
বাংলাদেশের সাম্প্রতিক সহিংস ঘটনা নিয়ে বক্তব্য দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। দুজনই হিন্দু সংখ্যালঘুদের ওপর ঘটে যাওয়া সহিংসতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং কেন্দ্রীয় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে মমতা ব্যানার্জী বলেন, "কোনো ধর্মের ওপরেই আঘাত আসুক, আমি তা চাই না। এখানে ইসকনের যিনি আছেন, তার সঙ্গে আমার কথা হয়েছে। এটা যেহেতু অন্য একটি দেশের বিষয়, তাই কেন্দ্রীয় সরকারকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই ইস্যুতে আমরা কেন্দ্রীয় সরকারের পাশেই আছি।"
তার মন্তব্যে স্পষ্টভাবে বোঝা যায়, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি দুশ্চিন্তিত, তবে বিষয়টি আন্তর্জাতিক সম্পর্কের হওয়ায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপকেই তিনি সমাধানের উপায় মনে করেন।
এর আগে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সৌগত রায় দিল্লির সংসদ ভবনে সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, "খুবই দুঃখজনক ঘটনা, চিন্তার বিষয়। হিন্দুদের ওপরে এই অত্যাচার হওয়া উচিত নয়। আমি এধরনের ঘটনার নিন্দা জানাই।"
বিজেপি নেতারা যদিও প্রশ্ন তুলেছিলেন কেন মমতা ব্যানার্জী বা তার দল বাংলাদেশের হিন্দুদের ওপর হওয়া এই সহিংসতার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাচ্ছেন না, তবে মমতার এ মন্তব্য সেই সমালোচনার জবাব বলে মনে করা হচ্ছে।
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ওয়াধরা এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ। তিনি লিখেছেন, "চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং সংখ্যালঘু হিন্দুদের ওপরে ক্রমাগত ঘটে চলা সহিংসতার সংবাদ অত্যন্ত চিন্তাজনক।"
তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনায় এই বিষয়টি জোরালোভাবে তুলে ধরে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কার্যকর উদ্যোগ নিতে।
বাংলাদেশে সম্প্রতি হিন্দু ধর্মীয় নেত্রী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং এর পরবর্তী সহিংসতা নিয়ে তীব্র আলোচনা চলছে। ভারতের বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনার বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে।
বিজেপির নেতারা শুরু থেকেই দাবি করে আসছেন, পার্শ্ববর্তী দেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার কোনো বক্তব্য না দিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছে। তবে মমতা ব্যানার্জীর সাম্প্রতিক মন্তব্য বিজেপির এই দাবির জবাব দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মমতা ব্যানার্জী এবং প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকার কী ধরনের পদক্ষেপ নেয়, তা নিয়ে এখন নজর থাকবে ভারত ও বাংলাদেশ উভয় দেশের মানুষের।

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনার, কাতারি রিয়াল, ওমানি রিয়ালসহ বিভিন্ন মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা বেড়েছে।
১০ ঘণ্টা আগে

সিঙ্গাপুরের মুদ্রা সিঙ্গাপুর ডলার বা এসজিডির বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার নিয়ে প্রবাসী ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারীদের আগ্রহ থাকে। প্রতিদিনের বাজার পরিস্থিতি অনুযায়ী এই হার কিছুটা পরিবর্তিত হতে পারে।
১০ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৩০ মিনিটের আপডেট অনুযায়ী, ১ মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার ৩০ টাকা। এর আগের দিন ১৯ সেপ্টেম্বর ১ রিংগিতের বিনিময় হার ছিল ৩০ টাকা ৫ পয়সা।
১১ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের সৌদি রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার আপডেট অনুযায়ী, সৌদি ১ রিয়ালের বিনিময় হার ৩২ টাকা ৫৩ পয়সা। এর আগের দিন শনিবার (১৯ সেপ্টেম্বর) ১ রিয়ালের হার ছিল ৩২ টাকা ৮১ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের বিনিময় হার কমেছে।
১১ ঘণ্টা আগে

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
১ দিন আগে

স্বপ্নের দেশ ইতালিতে কাজের সুযোগ পেতে পারেন বাংলাদেশিরা। ২০২৭ সালের জন্য ইতালিতে বিদেশি কর্মী প্রবেশের যে ব্যবস্থা করা হয়েছে, সেখানে বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে ইতালিতে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ পাবেন। এর মধ্যে ২০২৭ সালের জন্য নির্ধারিত কোটা ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন।
২ দিন আগে

মালয়েশিয়ার মুদ্রা রিংগিটের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার প্রতিদিনই কিছুটা ওঠানামা করে। সেই ধারাবাহিকতায় ১৮ সেপ্টেম্বর ২০২৬-এর হালনাগাদ তথ্য অনুযায়ী, মধ্য-বাজার বিনিময় হারে ১ মালয়েশিয়ান রিংগিটের মূল্য প্রায় ৩০ টাকা ১০ পয়সা।
২ দিন আগে

আন্তর্জাতিক মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার কিছুটা ওঠানামা করে। এর ধারাবাহিকতায় সৌদি আরবের মুদ্রা সৌদি রিয়াল (এসএআর)-এর বিপরীতে বাংলাদেশি টাকার মূল্যও পরিবর্তিত হচ্ছে। সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশে থাকা পরিবারের সদস্যদের জন্যও রিয়ালের সর্বশেষ বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ।
২ দিন আগে

আন্তর্জাতিক মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার পরিবর্তিত হয়। এর প্রভাব পড়ে সিঙ্গাপুর ডলার ও বাংলাদেশি টাকার বিনিময় হারেও। সিঙ্গাপুর থেকে বাংলাদেশে টাকা পাঠানো কিংবা সিঙ্গাপুর ডলার ভাঙানোর ক্ষেত্রে তাই প্রতিদিনের হালনাগাদ বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ।
২ দিন আগে