
রিপোর্টার

সৌদি আরবে কর্মরত লাখো প্রবাসী কর্মীর জন্য গুরুত্বপূর্ণ এবং স্বস্তিদায়ক একটি সিদ্ধান্ত নিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিটধারী বিদেশি কর্মীদের বৈধতা পুনর্বহাল এবং ওয়ার্ক পারমিট নবায়নের জন্য দেওয়া বিশেষ সুযোগের সময়সীমা আরও বাড়িয়ে ২০২৬ সালের শেষ দিন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
নতুন এই সিদ্ধান্তের ফলে নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে প্রবাসী কর্মী এবং তাদের নিয়োগকর্তারা অতিরিক্ত সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন। এতে করে যেসব প্রবাসী বিভিন্ন কারণে ওয়ার্ক পারমিট নবায়ন করতে পারেননি বা প্রশাসনিক জটিলতায় পড়েছিলেন, তারা নতুন করে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ ১২ মাসেরও বেশি আগে শেষ হয়ে গেছে, তাদের নিয়োগকর্তারা ২০২৬ সালের শেষ পর্যন্ত পারমিট নবায়ন কিংবা বৈধতা সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।
এছাড়া এমন অনেক কর্মী রয়েছেন, যারা কোনো প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পর ছয় মাস পার হয়ে গেলেও এখনো ওয়ার্ক পারমিট পাননি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তারাও এই বিশেষ সুবিধার আওতায় আসবেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমবাজারে শৃঙ্খলা বজায় রাখা, শ্রম আইন কার্যকরভাবে বাস্তবায়ন, নিয়োগকর্তা ও কর্মীদের অধিকার নিশ্চিত করা এবং অসম্পূর্ণ প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে বিপুলসংখ্যক প্রতিষ্ঠান ও প্রবাসী কর্মী তাদের কাগজপত্র নিয়মিত করার উদ্যোগ নিয়েছেন। ফলে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার বিশেষ সুবিধার মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে সৌদি কর্তৃপক্ষ নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে, নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন কিংবা নতুনভাবে ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। অন্যথায় সময়মতো বৈধতা সংশোধন না করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সৌদি শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।
অন্যদিকে, সৌদির শ্রমবাজার ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ‘কিওয়া’ সম্প্রতি নতুন নির্দেশনা জারি করেছে। সেখানে বলা হয়েছে, যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের তথ্য ধাপে ধাপে নিয়োগকর্তার রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হবে।
তবে কোনো কর্মীর নাম রেকর্ড থেকে বাদ গেলেও বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া তাকে নিয়োগ দেওয়ার সময় সৃষ্ট আর্থিক দায়ভার নিয়োগকর্তাকেই বহন করতে হবে বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।
এ কারণে সৌদি কর্তৃপক্ষ নিয়োগকর্তা এবং প্রবাসী কর্মীদের দ্রুত বকেয়া ফি পরিশোধ, ওয়ার্ক পারমিট নবায়ন এবং প্রয়োজন হলে কর্মী স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দিয়েছে। এতে ভবিষ্যতে আইনি জটিলতা, জরিমানা, চাকরি হারানোর ঝুঁকি এবং কর্মসংস্থানসংক্রান্ত বিভিন্ন সমস্যার আশঙ্কা অনেকটাই কমে আসবে।
সৌদি আরবে কর্মরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের লাখো প্রবাসীর জন্য এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যেসব কর্মী দীর্ঘদিন ধরে বৈধতা জটিলতায় ভুগছিলেন, তাদের জন্য এটি নতুন করে বৈধ হওয়ার এবং কর্মসংস্থান ধরে রাখার একটি বড় সুযোগ হয়ে এসেছে।

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
৯ ঘণ্টা আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
১০ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। এবার ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) ঘোষণা করা নতুন দাম আজ রাত ৮টার পর থেকে কার্যকর হবে।
১১ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
২ দিন আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
২ দিন আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
২ দিন আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে