
রিপোর্টার

সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি, প্রচার এবং বাণিজ্যিকভাবে বিক্রির অভিযোগে সুমাইয়া সাঈদ (২৫) নামের এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও তার প্রধান সহযোগী খাজা সাকলাইন ফারুককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই ঘটনায় সুমাইয়ার বাবা মো. আবু সাঈদকেও মামলার আসামি করা হয়েছে।
ডিবি জানিয়েছে, মেয়ের অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে জানার পরও তাতে বাধা না দিয়ে সম্মতি দেওয়া এবং ওই কর্মকাণ্ড থেকে অর্জিত অর্থ গ্রহণের অভিযোগ রয়েছে তার বাবার বিরুদ্ধে।
ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি দল রাজধানীর ভাটারা ও বাড্ডা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে সুমাইয়া ও তার সহযোগীকে গ্রেফতার করে।
গোয়েন্দা সূত্র জানায়, গত ১০ আগস্ট নিয়মিত সাইবার নজরদারি চালানোর সময় সুমাইয়ার ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম অ্যাকাউন্টে অশ্লীল কনটেন্ট এবং সেগুলো বিক্রির প্রচারণার বিষয়টি নজরে আসে। পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন গোয়েন্দারা।
তদন্তে জানা যায়, একটি চক্রের মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করে তা অর্থের বিনিময়ে গ্রাহকদের সরবরাহ করা হতো। এর জন্য বিকাশ ও নগদের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ গ্রহণ করা হতো।
গোয়েন্দারা আরও জানান, গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের প্যাকেজের প্রচারণাও চালানো হতো। এর মধ্যে ৩ হাজার ৫০০ টাকায় ‘লাইফটাইম প্যাকেজ’ দেওয়ার বিজ্ঞাপনও প্রচার করা হয়েছিল।
ডিজিটাল নজরদারির মাধ্যমে সুমাইয়ার অবস্থান নিশ্চিত করার পর গত ১১ আগস্ট রাতে ভাটারা থানা এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালায় ডিবি। সেখান থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স ও একটি ওয়ানপ্লাস স্মার্টফোন জব্দ করা হয়।
পরে সুমাইয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তার প্রধান সহযোগী খাজা সাকলাইন ফারুককে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে গোয়েন্দা কর্মকর্তারা জানান, সুমাইয়া ও তার সহযোগীরা মিলে একটি সংঘবদ্ধ চক্র পরিচালনা করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তারা অশ্লীল কনটেন্ট প্রচার ও বিক্রির কার্যক্রম চালাতেন বলে তদন্তে উঠে এসেছে।
অন্যদিকে, সুমাইয়ার বাবা মেয়ের এসব কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকার পরও কোনো ধরনের বাধা দেননি বলে অভিযোগ রয়েছে। বরং মেয়ের অনৈতিক কর্মকাণ্ড থেকে অর্জিত অর্থ তিনি নিয়মিত গ্রহণ করতেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর আওতায় মামলা করা হয়েছে।
ঘটনার বিস্তারিত তদন্ত, এই চক্রের মূল নেটওয়ার্ক শনাক্ত এবং এর সঙ্গে জড়িত অন্য পলাতক সদস্যদের আইনের আওতায় আনতে গ্রেফতার দুজনকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

ঘরোয়া ক্রিকেটে প্রতিযোগিতা বাড়ানোর পাশাপাশি জাতীয় দলের পাইপলাইন আরও সমৃদ্ধ করতে নতুন কাঠামোয় যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের সংস্করণে আট বিভাগের দুটি করে দল মাঠে নামাবে বিসিবির টুর্নামেন্ট কমিটি। মূল দলের পাশাপাশি থাকবে ‘এনসিএল সেকেন্ড ইলেভেন’ নামের আরেকটি দল। একই সঙ্গে দুই দলের মধ্যে ক্রিকেটারদের ওঠানামার সুযোগও রাখা হয়েছে। অর্থাৎ মূল দলের ক্রিকেটারদের জায়গা ধরে রাখতে যেমন নিয়মিত পারফর্ম করতে হবে, তেমনি সেকেন্ড ইলেভেনে থাকা ক্রিকেটারদের জন্যও ভালো খেলে মূল দলে উঠে আসার সুযোগ থাকবে।
২২ ঘণ্টা আগে

