু দলিল দেখালেই সব ক্ষেত্রে জমির দখল ফিরে পাওয়া যায় না। জমির মালিকানা, সরকারি রেকর্ড, আগের দখলের ইতিহাস এবং দখলকারীর দাবির ধরন যাচাই করে সঠিক আইনি পদক্ষেপ নিতে হয়।
১৩ অক্টোবর ২০২৬, ১২:২৭ | বিস্তারিত

জমির নামজারিতে নতুন আইন, ওয়ারিশদের যেসব বিষয় না জানলেই বিপদ
নিজস্ব প্রতিবেদক: জমি কেনা বা উত্তরাধিকার সূত্রে মালিকানা পাওয়ার পর শুধু দলিল রেজিস্ট্রি করলেই মালিকানার প্রক্রিয়া পুরোপুরি শেষ হয় না। সরকারি ভূমি রেকর্ডে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করাও জরুরি। এই প্রক্রিয়াকে বলা হয় নামজারি বা মিউটেশন। উত্তরাধিকারসূত্রে পাওয়া জমির নামজারির ক্ষেত্রে এবার গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। নতুন নিয়মে জমি ওয়ারিশদের মধ্যে বণ্টন না হওয়া পর্যন্ত কোনো একজন ওয়ারিশের নামে আলাদা খতিয়ান করার সুযোগ থাকবে না।
১১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৪ | বিস্তারিত

ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা, শেষ সময় ৩০ জুন
নিজস্ব প্রতিবেদক: দেশের সব ভূমি মালিক ও খতিয়ানধারীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। আগামী ৩০ জুনের মধ্যে চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) এবং আগের সব বকেয়া পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে জমির নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে কর পরিশোধের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার।
২২ মে ২০২৬, ১৯:৫৮ | বিস্তারিত
