
রিপোর্টার

নারীদের গণপরিবহনে যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন করতে রাজধানী ঢাকায় বিশেষ বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। সেদিন বিকেলে যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল শুরু হলেও বুধবার থেকে পূর্ণাঙ্গভাবে চালু হবে ‘মহিলা বাস সার্ভিস’।
প্রাথমিকভাবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাস নামানো হবে। রাজধানীর পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামে আরও চারটি বাস চালানোর পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে প্রথম ধাপে নারীদের জন্য বিশেষ এই সেবায় ১৪টি বাস চলাচল করবে।
বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা জানিয়েছেন, মঙ্গলবার সকালে উদ্বোধনের পর বিকেলে যাত্রী পাওয়া গেলে বাস চলবে। তবে পরদিন বুধবার থেকে নিয়মিতভাবে সেবাটি পরিচালনা করা হবে। ভবিষ্যতে যাত্রী চাহিদা ও পরিস্থিতি বিবেচনায় বাসের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।
বিশেষ এই বাসগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো এর গোলাপি রং। বাসের গায়ে স্পষ্টভাবে লেখা থাকবে ‘মহিলা বাস সার্ভিস’। শুধু যাত্রীই নয়, এসব বাসের চালক ও চালকের সহকারীও নারী থাকবেন।
কোন কোন রুটে চলবে নারী বাস
বিআরটিসির নথি অনুযায়ী, রাজধানীর বিভিন্ন প্রান্তকে সংযুক্ত করে একাধিক রুট নির্ধারণ করা হয়েছে। মতিঝিল বাস ডিপোর অধীনে থাকবে দুটি রুট।
নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল রুটে বাস চলবে কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত।
অন্যদিকে তালতলা-মতিঝিল রুটে বাস চলবে তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিল পর্যন্ত।
ডেমরা, মিরপুর ও নারায়ণগঞ্জেও থাকবে সেবা
যাত্রাবাড়ী বাস ডিপোর অধীনে ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও রুটে চলবে বিশেষ বাস। এই রুটে ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে বাস জিপিও পর্যন্ত যাবে।
কল্যাণপুর বাস ডিপোর অধীনে নির্ধারিত হয়েছে মিরপুর-১০-মতিঝিল রুট। এ পথে মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে পৌঁছাবে বাস।
মিরপুর বাস ডিপোর অধীনে থাকবে আরও দুটি রুট। এর মধ্যে মিরপুর-মতিঝিল রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত বাস চলবে।
অন্য রুটটি মিরপুর-১২-মতিঝিল। এ পথে মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে যাবে বাস।
এ ছাড়া নারায়ণগঞ্জ-ঢাকা রুটেও বিশেষ বাস থাকবে। চাষাড়া, শিমরাইল, স্টেডিয়াম, বালুঘাট, ভূঁইঘর, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলি ও গুলিস্তান হয়ে বাসটি মতিঝিলে চলাচল করবে।
মোহাম্মদপুর ও উত্তরা থেকেও সরাসরি মতিঝিল
মোহাম্মদপুর বাস ডিপোর অধীনে থাকবে মোহাম্মদপুর-মতিঝিল রুট। এই রুটে মোহাম্মদপুর, শংকর, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে চলবে বাস।
জোয়ারসাহারা বাস ডিপোর বাস চলবে আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে। আব্দুল্লাহপুর, আশপুর, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে বাসটি মতিঝিলে যাবে।
অন্যদিকে গাজীপুর বাস ডিপোর অধীনে থাকবে গাজীপুর-বিমানবন্দর রুট। এই পথে গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর ও আশপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত বাস চলবে।
ঢাকার বাইরেও চালু হচ্ছে নারীদের বিশেষ বাস
শুধু রাজধানী নয়, ঢাকার বাইরেও এই বিশেষ বাস সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি বাস এবং চট্টগ্রামে কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলবে।
চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড়, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট, চৌমুহনী, আগ্রাবাদ, বারেক বিল্ডিং, ফ্রিপোর্ট ও কাটগড় হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে।
নারীদের নিরাপদ যাতায়াতেই মূল লক্ষ্য
বিআরটিসির এই উদ্যোগের মূল লক্ষ্য নারীদের গণপরিবহনে যাতায়াতকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করা। বিশেষ করে কর্মজীবী নারী, শিক্ষার্থী ও নিয়মিত গণপরিবহন ব্যবহারকারী নারীদের জন্য আলাদা এই সেবা কতটা কার্যকর হয়, সেটিই এখন দেখার বিষয়।
প্রাথমিক পর্যায়ে নির্ধারিত রুটে ১৪টি বাস দিয়ে কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার উদ্বোধনের পর বুধবার থেকে পূর্ণাঙ্গভাবে ‘মহিলা বাস সার্ভিস’ চালু হলে রাজধানীসহ নির্ধারিত এলাকাগুলোতে নারীদের গণপরিবহন ব্যবহারে নতুন একটি বিকল্প যুক্ত হবে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
১১ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
১৩ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
১৩ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৩ দিন আগে