
রাশিয়া গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দেশটির স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে। রাশিয়ার ফেডারেল নিরাপত্তা সংস্থা (এফএসবি) ওই কূটনীতিকের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রদান, গুপ্তচরবৃত্তি এবং নাশকতা কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনেছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে ব্রিটিশ রাষ্ট্রদূতকেও তলব করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার উদ্ধৃতি দিয়ে রুশ সংবাদ সংস্থা তাস জানায়, এফএসবির অভিযোগের ভিত্তিতে বহিষ্কার কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সংবাদে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ব্রিটিশ রাষ্ট্রদূতের গাড়ি মস্কোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে। তবে এ ঘটনায় ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য পাওয়া যায়নি।
রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে ওই কূটনীতিকের ছবি সম্প্রচারিত হয়েছে। সেখানে বলা হয়, তিনি আগস্ট মাসে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কৃত ছয় ব্রিটিশ কূটনীতিকের একজনের স্থলাভিষিক্ত হয়েছিলেন।
এই ঘটনার প্রেক্ষাপটে যুক্তরাজ্য ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের আরও অবনতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিবিসি জানায়, সম্প্রতি ব্রিটেন ইউক্রেনকে সরবরাহকৃত স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিষয়টি উল্লেখ করে ইউক্রেনের অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার জবাবে গত বৃহস্পতিবার দিনিপ্রো শহরে একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সিদ্ধান্ত নেন।
যুক্তরাজ্য ও রাশিয়ার সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ। গুপ্তচরবৃত্তি এবং সামরিক সহায়তা নিয়ে দুই দেশের মধ্যে চলমান বিরোধের প্রেক্ষিতে এই বহিষ্কারের ঘটনা নতুন মাত্রা যোগ করল। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এ ঘটনায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছেন।

প্রবাসী বাংলাদেশিদের জন্য আজ ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের সৌদি রিয়ালের সর্বশেষ বিনিময় হার তুলে ধরা হয়েছে। দেশে টাকা পাঠানোর আগে সৌদি রিয়ালের বর্তমান দর জেনে নেওয়া প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ মুদ্রার বিনিময় হার যেকোনো সময় কমতে বা বাড়তে পারে।
৭ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিদেশে কঠোর পরিশ্রম করে আয় করা অর্থ দেশে পাঠিয়ে পরিবার ও দেশের অর্থনীতিতে অবদান রাখছেন তারা। প্রবাসীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকার বিপরীতে সর্বশেষ দর তুলে ধরা হলো।
৭ ঘণ্টা আগে

দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক এবার পরিণতি পেতে যাচ্ছে। ভারতীয় ক্রিকেটার রিংকু সিং ও সমাজবাদী পার্টির নেত্রী প্রিয়া সরোজের বিয়ের তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৪ ডিসেম্বর ভারতের লখনউয়ের একটি হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
৮ ঘণ্টা আগে

মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিতের বিপরীতে বাংলাদেশি টাকার বর্তমান বিনিময় হার নিয়ে প্রবাসী বাংলাদেশি ও দেশটিতে ভ্রমণকারীদের আগ্রহ রয়েছে। বিশেষ করে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আগে রিঙ্গিতের বর্তমান মূল্য জানতে চান।
৯ ঘণ্টা আগে

সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুর ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার গুরুত্বপূর্ণ। দেশে পরিবার-পরিজনের কাছে টাকা পাঠানোর আগে অনেকেই জানতে চান, আজ ১ সিঙ্গাপুর ডলারে বাংলাদেশি কত টাকা পাওয়া যাচ্ছে।
৯ ঘণ্টা আগে

ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬: প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি রিয়ালের বিনিময় হারের নতুন আপডেট প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টার হিসাবে সৌদি আরবে ১ রিয়ালের বিনিময় মূল্য ধরা হয়েছে ৩২ টাকা ৬৩ পয়সা। এর আগের দিন সোমবার ১৪ সেপ্টেম্বর ১ সৌদি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৬৯ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের রেটে সামান্য পরিবর্তন এসেছে।
১ দিন আগে

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ আবারও বিয়ে করেছেন। ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলীয় ব্যবসায়ী ক্যামেরন ওরেইলিকে রোববার বিয়ে করেন জেমিমা।
১ দিন আগে

সৌদি আরবসহ বিভিন্ন দেশে থাকা প্রবাসীদের জন্য প্রতিদিনের মুদ্রার বিনিময় হার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দিনের ব্যবধানে কিংবা একই দিনে মুদ্রার বিনিময় মূল্যে পরিবর্তন আসতে পারে। তাই দেশে টাকা বা রেমিট্যান্স পাঠানোর আগে সংশ্লিষ্ট দিনের হালনাগাদ রেট জেনে নেওয়া হলে প্রবাসীরা তুলনামূলকভাবে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন।
২ দিন আগে

দেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনেই দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী, প্রতি ডলার ১২৩ টাকা ধরে এই অর্থের পরিমাণ দাঁড়ায় ১৭ হাজার ৫৫২ কোটি ১০ হাজার টাকা।
২ দিন আগে