
রিপোর্টার

আল-ইত্তিফাকের বিপক্ষে জয়টা ছিল অবিশ্বাস্য। শুরুতে ২-০ গোলে পিছিয়ে পড়া, তার ওপর ১০ জনের দলে পরিণত হওয়া—সব মিলিয়ে আল-নাসরের সামনে তখন ম্যাচে ফেরাটাই কঠিন মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই অসম্ভব পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর জয় তুলে নেয় দলটি। আর এই জয়ের পরই নতুন করে আলোচনায় এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
সৌদি গণমাধ্যম ব্যক্তিত্ব খালিদ আল-শানিফ দাবি করেছেন, আল-নাসরের এমন অসাধারণ জয় রোনালদোকে ভীষণভাবে আবেগপ্রবণ করে তুলেছিল। ম্যাচ শেষে ড্রেসিংরুমে নিজেকে আর সামলাতে পারেননি পর্তুগিজ তারকা। ফুঁপিয়ে কেঁদেছেন ৪১ বছর বয়সী এই ফুটবলার—এমনটাই দাবি করেছেন আল-শানিফ।
মঙ্গলবার চলতি মৌসুমে প্রথমবার আল-নাসরের শুরুর একাদশে জায়গা পান রোনালদো। তবে প্রথমার্ধের পর আর মাঠে দেখা যায়নি তাকে। তার পরিবর্তে আবদুল্লাহ আল-খাইবারিকে মাঠে নামানো হয়।
এর আগে ম্যাচে বড় ধাক্কা খায় আল-নাসর। প্রতিপক্ষ আল-ইত্তিফাকের কাছে ২-০ গোলে পিছিয়ে পড়ে দলটি। পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে যখন আল-নাসর ১০ জনের দলে পরিণত হয়। এমন অবস্থায় রোনালদোকেও প্রথমার্ধ শেষ হওয়ার পর মাঠ থেকে তুলে নেওয়া হয়।
সৌদি সাংবাদিক খালিদ আল-শানিফ তার ‘দোরিনা গাইর’ অনুষ্ঠানে বলেন, রোনালদো শারীরিকভাবে পুরোপুরি ফিট না থাকায় প্রথমার্ধের পর মাঠ ছাড়ার অনুরোধ নিজেই করেছিলেন। তবে ম্যাচের শেষদিকে আল-নাসরের অবিশ্বাস্য জয় তাকে আবেগে ভাসিয়ে দেয়। দলের এই অসাধারণ প্রত্যাবর্তনের পর ড্রেসিংরুমে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি—এমনটাই দাবি আল-শানিফের।
অবশ্য রোনালদোকে মাঠ থেকে তুলে নেওয়ার বিষয়ে আল-নাসর ম্যানেজার আঞ্জে পস্তেকোগলুর বক্তব্য কিছুটা ভিন্ন। তার মতে, রোনালদোর জন্য আগে থেকেই ৪৫ মিনিট খেলার পরিকল্পনা করা হয়েছিল।
পস্তেকোগলু জানান, প্রথম ম্যাচে রোনালদো ৩০ মিনিট খেলেছিলেন। এবার ধীরে ধীরে তার ফিটনেস ফিরিয়ে আনার লক্ষ্যেই ৪৫ মিনিট খেলার পরিকল্পনা করা হয়। তাই প্রথমার্ধের পর তাকে তুলে নেওয়া ছিল পরিকল্পনারই অংশ।
তবে ম্যাচের পরিস্থিতি বদলে যাওয়ায় রোনালদো আরও কিছুক্ষণ মাঠে থাকতে চেয়েছিলেন বলেও জানান পস্তেকোগলু। আল-নাসর যখন ২-০ গোলে পিছিয়ে ছিল, তখন রোনালদোর আরও খেলার আগ্রহ ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে মাঠ থেকে তুলে নেওয়াকেই সঠিক সিদ্ধান্ত মনে করেছেন আল-নাসর কোচ।
একদিকে রোনালদোর আবেগঘন কান্নার দাবি, অন্যদিকে কোচের ভিন্ন ব্যাখ্যা সব মিলিয়ে আল-ইত্তিফাকের বিপক্ষে আল-নাসরের এই ম্যাচের পর নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন পর্তুগিজ মহাতারকা। দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের সঙ্গে রোনালদোর আবেগও এখন ফুটবলভক্তদের আগ্রহের কেন্দ্রে।

