
রিপোর্টার

২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচগুলোর একটি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার সেমিফাইনাল। বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের এই মহারণ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শুরু হবে ফাইনালে ওঠার লড়াই। তবে শুধু লিওনেল মেসি, হ্যারি কেন কিংবা দুই দলের তারকা ফুটবলারদের দিকেই নয়, এবার বিশেষ নজর থাকবে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারির ওপরও।
এই হাইভোল্টেজ সেমিফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ আন্তর্জাতিক রেফারি ইসমাইল এলফাত। বিশ্ব ফুটবলের অন্যতম ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার এই ম্যাচে তার প্রতিটি বাঁশি, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি কার্ড ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
৪৪ বছর বয়সী ইসমাইল এলফাত চলতি বিশ্বকাপে ইতোমধ্যেই তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন। নেদারল্যান্ডস বনাম জাপান, স্পেন বনাম উরুগুয়ে এবং নরওয়ে বনাম ব্রাজিলের ম্যাচে দায়িত্ব পালন করে তিনি আলোচনায় এসেছেন। এই তিন ম্যাচে তিনি মোট ৯টি কার্ড দেখিয়েছেন। এর মধ্যে ৮টি ছিল হলুদ কার্ড এবং একটি ছিল সরাসরি লাল কার্ড।
বিশ্বকাপে তার দেখানো একমাত্র লাল কার্ডটি ছিল উরুগুয়ের অগুস্তিন কানোবিওর বিরুদ্ধে। স্পেনের বিপক্ষে ম্যাচের শেষ দিকে পাউ কুবার্সির ওপর বিপজ্জনক ট্যাকলের কারণে তাকে মাঠ ছাড়তে হয়। তবে সেই ম্যাচে আরও কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে ইনিয়াকি উইলিয়ামসের ওপর রদ্রিগো বেনতানকুরের ফাউলের ঘটনায় কেবল হলুদ কার্ড দেখানোয় স্প্যানিশ সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা দেখা দেয়।
নরওয়ে ও ব্রাজিলের ম্যাচেও ভিডিও সহকারী রেফারির সহায়তায় নিজের সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছিল এলফাতকে। ম্যাচ চলাকালে ব্রাজিলের ফরোয়ার্ড মাথেউস কুনিয়া পেনাল্টি বক্সে ফাউলের শিকার হলেও প্রথমে তিনি খেলা চালিয়ে যেতে বলেন। পরে ভিডিও সহকারী রেফারির পরামর্শে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ব্রাজিলকে পেনাল্টি দেন। যদিও সেই সুযোগ থেকে গোল করতে পারেনি ব্রাজিল।
আর্জেন্টিনার সঙ্গে ইসমাইল এলফাতের সম্পর্কও নতুন নয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে তিনি চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ২০২৩ সালের লিগস কাপের ফাইনালেও দায়িত্বে ছিলেন, যেখানে লিওনেল মেসির নেতৃত্বে ইন্টার মায়ামি নিজেদের ইতিহাসে প্রথম শিরোপা জিতেছিল। ফলে আর্জেন্টিনার বড় ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা তার রয়েছে।
মরক্কোর কাসাব্লাঙ্কায় জন্ম নেওয়া ইসমাইল এলফাত মাত্র ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। শুরুতে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলেও পরে রেফারিংকেই নিজের পেশা হিসেবে বেছে নেন। দীর্ঘ পরিশ্রমের পর ২০১৬ সালে তিনি আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পান এবং এরপর থেকে নিয়মিত বড় বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে দায়িত্ব পালন করে আসছেন।
বিশ্বকাপের পাশাপাশি কোপা আমেরিকা, কনকাকাফ গোল্ড কাপ, অলিম্পিক গেমস, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ আসরেও ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। কাতার বিশ্বকাপের পর এটি তার দ্বিতীয় বিশ্বকাপ, যেখানে আবারও গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন তিনি।
এই হাইভোল্টেজ সেমিফাইনালে ইসমাইল এলফাতকে সহায়তা করবেন যুক্তরাষ্ট্রের সহকারী রেফারি কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন ইতালির মাউরিজিও মারিয়ানি।
আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াই মানেই ইতিহাস, আবেগ, নাটকীয়তা এবং বিতর্ক। অতীতের অসংখ্য স্মরণীয় ঘটনার সাক্ষী এই দুই দলের মুখোমুখি লড়াই। তাই এবারের সেমিফাইনালেও ফুটবলারদের পারফরম্যান্সের পাশাপাশি রেফারির প্রতিটি সিদ্ধান্ত থাকবে কোটি কোটি দর্শকের নজরে। একটি বাঁশি, একটি কার্ড কিংবা একটি পেনাল্টির সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো ম্যাচের চিত্র এবং নির্ধারণ করে দিতে পারে কে উঠবে ২০২৬ বিশ্বকাপের মহাফাইনালে।

ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য আজ রয়েছে ব্যস্ত ক্রীড়াসূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার কেপটাউন টেস্টের পঞ্চম দিনের খেলাও অনুষ্ঠিত হবে।
৩ দিন আগে

লা লিগার চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে টেলিভিশনের পাশাপাশি মোবাইলেও সরাসরি দেখা যাবে হাইভোল্টেজ লড়াইটি।
২৫ অক্টোবর ২০২৬

ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার কারণে আগের দিনের দর্শক আয়োজন বাতিল হলেও নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়িয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় আমেরিকান ফুটবল লিগ এনএফএলের ম্যাচ। রোববার (২৫ অক্টোবর) প্যারিসের স্তাদ দ্য ফ্রঁস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পিটসবার্গ স্টিলার্স ও নিউ অরলিন্স সেইন্টস। ম্যাচ শুরুর সময় স্টেডিয়ামটি প্রায় দর্শকপূর্ণ ছিল। পরিস্থিতি বিবেচনায় মাঠ ও আশপাশে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।
২৫ অক্টোবর ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির টানা জয়ের ধারা থামিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। নিকোলাস জ্যাকসনের জোড়া গোলে নিজেদের মাঠ ভিলা পার্কে ২-১ ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। এই হারে চলতি লিগ মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারানোর পাশাপাশি প্রথম পরাজয়ের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি।
২৪ অক্টোবর ২০২৬

নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এ মাসে জাপান ও স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। দুই ম্যাচই অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে। ফলে ব্রাজিলের সমর্থকেরা বাংলাদেশ সময় বিকেলেই ম্যাচ দুটি উপভোগ করতে পারবেন।
১৩ অক্টোবর ২০২৬

এশিয়ার মাটিতে আবারও দেখা যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে চার জাতির ফুটবল আয়োজনে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান, আর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুর।
৪ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এস্তেভাও, পেদ্রো ও স্যামুয়েল লিনোর গোলে জয় নিশ্চিত করে দলটি। স্যামুয়েল লিনো করেছেন জোড়া গোল।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে থাকা ব্রাজিলকে পিছনে রেখেই দ্বিতীয়ার্ধের খেলায় নেমেছে ভারত। বিরতির পর শুরু হয়েছে ম্যাচের শেষ ৪৫ মিনিটের লড়াই।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে প্রথমবার মুখোমুখি হওয়া দুই দলের লড়াইয়ে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল।
৩ অক্টোবর ২০২৬