
রিপোর্টার

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে শিক্ষাবৃত্তি দিয়ে আসছে ডাচ্-বাংলা ব্যাংক। উচ্চমাধ্যমিক থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের সহায়তার ধারাবাহিকতায় এবার ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।
উচ্চমাধ্যমিক পর্যায়ে দুই বছর পড়াশোনার জন্য এই বৃত্তি দেওয়া হবে। যোগ্য ও আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর ২০২৬।
কারা আবেদন করতে পারবেন
ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তির জন্য শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। সিটি করপোরেশন এলাকার স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের চতুর্থ বিষয় বাদ দিয়ে জিপিএ-৫ থাকতে হবে। জেলা শহর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণদের ক্ষেত্রেও একইভাবে চতুর্থ বিষয় বাদে জিপিএ-৫ প্রয়োজন হবে।
তবে গ্রামীণ ও অনগ্রসর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ফলাফলের শর্ত কিছুটা শিথিল করা হয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৮৩ থাকতে হবে।
বৃত্তির ক্ষেত্রে বিশেষ নীতিমালা
শুধু ভালো ফল করলেই বৃত্তির জন্য যোগ্য হওয়া যাবে না; ব্যাংকের নির্ধারিত কিছু বিশেষ শর্তও পূরণ করতে হবে। সরকারি বৃত্তি ছাড়া অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা ডাচ্-বাংলা ব্যাংকের এই বৃত্তির জন্য বিবেচিত হবেন না।
এ ছাড়া বৃত্তির সুযোগ বণ্টনের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে গ্রামীণ ও অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের। মোট বৃত্তির ৯০ শতাংশ এসব এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে।
নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতেও নির্দিষ্ট ব্যবস্থা রাখা হয়েছে। ব্যাংকের ঘোষণা অনুযায়ী, মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্রীদের দেওয়ার কথা রয়েছে।
দুই বছর কী পরিমাণ সহায়তা পাবেন
ডাচ্-বাংলা ব্যাংকের এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা এইচএসসি পর্যায়ে দুই বছর আর্থিক সহায়তা পাবেন। প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হবে।
মাসিক বৃত্তির পাশাপাশি শিক্ষার্থীদের পাঠ্য উপকরণের জন্য বছরে ২ হাজার ৫০০ টাকা এবং পোশাক-পরিচ্ছদের জন্য বছরে ১ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।
অর্থাৎ উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার সময় নিয়মিত বৃত্তির পাশাপাশি শিক্ষা উপকরণ ও পোশাকের জন্যও আলাদা আর্থিক সহায়তা পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা।
যেভাবে আবেদন করতে হবে
যোগ্য শিক্ষার্থীদের নির্ধারিত প্রক্রিয়ায় অনলাইনে আবেদন করতে হবে। এজন্য ডাচ্-বাংলা ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
আবেদনের সময় প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি জমা দিতে হবে। এর মধ্যে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এবং এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।
আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। সরাসরি, ডাকযোগে কিংবা কুরিয়ারযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের জন্য এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় ৪ সেপ্টেম্বর
ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তির জন্য অনলাইনে আবেদন করার শেষ সময় ৪ সেপ্টেম্বর ২০২৬। তাই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পাশাপাশি আবেদনে দেওয়া তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সঠিকভাবে সংযুক্ত করার বিষয়ে সতর্ক থাকতে হবে।
প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা ২২ সেপ্টেম্বর ২০২৬ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
প্রাথমিকভাবে নির্বাচিতদের পরবর্তী ধাপ
প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের এরপর কাগজপত্রের সত্যতা যাচাইয়ের প্রক্রিয়ায় অংশ নিতে হবে। এজন্য ডাচ্-বাংলা ব্যাংকের ওয়েবসাইট থেকে ‘Primary Selection Letter’ এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপিসহ প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে ব্যাংকের যেকোনো শাখা অথবা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হতে হবে।
এই যাচাই কার্যক্রম ২৩ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে।
চূড়ান্ত ফলাফল যেভাবে জানা যাবে
প্রাথমিক বাছাই ও প্রয়োজনীয় যাচাই প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল ডাচ্-বাংলা ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
তাই আবেদনকারী শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখার পাশাপাশি আবেদন, প্রাথমিক বাছাই এবং কাগজপত্র যাচাইয়ের গুরুত্বপূর্ণ তারিখগুলো মনে রাখা প্রয়োজন।
উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার সময় আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে এমন মেধাবী শিক্ষার্থীদের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের এই বৃত্তি গুরুত্বপূর্ণ একটি সুযোগ হতে পারে। যোগ্য শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৮ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
১০ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
১০ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে