
রিপোর্টার

২০২৬ ফিফা বিশ্বকাপে একের পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম। ইংল্যান্ডকে নিয়ে তার আগের ভবিষ্যদ্বাণী নিয়ে ব্যাপক আলোচনা হওয়ার পর এবার তিনি নিশানা করেছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। তার দাবি, রাউন্ড অব ৩২-এ আফ্রিকার নবাগত দল কেপ ভার্দের কাছেই শেষ হয়ে যাবে লিওনেল মেসিদের বিশ্বকাপ যাত্রা।
বিশ্বকাপ চলাকালীন সময়েই আলোচনায় আসেন এই ঘানার তান্ত্রিক। ইংল্যান্ডের একটি ম্যাচের সময় গ্যালারিতে তাকে রহস্যজনকভাবে সাদা পাউডার ছিটাতে দেখা যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চর্চার জন্ম দেয়।
পরবর্তীতে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বোন্সাম দাবি করেন, তিনি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর কালো জাদুর অভিশাপ দিয়েছেন, যার কারণে ওই ম্যাচে কেইন গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে সেই ম্যাচে গোলশূন্য ছিলেন ইংল্যান্ড অধিনায়ক এবং ম্যাচটিও ড্রয়ে শেষ হয়। এরপর থেকেই নতুন করে আলোচনায় উঠে আসেন ঘানার এই তান্ত্রিক।
তবে এবার তিনি আরও বড় একটি ভবিষ্যদ্বাণী করেছেন। এক সাক্ষাৎকারে বোন্সাম বলেন, কেপ ভার্দেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বিদায় করবে। তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক।
যদিও কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচকে ঘিরে তিনি কোনো বিশেষ আচার-অনুষ্ঠান বা তথাকথিত কালো জাদুর আয়োজন করবেন কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি।
আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। নকআউট পর্বের এই ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।
এবারের বিশ্বকাপে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে আফ্রিকার দল কেপ ভার্দে। স্পেন ও সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করার পাশাপাশি উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে সমতা এনে সবাইকে চমকে দিয়েছে তারা। তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার প্রতিনিধিরা।
অন্যদিকে, দুর্দান্ত ছন্দে রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে লিওনেল মেসির দল। শিরোপা ধরে রাখার মিশনে থাকা আলবিসেলেস্তেদের এই ম্যাচে স্পষ্ট ফেভারিট হিসেবেই দেখা হচ্ছে।
তবে বিশ্বকাপের ইতিহাস বলছে, নকআউট পর্বে অনেক সময়ই পরিসংখ্যান ও পূর্বাভাসের কোনো মূল্য থাকে না। ছোট দলগুলোও বড় চমক দেখিয়েছে বহুবার। তাই ঘানার তান্ত্রিকের ভবিষ্যদ্বাণী বাস্তবে মিলবে, নাকি মাঠের পারফরম্যান্সই শেষ কথা বলবে, সেটাই এখন দেখার অপেক্ষা ফুটবল বিশ্বের।

ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য আজ রয়েছে ব্যস্ত ক্রীড়াসূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার কেপটাউন টেস্টের পঞ্চম দিনের খেলাও অনুষ্ঠিত হবে।
৩ দিন আগে

লা লিগার চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে টেলিভিশনের পাশাপাশি মোবাইলেও সরাসরি দেখা যাবে হাইভোল্টেজ লড়াইটি।
২৫ অক্টোবর ২০২৬

ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার কারণে আগের দিনের দর্শক আয়োজন বাতিল হলেও নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়িয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় আমেরিকান ফুটবল লিগ এনএফএলের ম্যাচ। রোববার (২৫ অক্টোবর) প্যারিসের স্তাদ দ্য ফ্রঁস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পিটসবার্গ স্টিলার্স ও নিউ অরলিন্স সেইন্টস। ম্যাচ শুরুর সময় স্টেডিয়ামটি প্রায় দর্শকপূর্ণ ছিল। পরিস্থিতি বিবেচনায় মাঠ ও আশপাশে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।
২৫ অক্টোবর ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির টানা জয়ের ধারা থামিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। নিকোলাস জ্যাকসনের জোড়া গোলে নিজেদের মাঠ ভিলা পার্কে ২-১ ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। এই হারে চলতি লিগ মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারানোর পাশাপাশি প্রথম পরাজয়ের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি।
২৪ অক্টোবর ২০২৬

নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এ মাসে জাপান ও স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। দুই ম্যাচই অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে। ফলে ব্রাজিলের সমর্থকেরা বাংলাদেশ সময় বিকেলেই ম্যাচ দুটি উপভোগ করতে পারবেন।
১৩ অক্টোবর ২০২৬

এশিয়ার মাটিতে আবারও দেখা যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে চার জাতির ফুটবল আয়োজনে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান, আর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুর।
৪ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এস্তেভাও, পেদ্রো ও স্যামুয়েল লিনোর গোলে জয় নিশ্চিত করে দলটি। স্যামুয়েল লিনো করেছেন জোড়া গোল।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে থাকা ব্রাজিলকে পিছনে রেখেই দ্বিতীয়ার্ধের খেলায় নেমেছে ভারত। বিরতির পর শুরু হয়েছে ম্যাচের শেষ ৪৫ মিনিটের লড়াই।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে প্রথমবার মুখোমুখি হওয়া দুই দলের লড়াইয়ে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল।
৩ অক্টোবর ২০২৬