
রিপোর্টার

নেপালের ভোটেকোশি নদীতে গত ২৬ আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যা শুধু প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতিই ঘটায়নি, দেশটির বিদ্যুৎ উৎপাদন ও রপ্তানি ব্যবস্থাতেও বড় প্রভাব ফেলেছে। বন্যায় একাধিক জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে নেপাল থেকে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্ষা মৌসুমে নেপালের নদীগুলোতে পানির প্রবাহ বাড়লে জলবিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদনও বেড়ে যায়। ফলে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর দেশটির হাতে অতিরিক্ত বিদ্যুৎ থাকে, যা রপ্তানি করা হয়ে থাকে।
সম্প্রতি ভারতীয় গ্রিড ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। কিন্তু ভোটেকোশি নদীর আকস্মিক বন্যায় বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে সেই সরবরাহ এখন পুরোপুরি বন্ধ রয়েছে।
বন্যার পর নেপালের অনেক জলবিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় দেশটির বিদ্যুৎ রপ্তানির পরিমাণও কমে গেছে। শুষ্ক মৌসুমে নেপাল গড়ে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করলেও বর্তমানে সেই পরিমাণ কমে প্রায় ৬৫০ মেগাওয়াটে দাঁড়িয়েছে।
শীতকালে নেপালে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। অতীতে এ সময় দেশটিকে বিদ্যুৎ আমদানি করতে হতো। তবে জলবিদ্যুৎ প্রকল্পের সক্ষমতা বাড়ায় নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি নেপাল এখন আঞ্চলিক বিদ্যুৎ রপ্তানিকারক হিসেবেও ভূমিকা রাখছে। বন্যার কারণে সেই ব্যবস্থায় সাময়িকভাবে বড় ধাক্কা এসেছে।
বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির অনুমোদন পাওয়া দুটি প্রকল্পের মধ্যে চিলমি জলবিদ্যুৎ প্রকল্পের সক্ষমতা ২২ দশমিক ১ মেগাওয়াট এবং ত্রিশূলি জলবিদ্যুৎ প্রকল্পের সক্ষমতা ২৪ মেগাওয়াট। ভোটেকোশি নদীর বন্যায় এই দুটি প্রকল্পই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে গত সপ্তাহ থেকে কেন্দ্র দুটিতে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।
মার্কিন ডলারের বিনিময়ে ভারতের বিদ্যুৎ গ্রিড ব্যবহার করে এই দুই প্রতিষ্ঠান বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করেছিল।
নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠ বলেন, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা দুটি কেন্দ্রই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বিকল্প হিসেবে অন্য প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর সুযোগ দিতে ভারতকে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় এখন বিকল্প উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পগুলো কবে নাগাদ স্বাভাবিক উৎপাদনে ফিরবে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন হলেও বাজারে হঠাৎ করে বড় ধরনের মূল্যবৃদ্ধির চাপ তৈরি হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তার মতে, দীর্ঘ ১১ বছর সরকারি কর্মচারীদের বেতন সমন্বয় করা হয়নি। বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় দীর্ঘ সময় পর বেতন সমন্বয়ের সিদ্ধান্ত যৌক্তিক।
৪ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় বেতনকাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশাবলিও অনুমোদন করা হয়েছে। নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকর হবে গত ১ জুলাই থেকে। তবে পুরো বেতনকাঠামো একসঙ্গে কার্যকর না হয়ে আগামী দুই বছরের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
৬ ঘণ্টা আগে

দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী রোববার নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার। এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। ফলে নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান এখন সময়ের ব্যাপার।
৮ ঘণ্টা আগে

ভূমিকম্প কখন আঘাত হানবে, তা আগে থেকে নির্ভুলভাবে বলে দেওয়ার সুযোগ এখনো তৈরি হয়নি। তাই আকস্মিক এই দুর্যোগ মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি নেওয়ার ওপর জোর দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ভূমিকম্প বলে-কয়ে আসে না। মুহূর্তের মধ্যে ভূমি কাঁপিয়ে বিস্তীর্ণ জনপদে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। বাংলাদেশও ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। এ কারণে দুর্যোগ আঘাত হানার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
১৪ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে শিক্ষাবৃত্তি দিয়ে আসছে ডাচ্-বাংলা ব্যাংক। উচ্চমাধ্যমিক থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের সহায়তার ধারাবাহিকতায় এবার ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।
১৬ ঘণ্টা আগে

ভারতের রেলপথে তীব্র যানজটের কারণে কয়লা পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে সাময়িক প্রভাব পড়েছে। দেশটির গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে স্বাভাবিকের তুলনায় কম কয়লা পৌঁছানোয় উৎপাদন সমন্বয় করতে হচ্ছে। ফলে বাংলাদেশে ওই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ কিছুটা কমেছে বলে জানিয়েছে আদানি পাওয়ার।
১ দিন আগে

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও সংশ্লিষ্ট কাঁচামালের দাম বেড়ে যাওয়ার প্রভাব এবার পড়েছে দেশের ভোজ্যতেলের বাজারে। এরই মধ্যে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে বাজারে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা।
১ দিন আগে

দেশে সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া বিদ্যুৎ সংকট নিয়ে আশার কথা শুনিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে দেশের বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হতে পারে। গ্যাস সরবরাহের ঘাটতি, বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহব্যবস্থায় সাময়িক বিপর্যয়ের কারণে সংকট তীব্র হয়েছে বলে জানান তিনি।
১ দিন আগে