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির অধ্যায় শেষ হওয়ার পর এখন জাতীয় দলের সামনে নতুন এক প্রশ্ন মেসির হাতে থাকা অধিনায়কের আর্মব্যান্ড এবার উঠবে কার হাতে? কিংবদন্তি এই তারকার জায়গা কেউ পূরণ করতে পারবেন না, সেটি স্পষ্ট। তবে মাঠে নেতৃত্ব দেওয়ার জন্য তো একজনকে সামনে আসতেই হবে। আর সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা নামটি হলো ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো।
৮ ঘণ্টা আগে

বিশ্বকাপে ব্রাজিলকে হারিয়ে নরওয়ের ঐতিহাসিক জয়ের স্মৃতি এখনো তাজা আরলিং হালান্ডের মনে। সেই ম্যাচে জোড়া গোল করে নরওয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই তারকা স্ট্রাইকার। সময় পেরিয়ে গেলেও বিশেষ সেই ম্যাচের কথা ভুলে যাননি তিনি। বরং এবার ব্রাজিলকে হারানোর প্রসঙ্গ উঠতেই মজার ছলে প্রতিপক্ষের কাছে ‘দুঃখ প্রকাশ’ করলেন নরওয়ের এই তারকা।
৮ ঘণ্টা আগে

মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামি ও আটলান্টা ইউনাইটেডের মধ্যকার ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলের সমতায়। শনিবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে পারেনি লিওনেল মেসির দল।
১০ ঘণ্টা আগে

চীনের মকিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে দুর্দান্ত জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই চাইনিজ তাইপেকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসের বার্তা দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
১ দিন আগে

দীর্ঘদিনের আর্থিক সংকট, মাঠ পুনর্নির্মাণ এবং নানা ধরনের অবকাঠামোগত জটিলতার মধ্যেও ঘুরে দাঁড়িয়ে নতুন এক ইতিহাস তৈরি করেছে স্প্যানিশ ফুটবলের অন্যতম বড় ক্লাব এফসি বার্সেলোনা। ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো এক মৌসুমে আয় ১ বিলিয়ন ইউরোর সীমা অতিক্রম করেছে।
১ দিন আগে

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দুই ম্যাচে পরাজয়ের পর বাংলাদেশের মূল পর্বে খেলার সম্ভাবনা অনেকটাই কঠিন হয়ে পড়েছে। এর মধ্যেই বড় ধাক্কা এসেছে দলের কোচিং স্টাফে। ভারতের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামার আগেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ জেরাড জোন্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২ দিন আগে

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। আলবিসেলেস্তের জার্সিতে দীর্ঘ ও সোনালি অধ্যায়ের পর তার বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। ইতোমধ্যে মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচসহ বেশ কিছু আয়োজন নিয়ে আলোচনা শুরু হয়েছে।
২ দিন আগে

ফুটবল, ক্রিকেট ও টেনিস তিন খেলাতেই আজ রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামবে লিভারপুল। লা লিগায় বেতিসের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। পাশাপাশি নারী এশিয়া কাপ ও ইউএস ওপেনের ম্যাচও রয়েছে আজকের সূচিতে।
২ দিন আগে

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের ঘোষণা এসেছে মাঠের ভেতর থেকে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে আর্জেন্টিনার জার্সিতে তাঁর দুই দশকেরও বেশি সময়ের অসাধারণ পথচলা এবং বর্ণিল ক্যারিয়ারকে এবার মাঠেই বিশেষভাবে স্মরণ করতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মেসির বিদায়ী অধ্যায়কে সম্মান জানাতে দেশের সব ঘরোয়া ফুটবল ম্যাচে নেওয়া হয়েছে ব্যতিক্রমী উদ্যোগ।
৩ দিন আগে