ফোনে ইন্টারনেটের গতি কমে গেলে দ্রুত সমাধানের জন্য নানা ধরনের পরামর্শ অনুসরণ করেন ব্যবহারকারীরা। কেউ রাউটার বন্ধ করে আবার চালু করেন, কেউ মোবাইল ডাটা অফ-অন করেন। আবার অনেকের মুখে শোনা যায়, ফোনের ব্লুটুথ বন্ধ করে দিলেই নাকি ওয়াই-ফাইয়ের গতি বেড়ে যায়। কিন্তু এই প্রচলিত ধারণার পেছনে আসলে কতটা সত্যতা রয়েছে?
১ দিন আগে

ক্যাম্পাসকে শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও ভবিষ্যৎ গড়ার অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত শিক্ষার্থীদের স্বার্থ, তাদের ন্যায্য দাবি এবং একটি সুন্দর একাডেমিক পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো।
১ দিন আগে

রাজধানীর সরকারি বাঙলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরাসরি পাশে দাঁড়িয়েছেন বাঙলা কলেজ ছাত্রদল শাখার আহ্বায়ক মো. মোখলেছুর রহমান।
২ দিন আগে

বিদেশ ভ্রমণের ইচ্ছা থাকলেও অনেকের কাছে বড় বাধা হয়ে দাঁড়ায় খরচ। তবে পরিকল্পনা একটু গুছিয়ে করতে পারলে তুলনামূলক কম বাজেটেও ঘুরে আসা সম্ভব প্রতিবেশী দেশ ভারতের কলকাতা থেকে। বাংলাদেশ থেকে স্থলপথে বেনাপোল–পেট্রাপোল হয়ে কলকাতা যাওয়া যায়। পাঁচ দিনের একটি পরিকল্পনা করেই শহরটির ঐতিহাসিক স্থাপনা, ধর্মীয় স্থান, কেনাকাটার জনপ্রিয় জায়গা এবং মুখরোচক খাবারের স্বাদ নেওয়া সম্ভব।
২ দিন আগে

গরমের দিনে স্বস্তির ঘুমের জন্য অনেকেই রাতভর এয়ার কন্ডিশনার বা এসি চালিয়ে রাখেন। কিন্তু সারারাত এসি চললে বিদ্যুৎ বিল বেড়ে যাবে কিংবা যন্ত্রটি দ্রুত নষ্ট হয়ে যাবে—এমন ধারণা অনেকের মধ্যেই রয়েছে। বাস্তবে শুধু দীর্ঘ সময় এসি চালু থাকাই বড় সমস্যা নয়। বরং সঠিক রক্ষণাবেক্ষণের অভাব, অপরিষ্কার ফিল্টার, অতিরিক্ত কম তাপমাত্রায় এসি চালানো কিংবা বৈদ্যুতিক সংযোগে ত্রুটির কারণে যন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে কমে যেতে পারে কুলিংয়ের কার্যকারিতা এবং বেড়ে যেতে পারে বিদ্যুৎ খরচ।
২৯ আগস্ট ২০২৬

পূর্ণ সূর্যগ্রহণের রোমাঞ্চকর দৃশ্যের স্মৃতি কাটতে না কাটতেই আকাশে দেখা দিতে যাচ্ছে আরেকটি বিরল মহাজাগতিক ঘটনা। আজ রাতে শুরু হবে আংশিক চন্দ্রগ্রহণ। গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে পৃথিবীর গাঢ় ছায়া চাঁদের প্রায় ৯৬ শতাংশ অংশ ঢেকে ফেলবে। তখন চাঁদের সামান্য যে অংশ ছায়ার বাইরে থাকবে, সেখানে ম্লান কমলা কিংবা রক্তিম আভা দেখা দিতে পারে।
২৮ আগস্ট ২০২৬

আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মারা গেছেন। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯ আগস্ট ২০২৬

একটি অ্যাপই ডেকে আনতে পারে বড় বিপদ! মোবাইলে সুবিধার জন্য ইনস্টল করা কোনো অ্যাপই হয়ে উঠতে পারে আপনার ব্যক্তিগত তথ্য চুরির কারণ। বর্তমানে মোবাইল ফোনে ব্যাংকিং, কেনাকাটা, বিনোদনসহ নানা গুরুত্বপূর্ণ কাজ করা হয়। ফলে ফোনে থাকা ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্যের পরিমাণও দিন দিন বাড়ছে। আর এই সুযোগই কাজে লাগাচ্ছে সাইবার অপরাধীরা।
১৫ আগস্ট ২০২৬