
রিপোর্টার

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অপ্রত্যাশিত এক ঘটনার মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামিতে পৌঁছেই অধিনায়ক লিওনেল মেসিসহ পুরো আর্জেন্টিনা দলকে বিমানবন্দরে কড়া নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হয়েছে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক।
বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের কানসাসে নিজেদের বেস ক্যাম্প গড়েছে আর্জেন্টিনা। সেখান থেকেই বিভিন্ন শহরে গিয়ে ম্যাচ খেলছে লিওনেল স্কালোনির শিষ্যরা। শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দলটি মায়ামিতে পৌঁছালে বিমানবন্দরের নিয়মিত নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হিসেবে খেলোয়াড়দের নিরাপত্তা পরীক্ষা করা হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিমান থেকে নামার পর একে একে মেসিসহ সব ফুটবলারকে মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করা হচ্ছে। শুধু তাই নয়, দলের সদস্যদের বহন করা লাগেজও খুলে খুঁটিয়ে পরীক্ষা করেন নিরাপত্তাকর্মীরা।
তবে পুরো পরিস্থিতিতে লিওনেল মেসিকে ছিল বেশ স্বাভাবিক ও শান্ত। নিরাপত্তা কর্মীদের সঙ্গে সহযোগিতা করতে দেখা যায় তাকে। এমনকি সতীর্থদের তল্লাশির দৃশ্য দেখে এক পর্যায়ে হাসতেও দেখা যায় আর্জেন্টাইন অধিনায়ককে। মেসির সেই মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি প্রকাশের পর ফুটবল সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দল এবং বিশ্বের অন্যতম সেরা ফুটবলারদের এমন কড়া নিরাপত্তা তল্লাশির মুখে পড়া কিছুটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে।
অন্যদিকে অনেকের মত, যুক্তরাষ্ট্রের বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থায় কোনো ব্যক্তির পরিচয় বা তারকাখ্যাতির ভিত্তিতে আলাদা কোনো সুবিধা দেওয়া হয় না। নিরাপত্তা বিধি অনুযায়ী, সব যাত্রীকেই একই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় এবং আর্জেন্টিনা দলের ক্ষেত্রেও সেই নিয়মই অনুসরণ করা হয়েছে।
উল্লেখ্য, চলমান বিশ্বকাপের শুরু থেকেই আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধি দল, কর্মকর্তা এবং ফুটবলারদের নিরাপত্তা যাচাই নিয়ে এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা দেখা গেছে। মায়ামি বিমানবন্দরে মেসিদের তল্লাশির ঘটনা সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে।
তবে এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন কিংবা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
এদিকে নকআউট ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনা দলের মনোযোগ এখন পুরোপুরি মাঠের খেলায়। নিরাপত্তা তল্লাশির এই ঘটনা নিয়ে আলোচনা চললেও বিশ্বচ্যাম্পিয়নরা তাদের শিরোপা ধরে রাখার মিশনে পরবর্তী লড়াইয়ের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য আজ রয়েছে ব্যস্ত ক্রীড়াসূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার কেপটাউন টেস্টের পঞ্চম দিনের খেলাও অনুষ্ঠিত হবে।
৩ দিন আগে

লা লিগার চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বহুল প্রতীক্ষিত এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে টেলিভিশনের পাশাপাশি মোবাইলেও সরাসরি দেখা যাবে হাইভোল্টেজ লড়াইটি।
২৫ অক্টোবর ২০২৬

ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার কারণে আগের দিনের দর্শক আয়োজন বাতিল হলেও নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়িয়েছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় আমেরিকান ফুটবল লিগ এনএফএলের ম্যাচ। রোববার (২৫ অক্টোবর) প্যারিসের স্তাদ দ্য ফ্রঁস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পিটসবার্গ স্টিলার্স ও নিউ অরলিন্স সেইন্টস। ম্যাচ শুরুর সময় স্টেডিয়ামটি প্রায় দর্শকপূর্ণ ছিল। পরিস্থিতি বিবেচনায় মাঠ ও আশপাশে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।
২৫ অক্টোবর ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির টানা জয়ের ধারা থামিয়ে দিয়েছে অ্যাস্টন ভিলা। নিকোলাস জ্যাকসনের জোড়া গোলে নিজেদের মাঠ ভিলা পার্কে ২-১ ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। এই হারে চলতি লিগ মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারানোর পাশাপাশি প্রথম পরাজয়ের স্বাদ পেল ম্যানচেস্টার সিটি।
২৪ অক্টোবর ২০২৬

নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এ মাসে জাপান ও স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে কার্লো আনচেলত্তির দল। দুই ম্যাচই অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে। ফলে ব্রাজিলের সমর্থকেরা বাংলাদেশ সময় বিকেলেই ম্যাচ দুটি উপভোগ করতে পারবেন।
১৩ অক্টোবর ২০২৬

এশিয়ার মাটিতে আবারও দেখা যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। আগামী নভেম্বরে সিঙ্গাপুরে চার জাতির ফুটবল আয়োজনে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান, আর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুর।
৪ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিল। এস্তেভাও, পেদ্রো ও স্যামুয়েল লিনোর গোলে জয় নিশ্চিত করে দলটি। স্যামুয়েল লিনো করেছেন জোড়া গোল।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে থাকা ব্রাজিলকে পিছনে রেখেই দ্বিতীয়ার্ধের খেলায় নেমেছে ভারত। বিরতির পর শুরু হয়েছে ম্যাচের শেষ ৪৫ মিনিটের লড়াই।
৩ অক্টোবর ২০২৬

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চলছে ভারত ও পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের ঐতিহাসিক আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সিনিয়র পুরুষ জাতীয় দলের পর্যায়ে প্রথমবার মুখোমুখি হওয়া দুই দলের লড়াইয়ে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে ব্রাজিল।
৩ অক্টোবর ২০২৬